স্বরচিত কবিতা: অঝরে অশ্রু ঝরে।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

০৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ।

রোজ শুক্রবার ।


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা নিয়ে হাজির হয়েছি। কবিতা লেখার চেয়ে পড়তে বেশি ভালো লাগে। তবে আমার বাংলা ব্লগের কল্যাণে এখন কম বেশি কবিতা লেখা পড়ে৷ জানি না কবিতা লেখা আসলেই কবিতার মতো হয় কিনা। আসলে কবিতা লেখা তো সহজ কাজ না। মনের ভেতর গভির চিন্তা ভাবনা না থাকলে কবিতা লেখা যায় না। আজকে আমি অঝরে অশ্রু ঝরে নিয়ে একটি কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি আমার কবিতা আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

1000004487.webp

Source

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

অঝরে অশ্রু ঝরে।
লেখাঃ মোঃ আশিকুর রহমান।

অঝরে অশ্রু ঝরে
নিঃশব্দে বুকের ভেতর।
একলা আকাশের নিচে,
স্মৃতিরা শুধু ঘুরে ফেরে।

নিশ্চুপ রাতের আঁধারে,
তোমার স্মৃতির ছায়ায়।
কত কথা বলা হয়নি,
কত স্বপ্ন মিছে হারায়।

অশ্রুতে ভিজে যায় মন,
যন্ত্রণা নীরব সঙ্গী,
ভালোবাসার এক গল্প,
অশ্রুতে শুধু লেখা থাকে।

অনন্ত ব্যথার স্রোতে,
ভাসিয়ে নিয়ে চলে যায়।
কিছু ফেলে আসে স্মৃতি,
কিছু হারায় সময়ের গহ্বরে।

অঝরে অশ্রু ঝরে,
তবুও থেমে থাকে মন।
ভালোবাসার সেই গল্প,
চোখে শুধু অশ্রুর স্বপ্ন।


মন্তব্য

কবিতার মূলভাব হলো ব্যক্তির গভীর দুঃখবোধ, হারানোর যন্ত্রণা এবং স্মৃতির ভারে ভারাক্রান্ত হৃদয়ের নিঃশব্দ কান্না। স্মৃতিরা মনে করিয়ে দেয় অপূর্ণ ভালোবাসা ও অপূরণীয় স্বপ্নগুলোকে যা সময়ের স্রোতে হারিয়ে গেছে। অশ্রু ঝরে ব্যথার প্রকাশ ঘটে, কিন্তু সেই অশ্রু ভালোবাসার গল্পের মতো চিরন্তন এবং নীরবভাবে বয়ে চলে।

সমাপ্ত


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কবিতাটি পড়ার জন্য। আশা করছি আমার কবিতা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন কবিতার মাধ্যমে। আল্লাহ হাফেজ।


পোস্টের বিষয়স্বরচিত কবিতা
পোস্টকারীমোঃ আশিকুর রহমান
ডিভাইসগ্যালাক্সি এ ১৫
লোকেশনপাবনা


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে বেশি পছন্দ করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner.png

1000003559.png

1000003225.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অনেক অনেক ভালো লাগলো কমেন্ট করতে এসে সুন্দর একটি কবিতা দেখে। সারাদিন শেষে যখন কমেন্ট করার সুযোগ পায়নি হঠাৎ উপস্থিত হয়ে গেলাম ভালোলাগার এক বিরহ অনুভূতিমূলক কবিতা। পড়া মাত্র যেন অন্যরকম ভালোলাগা অনুভূতি খুঁজে পেলাম।

 2 years ago 

অসাধারণ ভাভে আপনার মূল্যবান অভিমত ব্যক্ত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনার কবিতার মধ্যে বাস্তবতা অনেক লুকিয়ে রয়েছে। কবিতাটি যেন আমাদের প্রত্যেকেরই সাথে জড়িয়ে রয়েছে। কবিতার ভাষাগুলো অসাধারণ লেগেছে আমার কাছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার অঝরে অশ্রু ঝরে কবিতা টি পড়ে খুব ভালো লাগলো ভাই। কবিতার প্রতিটি ছন্দ বেশ দুর্দান্ত হয়েছে। হৃদয়ের কষ্টের অনুভূতি গুলো কবিতার ছন্দে প্রকাশ করেছেন। বিশেষ করে এই লাইন গুলো আমার কাছে খুব ভালো লেগেছে।

অনন্ত ব্যথার স্রোতে,
ভাসিয়ে নিয়ে চলে যায়।
কিছু ফেলে আসে স্মৃতি,
কিছু হারায় সময়ের গহ্বরে।

এতো সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনার মূল্যবান অভিমত ব্যক্ত করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া মনের মধ্যে গভীর চিন্তাভাবনা না থাকলে কবিতা লেখা যায় না। আজকে আপনি অনেক সুন্দর করে মনের সুন্দর অনুভূতি দিয়ে কবিতা লিখেছেন।অঝরে অশ্রু ঝরে কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। তবে আপনার কবিতার প্রতিটি লাইন খুব চমৎকার হয়েছে। এই ধরনের কবিতাগুলো পড়তে অনেক ভালো লাগে। সুন্দর সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে আমার কবিতা প্রশংসা করার জন্য। আপনার মতামত পড়ে অনেক ভালো লাগলো আপু।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া কবিতা লেখার থেকে পড়তে বেশি ভালো লাগে। আসলে আপনার কবিতাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার কবিতায় একজন দুঃখী মানুষের কথা তুলে ধরেছে। ধন্যবাদ ভাইয়া কবিতাটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু এর সুন্দর ও সাবলীল ভাবে আপনার মতামত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63907.98
ETH 1844.47
USDT 1.00
SBD 0.38