রেনডম ফটোগ্রাফি: বিভিন্ন রকম মাছের রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি <<ওয়া বারাকাতুহু/আদাব।

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

আজ ২৬ ডিসেম্বর ২০২৪ ইংঃ বৃহস্পতিবার ।

বাংলায় ১১ পৌষ ১৪৩১ খ্রিষ্টাব্দ।


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হলাম। ফটোগ্রাফি পোস্ট গুলা আমার কাছে অনেক ভালো লাগে। আগে তেমন একটা ফটোগ্রাফি করা হতো না। কিন্তু এখন চোখে পড়া মাত্রই ফটোগ্রাফি করে ফেলি। ফটোগ্রাফি করতে করতে এখন কেমন জানি নেশার মতো হয়ে গেছে। আজকে আমি আপনাদের মাঝে নানা রকম নদীর মাছের ফটোগ্রাফি শেয়ার করবো। আশা করছি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলা অনেক ভালো লাগবে।

১ নং

IMG_20241226_211016.jpg

Location

আমার শেয়ার করা প্রথম ফটোগ্রাফিতে আপনারা যে মাছটি দেখতে পারছেন এটা আমার কাছে একেবারেই অপরিচিত মাছ। আমি এর আগে কখনই এই মাছ দেখিনি। তবে মাছটা দেখে মনে হচ্ছে সামুদ্রিক মাছের মতো। মাছ গুলা দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছিলো। মাছের গায়ে কালো ছোপ ছোপ দাগ গুলা দেখতে বেশি সুন্দর লাগছিলো। এটা অনেকটা মাগুর মাছের মতো তবে এর সাইজ অনেক বড়। শরীরের থেকে মাথা অনেক বড়।

২ নং

IMG_20241226_211053.jpg

Location

এখন আমার ফটোগ্রাফি তে আপনারা যে মাছটি দেখতে পারছেন এ মাছটি সব এলাকাতে কম বেশি পাওয়া যায়। এবং ছোট থেকে বড় সবাই মাছটি চিনে থাকবেন। এটা হলো চিতল মাছ। মাছ গুলা পুকুরেও চাষ করা যায়। চিতল মাছ খেতে অনেজ স্বাদ লাগে। মাছ গুলা দেখতে অনেকটা সিলভার মাছের মতো। তবে এই মাছ গুলা একটু বাঁকা দেখতে।

৩ নং

IMG_20241226_211115.jpg

Location

এখন যে মাছটি দেখতে পারছেন এটা হলো বোয়াল মাছ। এই মাছ গুলা মিঠা পানিতে পাওয়া যায়। আমি বাজার খারাপ উদ্দেশ্যে বাজারে গিয়েছিলাম দেখি সেখানে নানা রকম মাছ। মাছগুলো দেখে মনে হল একটি ফটোগ্রাফি করে নিই বোয়াল মাছটা দেখে আমার কাছে বেশ ভালো লেগেছিল। এ ধরনের মাছ গুলো খুব কম পাওয়া যায় যার কারণে বাজারে এর দাম অনেক চড়া। এ মাছগুলা ৫০০ থেকে ৭৬৫০ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে।

৪ নং

IMG_20241226_211210.jpg

Location

ফটোগ্রাফিতে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো হচ্ছে দেশি জিওল/শিং মাছ। গ্রাম অঞ্চলে আমরা এই মাসকে জিওল মাছ বলে থাকি। মাছগুলো খেতে অনেক সুস্বাদু। দেশি মাছ আমাদের শরীরে জন্য খুবই উপকার। এ মাছগুলো খেলে আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ রক্ত তৈরি করতে সাহায্য করে। আমি শিং মাছ খেতে অনেক পছন্দ করি। ভুনা করে শিং মাছ খেতে বেশ সুস্বাদু লাগে।

৫ নং

IMG_20241226_211142.jpg

Location

ফটোগ্রাফিতে আপনারা যে মাসে দেখতে পারছেন এটি হলো টাকি মাছ। আমাদের দেশে এই মাছগুলো অনেক বেশি পাওয়া যায়। খাল-বেল নদীতে পুকুরে সব জায়গায় মাছ গুলা দেখতে পাওয়া যায়। টাকি মাছ রান্না করে খেতে অনেক ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে মাছগুলো দিয়ে যদি সিদ্ধ করে শুকনা মরিচ দিয়ে ভর্তা করা যায়।

৬ নং

IMG_20241226_214905.jpg

Location

আপনার আমার ফটোগ্রাফিতে যে মাসে দেখতে পাচ্ছেন এই মাছটি হলো গচি/পাকাল মাছ। নদী নালা, খাল বিল এমনকি পুকুরে ও এই মাছ দেখতে পাওয়া যায়। তবে নদীর মাছ থেকে পুকুরে মাছগুলা একটু ছোট হয়ে থাকে। আর এমনিতেও নদীর মাছের স্বাদ পুকুরের মাছের স্বাদের থেকে অনেক বেশি। মাছগুলো দেখতে খুবই বড় বড়। এত বড় গচি মাছ আমি আমার জীবনে প্রথম দেখলাম।


পোস্টের ধরনরেনডম ফটোগ্রাফি
পোস্টকারীমোঃ আশিকুর রহমান।
ডিভাইসগ্যালাক্সি এ ১৫
লোকেশনপাবানা


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে বেশি পছন্দ করি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner.png

1000003559.png

1000008781.png

1000003558.png

Sort:  
 2 years ago 

1000010050.jpg

 2 years ago 

ভাইয়া আজ আপনার রেনডম ফটোগ্রাফির মধ্যে ভালো ভালো অনেক মাছের ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লাগলো। আমিও মাঝে মাঝে বাজারে গেলে মাছের ফটোগ্রাফি করি। আজ আপনার মাছের ফটোগ্রাফির মধ্যে যদিও অনেক মাছ খেতে না পছন্দ করলেও আপনার প্রতিটা ফটোগ্রাফি কিন্তু অনেক ভালো লেগেছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আমিও চেষ্টা করি যখন যেটা ভালো লাগে ছবি তোলার।
আসলে ভালো লাগা থেকে চমৎকার ছবি তোলা সম্ভব। আপনার মাছের ছবিগুলো বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাই চমৎকার ছবিগুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

মাছের ছবিগুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম শুকরিয়া অনেক সুন্দর করে আপনার মূল্যবান অভিমত ব্যক্ত করার জন্য।

 2 years ago 

আর আপনি আমাদের মাঝে বিভিন্ন ধরনের মাছের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন। আসলে এই প্রত্যেকটি মাছ আমি দেখেছি কিন্তু প্রথম মাছটি হয়তোবা খাওয়া যায় না। যাই হোক এত সুন্দর সুন্দর মাছের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

খাওয়া যায় কিনা জানি না তবে এই মাছের দাম বেশ ভালোই ভাই। না খাইলে এত দাম কিভাবে হয়। যাই হোক অনেক অনেক শুকরিয়া আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি যেটাকে সামুদ্রিক মাছের মত বলছেন সেই মাছটির নাম সম্ভবত বাগার মাছ। অন্য নাম থাকতে পারে। আমার সঠিক জানা নেই। বিভিন্ন রকমের মাছের ফটোগ্রাফি দেখে ভালো লাগলো ভাইয়া।

 2 years ago 

জ্বি আপু হয়তো বাগার মাছই হবে। ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 2 years ago 

প্রথম মাছটার নাম সাকার ফিস। বতর্মানে বুড়িগঙ্গা সহ বাংলাদেশের বেশ কিছু নদীতে পাওয়া যায় এটা। এটা আমাদের দেশীয় মাছ না। এবং এই মাছটা অন্য মাছেদের জন্য বেশ ক্ষতিকর। দারুণ লাগল অন্য ফটোগ্রাফি গুলো। অন্য মাছের ফটোগ্রাফি গুলো বেশ দারুণ করেছেন ভাই।

 2 years ago 

এইটা হয়তো সাকার মাছ নয় ভাই। সাকার মাছ আমি চিনি এবং নিজে খেয়েছি। শুকরিয়া ভাই আপনার মূল্যবান অভিমত ব্যক্ত করার জন্য।

 2 years ago 

আজকে আপনি সুন্দর সুন্দর মাছের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি অনেক ভালো লাগলো। প্রথম মাছগুলো নদীর মাছ। এই মাছগুলো নদীতে এবং সাগরে পাওয়া যায়। তবে এই মাছগুলো নাকি অন্যান্য মাছ খেয়ে ফেলে। যাইহোক মাছের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো আপনার।

 2 years ago 

হতে পারে আপু আমি ঠিক জানি না। আমার ফটোগ্রাফি গুলা আপনার কাছে ভালো লেগেছে এটাই আমার সার্থকতা। ধন্যবাদ আপু ভালো থাকবেন।

 2 years ago 

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি এখানে একের পর এক সুন্দর কিছু মাছের ফটোগ্রাফি শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে আপনি সবগুলো ফটোগ্রাফি একেবারে দক্ষতার সাথে শেয়ার করেছেন৷ এখানে আপনি ফটোগ্রাফি গুলোর সাথে সুন্দর বর্ণনা দিয়েছেন৷ ধন্যবাদ আপনাকে৷

 2 years ago 

আপনার প্রসংশা মুখরিত মতামত পড়ে অনেক ভালো লাগলো ভাই। শুকরিয়া ভাই ভালো থাকবেন।

 2 years ago 

এত সুন্দর পোস্ট শেয়ার করেছেন মন্তব্য না করে থাকতে পারলাম না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 62119.69
ETH 1735.64
USDT 1.00
SBD 0.39