ডাই পোস্ট: রঙিন কাগজ দিয়ে একটি ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

আজ ১১ জানুয়ারি ২০২৫ ইং: রোজ শনি বার ।

বাংলায় ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ ।

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে একটি ফুল তৈরি করে দেখাবো। রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। এই ধরনের কাজগুলো আমাকে অনেক আনন্দ দেয়। যখন রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করি এবং সেটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারি তখন আমি যে আনন্দটা পাই সেটা আমি খুবই উপভোগ করি। এই ধরনের পোস্টগুলো করতে আমি অনেক পছন্দ করি, যদিও এই পোস্টগুলা তৈরি করতে অনেক সময় লাগে। যেহেতু কাটাকাটির কাজ তাই খুব সাবধানে কাজ করতে হয়। আজকে আমি যে ফুলটি তৈরি করেছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।


ফাইনাল লুক

1000012198.jpg

1000012197.jpg

1000012195.jpg

প্রয়োজনীয় উপকরণ
রঙিন কাগজ
আঠা
কাঁচি


1000012166.jpg

প্রথম ধাপ

1000012169.jpg

1000012171.jpg

প্রথমে আমি টিয়া কালারের A4 সাইজের রঙিন কাগজ একটি কোন ধরে ভাঁজ করে নিয়েছি। এরপর বাকি অতিরিক্ত অংশটুকু কাঁচি দিয়ে কেটে নিয়েছি। অতিরিক্ত অংশটুকু কেটে নেওয়ার পর কাগজটা দেখতে ত্রিভুজের মতো দেখাবে।

দ্বিতীয় ধাপ

1000012173.jpg

1000012174.jpg

এবার আমি কাগজটি আমারও আগের মতো করে একটি ভাঁজ করে নিয়েছি। এভাবে আমি দুই বার ভাঁজ করে নিয়েছি। দুই বার ভাঁজ করার পর কাগজটি দেখতে ছোট একটি ত্রিভূজের মতো দেখাবে।

তৃতীয় ধাপ

1000012176.jpg

এবার আমি কাগজের প্বার্শ থেকে একটি কোনা বরাবর পেন্সিল দিয়ে বাঁকানো দাগ কেটে নিয়েছি। যেমনটি আপনারা ছবিতে দেখতে পারছেন।

চতুর্থ ধাপ

1000012177.jpg

1000012179.jpg

এবার একটি কাঁচি দিয়ে পেনসিল দিয়ে দাগ দেওয়ার উপর থেকে সুন্দর করে সাবধানে কেটে নিয়েছি। কাগজটি কেটে নেওয়ার পর দেখতে পাখির ডানার মতো দেখাবে।

পঞ্চম ধাপ

1000012181.jpg

এবার আমি সেই ডানা আকৃতির কাগজের উপর পেনসিল দিয়ে দুই পাশে একই ভাবে দুই দিকে বাঁকানো দাগ কেটে নিয়েছি। আমার ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন।

ষষ্ঠ ধাপ

1000012182.jpg

1000012183.jpg

এবার আমি একটি কাঁচি দিয়ে পেনসিল দিয়ে এঁকে নেওয়া দাগের উপর দিয়ে কেটে নিয়েছি। খুব সাবধানে এই কাজটি করতে হবে। একটু ভুল হলে সব কিছুই নষ্ট হয়ে যেতে পারে।

সপ্তম ধাপ

1000012185.jpg

1000012186.jpg

1000012188.jpg

1000012189.jpg

কেঁটে নেওয়ার পর একের পর এক ভাঁজ খুললে কাগজটি দেখতে ঠিক এমনটা দেখাবে। এরপর এক এক করে মাঝখানের অংশটিতে আঠা লাগিয়ে ভাঁজ করে মাঝ খানে লাগিয়ে দিতে হবে। যেমনটা আপনার ছবিটা দেখতে পারছেন ঠিক এভাবেই সবগুলো একের পর এক আঠা লাগিয়ে মাঝখানে সুন্দর করে লাগিয়ে দিতে হবে।

অষ্টম ধাপ

1000012194.jpg

1000012193.jpg

সব গুলা অংশ একসাথে জুড়ে দেওয়ার পর ফুলটি দেখতে ঠিক এমনটা দেখাবে। এখানে আমি একটু সুন্দর করার জন্য আলাদা ভাবে একটা ফুল তৈরি করে মাঝখানে লাগিয়ে দিয়েছি আর এভাবেই আমি একটি রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করে ফেলেছি।

আমার তৈরি করা ফুলটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন পোস্টের মাধ্যমে।


পোস্টের ধরনডাই পোস্ট
ডিভাইসগ্যালাক্সি এ ১৫
লোকেশনপাবনা


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার করা পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।



Logo.png

Banner_New.png

1000003559.png

1000003224.png

1000008780.png

Sort:  
 2 years ago 

রঙিন কাগজের তৈরি ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আজকে আপনি রঙিন কাগজ ব্যবহার করে চমৎকার একটি ফুল তৈরি করেছেন। আপনার তৈরি ফুলটি দেখতে খুব সুন্দর হয়েছে। কাগজ দিয়ে ফুল তৈরি করার পদ্ধতি আমাদের মাঝে এত সুন্দরভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

প্রশংসা মূলক অভিমত ব্যক্ত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন।

 2 years ago 

1000012217.jpg

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি আজকে অনেক সুন্দর একটা ফুল তৈরি করেছেন। আপনার এই ফুল টা দেখতে আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এভাবে রঙিন কাগজ দিয়ে যদি কোনো কিছু তৈরি করা হয়, তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। আপনার এত সুন্দর কাজ দেখে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

আপনার মত রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের ফুল বানাতে আমার কাছেও খুবই ভালো লাগে। রঙিন কাগজের ফুল বানালে খুব সুন্দর লাগে দেখতে। আপনার আজকের রঙিন কাগজের ফুলটি চমৎকার হয়েছে। বিশেষ করে কালারের কারণে বেশি ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

সবাইকে দেখছি কি সুন্দরভাবে দারুন দারুন অরিগ্যামি ডাই বানিয়ে শেয়ার করে। যা দেখে আমারও ভীষণ লোভ লাগে। আজ আপনিও আপনার সুন্দর প্রতিভা দিয়ে রঙিন কাগজের দারুন একটি ফুল বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।ৎযা দেখে আমি আজও অনেক মুগ্ধ হয়ে গেলাম।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কিছু বানালে তা দেখতে ভীষণ ভালো লাগে।দারুণ বানিয়েছেন রঙ্গিন কাগজ দিয়ে ফুলটি।অনেক দক্ষতা ও ধৈর্য সহকারে বানিয়েছেন নিখুঁত ভাবে। দারুণ হয়েছে আপনার বানানো কাগজের ফুল টি।ধাপে ধাপে রঙ্গিন কাগজের তৈরি ফুল তৈরি পদ্ধতি ধাপে ধাপে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এমন ধরনের ড্রাই পোস্ট করতে অনেক ভালো লাগে। কিন্তু সময় লাগে অনেক। আপনি অনেক সুন্দরভাবে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন যেটি দেখতে অনেক চমৎকার হয়েছে ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অনেক অনেক ভালো লাগলো আপনার সুন্দর এই ফুল তৈরি করতে দেখে। আপনি অনেক সুন্দর ভাবে ফুল তৈরি করে দেখিয়েছেন আমাদের। তবে কাগজের কাটিং টা অসাধারণ ছিল। যার জন্য ফুলটা চমৎকার হয়েছে।

 2 years ago 

অনেক অনেক শুকরিয়া ভাই ভালো থাকবেন।

 2 years ago 

এত সুন্দর একটা ফুল তৈরি করেছেন দেখে তো খুব ভালো লেগেছে। এরকম ভাবে এগুলো তৈরি করা হলে দেখতে অনেক সুন্দর হয়। আর এগুলো ঘরে সাজিয়ে রাখলে তো আরো সুন্দর লাগে। আপনার রঙিন কাগজের কালার টা আরো বেশি সুন্দর। যার কারণে এটি তৈরি করার পর আরো সুন্দর লাগতেছে। ঘরে সৌন্দর্য বেড়ে যাবে যদি আপনি এটা ঘরের দেয়ালে সাজিয়ে রাখেন। অনেক সুন্দর হয় আপনার হাতের কাজগুলো।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, এত এত প্রশংসা দেখে অনেক ভালো লাগলো ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64352.12
ETH 1874.54
USDT 1.00
SBD 0.36