নাটক রিভিউ : পুতুল বউ।
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........
আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের মাঝে পুতুল বউ নাটক নিয়ে কথা বলবো। নাটকের নামটি দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। তাই ভাবলাম নাটকটি দেখে ফেলি আর আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করাও যাবে। নাটকটি দেখার পর সত্যি অনেক ভালো লাগলো নাটকটি আমার কাছে বেশ দারুন লেগেছে।
আমি বেশির ভাগই ঈগল টিমে নাটক রিভিউ করে থাকি কারণ এই গোল টিমে নাটকগুলো আমার কাছে অনেক ভালো লাগে। কারন ঈগল টিমের নাটক গুলা খুবই সামাজিক ও শিক্ষানীয় হয়ে থাকে। আপনারা হয়তো অনেকেই গোল টিমে নাটক গুলো দেখেছেন। আশা করি আপনাদের কাছে এই গতি নাটক গুলো অনেক ভালো লাগে। তাহলে চলুন কথা না বাড়িয়ে নাটকটা আপনাদের মাঝে রিভিউ করে ফেলি।
| পোস্টের ধরন | নাটক রিভিউ |
|---|---|
| নাটকের নাম | পুতুল বউ |
| পরিচালক | ইয়াসিন। |
| অভিনয়ে | আজমাইন ও সাগরিকা। |
| দৈর্ঘ | ৩৮ মিনিট ৩৩ সেকেন্ড |
| মুক্তির সময় | ০৯ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ |
নাটকের শুরুতেই দেখা যায় নায়িকা বেশ কয়েকটি ছেলেকে কান ধরে উঠ বস করাচ্ছে। পরে জানা যায় ছেলেগুলো তাকে বিরক্ত করেছিলো।
এমন সময় সেখানে নায়েককে হঠাৎ উপস্থিত হতে দেখা যায়। নায়ক এসেছিলো তার চাচার বাড়িতে বেড়াতে। আর এদিকে নায়িকা এসেছে তা চাচাতো ভাইকে খোঁজার জন্য। যেহেতু অনেকদিন পর তার চাচাতো ভাই গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে তাই পথ ঘাট ভালোভাবে না চেনার কারণে সে নিতে এসেছে।
এরপর নায়িকা তার চাচাতো ভাইকে সাথে নিয়ে তার বাড়িতে চলে যায়। নায়ক ও নায়িকা একে অপরে তার চাচাতো ভাই বোন। নায়ক তার চাচাকে বলে আমি পুতুলকে বিয়ে করতে চাই তাকে আমার অনেক পছন্দ হয়েছে। এই কথা শুনে নায়কের মা অনেক বিরক্তি অনুভব করে।
এদিকে নায়িকা নায়ককে জিজ্ঞাসা করে আপনি আমার মধ্যে কি এমন দেখলেন যে একদিনের মধ্যে আপনি আমাকে ভালোবেসে ফেললেন। এ কথা শুনে নায়ক বলে ভালবাসতে হলে সময় লাগে না। এই কথা শুনে নায়িকা আর কিছুই বলে না।
নায়ক-নায়িকা একে অপরের পছন্দ করলেও এদিকে নায়কের মা অখুশি ছিলো। সে নায়িকাকে একা পেয়ে বলে আমি বেঁচে থাকতে তোমার সাথে আমার থেকে কখনোই বিয়ে দেবো না। আমি আমার ছেলেকে শহরের স্মার্ট মেয়ের সাথে বিয়ে দেব।
এদিকে নায়ক নায়িকাকে বিয়ে না করে শহরের বাড়িতে যাবে না বলে মনস্থির করে। কিন্তু তার মা তাকে জোর করে শহরের বাসায় নিয়ে যেতে চাই। প্রথমের দিকে নায়ক রাজি না হলেও চাপে পড়ে তাকে চলে যেতে হয়। কিন্তু পথের মধ্যে নায়কের বাবা বলে তুই পুতুলকে বিয়ে করেই তার পর বাসায় আসবি।
এরপর নায়ক তার চাচার বাড়িতে ফিরে যায় এবং দ্রুত কাজি ডেকে তাড়াতাড়ি বিয়ে করে ফেলে। নায়ক ও নায়িকা তার বাবার কাছ থেকে দোয়া নিয়ে শহরের বাড়িতে রওনা হয়। শহরের বাড়িতে এসে যখন তারা দরজা নক করে। দরজা খুলেই নায়কের বোন দেখে তার ভাই বিয়ে করে এনেছে।
নাকের বিয়ে করা দেখে নায়কের মা মাথা ঘুরে পড়ে যায়। পরে নায়কের বাবা পানি ছিটা মেরে জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে।
নায়কের মায়ের জ্ঞান ফিরে আসার পর সে জিজ্ঞাসা করে আমার ছেলে কোথায়? তখন নায়কের তার বাবা বলে তোমার ছেলে পুতুলের সাথে ঘরে আছে। এই কথা শোনার পর তার মা নায়কের ঘরের দরজা কাছে যায় এবং জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে। দরজার ধাক্কার শব্দ শুনে নায়ক এবং নায়িকার দুজনে ভয় পেয়ে যায়।
এরপর নাটক শেষ হয়ে যায়........ চলবে........।
ব্যক্তিগতভাবে নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যেহেতু সামনে আরও পর্ব আছে সেহেতু নাটক দেখতে অনেক মজার হবে আশা করছি। নাটকে যারা অভিনয় করেছে তার অনেক সুন্দর এবং স্বাভাবিক অভিনয় করেছে। নাটকের রেটিং হিসেবে ০৯/১০ দিলাম।
| পোস্টের ধরন | নাটক রিভিউ। |
|---|---|
| ডিভাইস | গ্যালাক্সি এ ১৫ |
| লোকেশন | পাবনা |
পুতুল বউ নাটকটি গতকাল দেখলাম বেশ ভালো লেগেছে। বর্তমান সময়ে ঈগল টিমের নাটক গুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। আপনার রিভিউ দেখে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে ভাই।
দিন দিন অনেক জনপ্রিয়তা পাচ্ছে ঈগল টিম। শুকরিয়া ভাই আপনার মতামত শেয়ার করার জন্য।
End....
অনেক অনেক ভালোলাগার একটি নাটক রিভিউ বলেছেন ভাইয়া। এই নাটকটা আমি পূর্বে কোনদিন দেখিনি। নাটকের নামটা চমৎকার "পুতুল বউ"। তবে যা বুঝলাম আপনার এই রিভিউ করা নাটকের মধ্যে যথেষ্ট শিক্ষনীয় দিক রয়েছে। সুযোগ করে নাটকটা দেখার চেষ্টা করব।
ভাইয়া আজকে তো দেখছি দারুন একটি নাটক রিভিউ করেছেন আমাদের মাঝে। নাটকের বিষয়বস্তু পরে বেশ ভালো লাগলো। এ নাটকটি আমার দেখা হয়নি। নাটকের নামটা খুব সুন্দর। সুন্দর এবং সাবলীল ভাষায় পুতুল বউ নাটকটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
ভাইয়া আপনি খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। এই নাটক এখনও দেখা হয়নি তবে আপনার রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। বর্তমানে বাংলা নাটক খুবই সুন্দর হয় আর সবার অভিনয় খুব ভালো লাগে। তারজন্য যেকোনো নাটক দেখতেই ভালো লাগে। কিন্তু ইদানিং সময়ের অভাবে নাটক দেখা হয় না। আপনি খুব সুন্দর ভাবে সম্পূর্ণ নাটকের রিভিউ তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।
ভাইয়া আপনি আজকে দারুণ একটি নাটকের রিভিউ শেয়ার করছেন। যদিও নাটক টি দেখা হয়নি কিন্তু নাটকের রিভিউ পড়ে খুবই ভালো লাগলো। চিন্তা করছি সময় করে নাটক টি দেখে নিবো।ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।
নাটকটি দেখতে পারেন আশা করি ভালো লাগবে। শুকরিয়া ভাই ভালো থাকবেন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
শাশুড়িকে খুশি করা সত্যি অনেক মুশকিল। এরকম ঘটনা অনেক দেখা যায়। আর এই নাটকটির মাধ্যমে বাস্তবের চিত্রই তুলে ধরা হয়েছে। অনেক ভালো লাগলো আপনার শেয়ার করা নাটক রিভিউ। সময় পেলে নাটকটি দেখবো ভাইয়া।
পুতুল বউ নাটকটা যদিও দেখি নিই, তবে নাটকের প্রথম পর্বের রিভিউ টা আমার কাছে অনেক ভালো লেগেছে। ঈগল টিমের নাটক গুলো আমার কাছে অনেক ভালো লাগে। কারণ তারা শিক্ষণীয় নাটকগুলো করে থাকে। আমার কাছে রিভিউটা অনেক ভালো লেগেছে। তাই আমি ভাবছি সময় পেলে এ নাটকটা দেখে নেবো।
জ্বি আপু তাদের নাটক আমার অনেক ভালো লাগে। সময় পেলে নাটকটি দেখতে পারেন আশা করছি ভালো লাগবে। ধন্যবাদ আপু।