You are viewing a single comment's thread from:

RE: আমার কবিতার খাতা থেকে: অন্য রকম তুমি

in আমার বাংলা ব্লগ5 years ago

তুমি নদীর তীরে শুভ্র কাশফুলে
হঠাৎ এক অবিস্মরণীয় ভাললাগা
শরতের ভোরে খালি পায়ে,
শিউলি ফুলের মালা।
তুমি একদিন আমার দারুন অভাব
প্রবল তাপে মৃদু মন্দ হাওয়া।
শুধু এটুকুই বলার ছিলো
ভালো থেকো অন্যের ঘরে
আমি এখন ফিরছি জীবনের জোয়ারে।

দাদা আপনার কবিতার ভাষাগুলো এতটা অসাধারণ
তা না পড়লে কেউ বুঝতেই পারবে না। পুরোটা কবিতায় একটি অসম্পূর্ণ ভালোবাসার কথা ফুটিয়ে তুলেছেন। মাঝরাতে ভালোবাসার মানুষকে মনে করে
তার উদ্দেশ্যে চিঠি লেখা । অসাধারণ দাদা অসাধারণ। আপনার কবিতা পড়তে পড়তে বলতে পারেন আপনার কবিতার একজন ফ্যান হয়ে গেছি আমি । 🙂

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.082
BTC 61647.95
ETH 1649.19
USDT 1.00
SBD 0.42