ভ্রমণ পোস্ট: আত্রাই নদীতে কিছুটা সময়।
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আবারও নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। প্রতিনিয়ত নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগে। আজকে আমি কথা বলবো একটি ভ্রমন পোস্ট নিয়ে। কোন জায়গায় বেড়াতে আমার মনে হয় সবারই অনেক ভালো লাগে। আমি অনেক পছন্দ করি কিন্তু সময়ের অভাব অন নানা রকম সমস্যার কারণে তেমন একটা ঘুরাঘুরি করতে পারি না।
এই তো দুই দিন আগে গিয়েছিলাম বাওশা বাজার নামক একটি এলাকায় ঘুরাঘুরি করতে। যেখানে একটি নদী অবস্থিত নদীর মান ছিলো আত্রাই। বর্ষার সময় অনেক মানুষ এই নদী দেখতে আসে। হাজার হাজার মানুষের সমাগম হয় এই সময়। আমি ও আমার পরিবার মিলে গিয়েছিলাম নদী দেখতে। যদিও আমাদের যাওয়ার ইচ্ছা ছিলো না কারন এখন সেখানে যাওয়ার সময় না। কারন এখন মানুষ খুব একটা সেখানে যায় না। একদিকে নদীতে পানি কম যার ফলে নদীর সৌন্দর্য সেভাবে উপভোগ করা যায় না অন্যদিকে যাওয়ার রাস্তা খারাপ হওয়ার জন্য মানুষ জন তেমন একটা সেদিকে পা বাড়ায় না।
আসলে ছুটির দিন না হলে তো আর বেড়াতে যাওয়া হয় না। আর এই কয়দিন খেয়াল করলাম আমার যেদিন ছুটি পড়ছে ওই দিনই বৃষ্টি হচ্ছে। যার কারনে ঘুরতে যেতে পারছি না। যখন ইচ্ছে করেছে ঘুরতে যাব তখন আর না বলার কোন উপায় নাই। যেহেতু এখানে ঘুরাঘুরি করার তেমন কোন জায়গায় নেই তাই আমরা বাধ্য হয়ে সেখানে যাওয়া জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। বাসা থেকে রেডি হয়ে বের হলাম বিকাল ৫ টার দিকে লক্ষ্য স্থান আমাদের বাসা থেকে দূরে নয় দূরত্ব মাত্র ৬ কি:মি:।
অল্প কিছু সময়ের মধ্যেই আমারা সেখানে পৌঁছে গেলাম। যাওয়ার সময় খুবই কষ্ট লাগছিলো কারন রাস্তার কাজ চলছিলো যার কারনে রাস্তায় প্রচুর পরিমান ধুলা ছিলো। আর পাশ থেকে বড় গাড়ি গেলে আমাদের ধুলা খেতে হয়েছিলো। এর থেকে আরো বেশি কষ্ট পেয়েছি আমাদের লক্ষ্য স্থানে পৌছানোর পর। সেখানে কোন রকম কোন মানুষ জন ছিলো না। ধরতে গেলে আমারাই শুধু। সেখানে গিয়ে মনটা ভালো হওয়ার থেকে আরও বেশি খারাপ হয়ে গেলো। আমারা কিছু ছবি উঠালাম, আমি ও আমার ছেলে মিলে বেশ কিছু সেলফি তুললাম।
এদিকে আইয়ানের আম্মু নদীর বিভিন্ন জায়গার ফটোগ্রাফি করছিলো। তার অনেক মন খারাপ কারন এখানে এসে সে হতাস। চাইছিলো একটু ঘুরাঘুরি করে মনটা প্রফুল্ল করবে তা না উল্টো মন খারাপ হয়ে গেলো। যাই হোক আমরা সেখানে কিছু ক্ষন ঘুরাঘুরি করেই বের হয়ে পরলাম বাড়ির উদ্দেশ্য।
| পোস্টের ধরন | ভ্রমণ পোস্ট |
|---|---|
| ডিভাইস | রেডমি নোট ০৮ |
| লোকেশন | https://w3w.co/decisive.redeye.squinting |
Upvoted! Thank you for supporting witness @jswit.
সত্যি ভাইয়া সময়ের অভাবে অনেক কিছুই করা হয়ে ওঠে না। ভালোলাগার জায়গা গুলোতেও যাওয়ার সুযোগ হয় না। তবে মাঝে মাঝে সময় করে এরকম পরিবেশে সময় কাটানো উচিত। তাহলে মানসিক শান্তি পাওয়া যাবে। অনেক ভালো লাগলো ভাইয়া আপনার এই পোস্ট দেখে।
জ্বি আপু আপনি একদম ঠিক বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামত শেয়ার করার জন্য।
এতো সুন্দর জায়গায় মানুষের আনাগোনা নেই, ব্যাপারটা অদ্ভুত লাগলো। তবে মাঝেমধ্যে নিরিবিলি জায়গায় ঘুরাঘুরি করতে কিন্তু ভালোই লাগে। যদিও লোকজন ছিলো না বলে আপনাদের কাছে তেমন ভালো লাগেনি। যাইহোক ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে ভাই। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভাই জায়গাটা ফাঁকা তাই কেমন কেমন লাগছিলো। এই ধরনের জায়গা গুলা ফাঁকা দেখতে ভালো লাগে না। অনেক অনেক শুকরিয়া ভাই এর সুন্দর মতামত শেয়ার করার জন্য।