স্বরচিত কবিতা: ছায়ার মতো আছো তুমি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

২২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ।

রোজ বৃহস্পতিবার ।


1000005669.webp

Source

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা নিয়ে হাজির হলাম। সপ্তাহে একটি করে আমি স্বরচিত কবিতা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আমার কবিতা আপনাদের কাছেও বেশ ভালো লাগে। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান অভিমত শেয়ার করেন। সেগুলা পড়ে আমার নিজের কাছে অনেক ভালো লাগে। আপনাদের ভালোবাসা পেলে অনেক ভালো লাগে। যাই হোক কথা না বাড়িয়ে কাজে যাওয়া যাক।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

ছায়ার মতো আছো তুমি।
লেখাঃ মোহাঃ আশিকুর রহমান।

তুমি আসো ছায়ার মতো চুপিচুপি,
কোনো কথা নয়, তবু বুঝিই সব।
আলোর মতো নও আড়ালেই থাকো,
তবু জানি তুমি আছো রয়েছো পাশে।

দূরে থাকো তবু মনেহয় কাছে,
এক ছোঁয়া দিলেই ভেঙে যাবে মায়া।
তোমায় ধরতে গেলে ছুটে পালাও,
ফিরে আসো তবু ছায়ার মতো নীরবে।

চোখের আড়াল কিন্তু মন জানে যেখানে আমি,
সেখানে আছো তুমি ছায়া হয়ে।
বন্ধুর আর সঙ্গীর মতো পাশে,
কথা না বলেও বলো অনেক কথা।

নিশীথে যদি দেখো অন্ধকার,
জানো আমি আছি তোমার পাশে।
শূন্য রাস্তায় একা চলতে গিয়ে,
তোমার ছায়া হয়ে আছি সেই সাথে।

তুমি জানো না আমি আড়ালে থাকি,
তোমার প্রতিটি পদক্ষেপে। যত দূরে যাও,
ফিরেই আসো তুমি আমার হৃদয়ের অদৃশ্য রাস্তায়।

তুমি আছো থেকো যেন তুমিই আমার আকাশ,
আমি তোমার মাটি। যতবারই মিলি ততবারই হারাই বন্ধু, ছায়া হয়ে আমি সবসময় তোমারই পাশে।


সমাপ্ত


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কবিতাটি পড়ার জন্য। আশা করছি আমার কবিতা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন পোস্টের সাথে আল্লাহ হাফেজ।


পোস্টের বিষয়স্বরচিত কবিতা
পোস্টকারীমোহাঃ আশিকুর রহমান
ডিভাইসগ্যালাক্সি এ ১৫
লোকেশনপাবনা


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে বেশি পছন্দ করি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner.png

1000003558.png

1000003559.png

1000003652.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অনেক ভালো লাগলো আপনার লেখা সুন্দর একটি প্রেম অনুভূতিমূলক কবিতা। বেশি দারুণভাবে আপনি প্রেমের কবিতাটা লিখেছেন ভাইয়া। এত সুন্দর কবিতা লেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

শুকরিয়া ভাই প্রশংসা মুখরিত মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রতিটি মানুষের জীবনে একজন প্রিয় মানুষ থাকে। সেই প্রিয় মানুষ যদি কাছে থাকে সব সময় ছায়ার মত থাকে তাহলে জীবনটা অনেক সুখী হয়। আপনি প্রিয় মানুষকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। এত সুন্দর অনুভূতি নিয়ে লেখা কবিতাটি আমার অনেক ভালো লেগেছে পড়ে।

 2 years ago 

জ্বি আপু আপনি ঠিক কথা বলেছেন ভালোবাসার মানুষ পাশে থাকলে সব কিছুই সুন্দর হয়। ধন্যবাদ আপু সুন্দর মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রিয় মানুষের অনুভূতি নিয়ে আপনি যে কবিতাটি লিখেছেন তাতে প্রেম সুস্পষ্ট। প্রেমিকা দূরে থাকলেও কাছের মনে হয় আবার ধরতে গেলে পালিয়ে যায় সব মিলিয়ে কেমন যেন লুকোচুরির প্রেম। টিকে থাকুক এই প্রেম।

 2 years ago 

ধন্যবাদ ভাই ভালো থাকবেন

 2 years ago 

আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো। সত্যি ভাইয়া জীবনে একজন ভালো মানুষের অনেক প্রয়োজন। আর প্রিয় মানুষ গুলো সব সময় ছায়ার মতো থাকবে। অনেক সুন্দর প্রেম অনুভূতি মূলক কবিতা লিখেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জ্বি আপু সত্যি অনেক প্রয়োজন তাহলে জীবন অনেক সুন্দর হবে। শুকরিয়া আপু ভালো থাকবেন।

 2 years ago 

অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া। আপনার কবিতা পড়ে আমার অনেক ভালো লাগলো। আসলে প্রিয় মানুষ তো সে যে সব সময় ছায়ার মত পাশে থাকবে।

 2 years ago 

জ্বি ভাই সঠিক কথা বলেছেন ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ ভাইয়া আপনি তো খুব চমৎকার একটি কবিতা লিখেছেন।ছায়ার মতো আছো তুমি কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এটি শুনে বেশ ভালো লাগলো সপ্তাহে আপনি একটি কবিতা করেন। তবে আপনার কবিতার ভাষা অসাধারণ। সুন্দর মনের সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার কবিতার এত এত প্রশংসা করার জন্য ভালো থাকবেন।

 2 years ago 

বাহ তুমি অনেক চমৎকার একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছো। আমি ইদানিং খেয়াল করে দেখছি তুমি অনেক সুন্দর করে কবিতা লেখো।ছায়ার মত আছো তুমি কবিতার প্রতিটি লাইন পড়ে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

যাক আমার লেখা কবিতা তোমার কাছে অনেক ভালো লাগে জেনে অনেক খুশি হলাম। চেষ্টা করছি সুন্দর সুন্দর কবিতা সবার সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

তোমার লেখা নতুন কোনো কবিতা পড়ার অপেক্ষায় রইলাম।

 2 years ago 

প্রিয় মানুষকে নিয়ে আপনি দারুন একটা কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এই কবিতাটি যখন আমি পড়ছিলাম তখন আমার প্রত্যেকটা লাইন সম্পর্কে গভীর অনুভূতিগুলো ভাবার চেষ্টা করছিলাম। এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার কবিতা এত সুন্দর করে মনোযোগ দিয়ে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64180.37
ETH 1908.22
USDT 1.00
SBD 0.38