হঠাৎ করেই অফিসের বড় ও ছোট ভাইদেরকে নিয়ে মুড়ি পার্টি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

১২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ।

রোজ শুক্রবার ।


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে পবিত্র জুম্মার দিন। আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। নতুন নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগে। আজ বেশ কয়েকদিন ধরেই সারাদিন বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির দিনে ভাজাপোড়া জাতীয় খাবার খেতে অনেক ভালো লাগে। দিন রাত ২৪ ঘন্টার ভেতর ২০ ঘন্টায় বৃষ্টি হচ্ছে। আজকে আমার সকাল সকাল ডিউটি ছিলো। মানে বিকাল ৫টা থেকে ৮টা পর্যন্ত ডিউটি ছিলো। ডিউটিতে আসার পর থেকেই মন চাইছে কিছু একটা খেতে। কারনটা আগেই বললাম যে ঠান্ডার দিনে ভাজাপোড়া খেতে অনেক ভালো লাগে।


1000003458.jpg

কি খাওয়া দাওয়া করা যায় এই কথা চিন্তা করতে করতে একসময় মনে হল যেহেতু আমরা একসাথে অনেকজন আছে তাই মুড়ি মাখিয়ে খেলে অনেক ভালো হয়। তবে আমার ইচ্ছা ছিল সিঙ্গাড়া, চপ ও বড়া খাওয়ার। তবে সেটা সবাই পছন্দ করে না যার কারনে আমরা মুড়ি খাওয়ার সিদ্ধান্ত নেই। যেহেতু আমার ডিউটি ছিল তাই অফিসের এক বড় ভাইয়ের হাতে ডিউটি ধরিয়ে দিয়ে আমি ও আমার একটা ছোট ভাইকে নিয়ে বের হলাম দোকানের উদ্দেশ্য। দোকানে গিয়ে আমারা একটা ৫০০ গ্রামের মুড়ি ও ২৫০ গ্রামের চানাচুর কিমে নিয়ে আসলাম।

1000003462.jpg

অফিসে আসার পর ছোট ভাইকে দায়িত্ব দিলাম ঝাল পেঁয়াজ কেটে কুটে সাইজ করে রাখার জন্য। ছোট ভাই আমার কথা শোনা মাত্রই সব কিছু রেডি করে ফেললো। তারপর আমি একটি বড় পাত্র নিয়ে আসলাম। তাকে বললাম ঝাল,পেয়াজ ও লবন একসাথে মাখানো জন্য। সে খুব সুন্দর করে সব কিছু কর‍তে লাগলো। আমি তেল, চানাচুর ঢেলে দিলাম। চানাচুর ঝাল পেয়াজের সাথে মুড়ি ঢেলে দিলাম একসাথে বেশ ভালো করে মাখিয়ে নিতে লাগলো। মুড়ি খুব ভালো ভাবে মাখানো হয়ে গেলে বড় ভাইদের জন্য আলাদা একটা পাত্রে মুডি তুলে দিলাম। স্যারের জন্য অল্প কিছু মুড়ি তার রুমে দিয়ে আসলাম।

1000003465.jpg

তারপর আমি ও আরও বেশ কয়েকজন মিলে মুড়ি খেলাম। সবাই আমাদের মুড়ি মাখানোর অনেক প্রশংসা করলো। আসলে ঠান্ডার দিনে মুড়ি মাখা খেতে অনেক ভালো লাগে। সবাই মিলে অনেক মজা মুড়ি মাখয়ে খেলাম।

1000003467.jpg


সমাপ্ত


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য। আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন পোস্টের মাধ্যমে। আল্লাহ হাফেজ।


পোস্টের বিষয়লাইফস্টাইল
পোস্টকারীমোহাঃ আশিকুর রহমান
ডিভাইসগ্যালাক্সি এ ১৫
লোকেশনপাবনা


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে বেশি পছন্দ করি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner.png

1000003558.png

1000003559.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া বৃষ্টির দিনে ভাজা পড়া জিনিস খেতে ভালো লাগে। আপনার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে আপনারা মুড়ি পার্টিতে অনেক মজা করেছেন ।আপনার মুড়ি মাখানোর ধাপগুলো অনেক ভালো ছিল ।মুড়িটা দেখে মনে হচ্ছে মাখানো অনেক মজাদার হয়েছে। ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

হ্যা বেশ মজা হয়েছিলো আমারা সবাই বেশ মজা করে খেয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু অনেক সুন্দর মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

সবার সাথে আড্ডা দিতে এবং মুড়ি চানাচুর খেতে সত্যি অনেক ভালো লাগে। আর এই সময়টাতে এই ধরনের খাবার গুলো সত্যি অনেক ভালো লাগে। ভাইয়া আপনি সবার সাথে দারুন সময় কাটিয়েছেন দেখে খুবই ভালো লাগলো।

 2 years ago 

মুড়ি খেতে খেতে অনেক সুন্দর মূহুর্ত পার করেছিলাম। বৃষ্টির দিনে খেতে বেশ মজা লাগছিলো। ধন্যবাদ আপু

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন ভাইয়া আসলে গত কয়েকদিন একটানা বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা হয়েছে আর এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে মুড়ি মাখা খাওয়ার মজাই আলাদা।আপনার শেয়ার করা মুহূর্তগুলো দেখে মনে হচ্ছে মুড়ি পার্টি বেশ জাঁকজমা হয়েছিল । আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মুহূর্ত আমাদের মধ্যে শেয়ার করার জন্য ।

 2 years ago 

জ্বি ভাই খুব একটা না হলেও মুটামুটি ভাবে বেশ ভালোই আয়োজন হয়েছিলো। সবাই অনেক মজা করে খেয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাই বেশ ভাবে আপনার মত প্রকাশ করার জন্য।

 2 years ago 

আসলে ঝাল মুড়ি পার্টি আমরা সবাই পছন্দ করি। বাজার থেকে কিনে খেলে যেন মনের তৃপ্তি মেটে না। তাই মাঝেমধ্যে সাথে থাকা মানুষদের নিয়ে এর আয়োজন করতে ভালো লাগে। আমরাও বেশ কয়েকজন বন্ধু মিলে এর আয়োজন করতাম কিন্তু অনেকদিন হয়ে গেল আর সেভাবে সুযোগ হয় না। যাই হোক ছবি ভালো লাগলো সুন্দর একটা মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিয়েছেন দেখে।

 2 years ago 

মুড়ি একা একা খাওয়াতে কোন মজা পাওয়া যায় না সবাই মিলে একসাথে মুড়ি খেতে বেশ ভালো লাগে। আর বৃষ্টির দিনে ঝাল মুড়ি মাখা খেতে অনেক বেশি ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ ভাই অনেক সুন্দর মতামত আমার পোস্টে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63787.74
ETH 1852.24
USDT 1.00
SBD 0.39