স্বরচিত কবিতা : পারিনি হতে তোমার মতো।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

২২ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ।

রোজ বুধবার ।


1000014998.jpg

Source

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজলে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের মাঝে আমার নিজের লেখা একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করবো। কবিতা লিখতে বেশ ভালোই লাগে। কবিতার লেখার মাঝে এক অন্য রকম ভালো লাগা কাজ করে। আজকের কবিতাটি এক ব্যক্তির আত্মোপলব্ধি ও নিজের প্রতি স্বীকারোক্তির কথা প্রকাশ করে। তিনি অন্য কারো মতো নিখুঁত বা সুন্দর হতে পারেননি তবে তাতে তার ভেতরের গভীরতা ও আবেগের অভাব নেই। নিজের সীমাবদ্ধতা স্বীকার করেও তিনি বিশ্বাস করেন যে এই অসম্পূর্ণতার মধ্যেও সৃষ্টির এক অসাধারণ সৌন্দর্য লুকিয়ে আছে। এই কবিতা আত্মপরিচয়, আত্মমূল্যায়ন এবং জীবনের গভীর সত্যকে উপলব্ধি করার কথা বলে।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পারিনি হতে তোমার মতো।
লেখাঃ মোহাঃ আশিকুর রহমান।


পারিনি হতে তোমার মতো,
তোমার স্নিগ্ধ হাসির আলো,
পারিনি গড়তে এমন স্বপ্ন,
যেখানে থাকে কেবল ভালো।

তোমার চোখে দেখেছি চাঁদ,
আমার চোখে মেঘের আড়াল।
তোমার পথের ফুলের গন্ধ,
আমার পথে কাঁটায় জড়াল।

চেয়েছি হতে তোমার ছায়া,
তবু রয়েছি বহু দূরে,
তোমার স্বরে সুরের ঝংকার,
আমার বুকে ব্যথার সুরে।

পারিনি হতে তোমার মতো,
তোমার প্রেমের নিখুঁত ছবি,
তবু জানি, এই হার মানায়
লুকিয়ে থাকে অমর কবি।


সমাপ্ত


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কবিতাটি পড়ার জন্য। আশা করছি আমার কবিতা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন কবিতার মাধ্যমে। আল্লাহ হাফেজ।


পোস্টের বিষয়স্বরচিত কবিতা
পোস্টকারীমোহাঃ আশিকুর রহমান
ডিভাইসগ্যালাক্সি এ ১৫
লোকেশনপাবনা


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে বেশি পছন্দ করি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner.png

1000006184.png

1000006183.png

1000008781.png

Sort:  
 2 years ago 

1000015003.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

গভীর ভাব সম্পূর্ণ একটি কবিতা লিখেছেন ভাই। যেখানে একজন ব্যক্তির মনের আবেগগুলো কঠিন ভাবে প্রকট হয়েছে। নিজের মনের পূর্ণ না হওয়া ইচ্ছাগুলো অভিব্যক্ত হয়েছে। পারিনি হতে তোমার মত কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। প্রতিটি লাইন সুন্দর করে উপস্থাপন করেছেন, ধন্যবাদ।

 last year 

শুকরিয়া জানাই ভাই এত চমৎকার ভাবে আপনার মূল্যবান অভিমত শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া এমন কবি গুলো বেশি ভালো লাগে। সত্যি এমন অপরুপ সৌন্দর্য সব সময় মুগ্ধ করে দেয়। আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো।

 last year 

আপনার সুন্দর মতামত পড়ে অনেক ভালো লাগলো আপু ভালো থাকবেন।

 last year 

অনেক সুন্দর কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতার কথাগুলো বেশ দারুন ছিল। অনেক সুন্দর সুন্দর শব্দ গ্রহণ করেছেন এবং কবিতা লিখেছেন। এমন কবিতা আমার কাছে অনেক ভালো লাগে।

 last year 

শুকরিয়া ভাই মতামত পড়ে ভালো লাগলো।

 last year 

আপনি তো দেখছি দারুণ কবিতা লিখেন। "পারিনি হতে তোমার মতো" কবিতার লাইনগুলো জাস্ট অসাধারণ হয়েছে ভাই। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65459.19
ETH 1894.72
USDT 1.00
SBD 0.39