বন্ধু রেজার জন্মদিন 🎂 ১০% লাজুক খ্যাকের জন্য
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।
২৯ শ্রাবণ , ১৪২৮ বঙ্গাব্দ
১৩আগস্ট , ২০২১ খ্রিস্টাব্দ
১৪মহররম , ১৪৪৩ হিজরী
শনিবার।
হঠাৎ করে বন্ধুর জন্মদিনে দাওয়াত। অনেকদিন ধরেই প্লান প্রোগ্রাম চলছিল বন্ধুর জন্মদিন উপলক্ষে অবশেষে সেটা বাস্তবায়ন হলো। সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার বন্ধু মহল ফেসবুক গ্রুপে অনেক মেসেজ এসে রয়েছে। তারমানে বুঝলাম আমাকে শহরের দিকে যেতে হবে। আমি ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তারপরে আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম শহরের। এসে আমার এক বন্ধুকে ফোন দিলাম জন্মদিনের পার্টি কোথায় হবে। আমার বন্ধু রাসেল আমাকে বলল ক্যাফেদি পাস্তা রেস্টুরেন্টে জন্মদিন পালন করা হবে। তারপরে আমি ঝটপট চলে গেলাম ক্যাফে দি পাস্তা রেস্টুরেন্টে। গিয়ে দেখি সবাই আমার আগেই হাজির কিন্তু আমার যেই বন্ধুর জন্মদিনে আজ সেই আমাদের মধ্যে নেই। বিষয়টি আমার কাছে কেমন যেন লাগছিল কারণ ওই তো আগে আসবে। যাইহোক কিছু সময় ওয়েট করার পরেই। আমাদের প্রিয় বন্ধু রেজা আমাদের মাঝে উপস্থিত হল।তারপরে রেস্টুরেন্টের ওইটার কি বললাম আমাদের সবকিছু এরেঞ্জমেন্ট করে দিতে।
Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
সে সবকিছু ঠিকঠাক করে দিল ইতিমধ্যে বন্ধু রাসেল ও হাজির হয়ে গেল কেক নিয়ে। কেকটা খুবই সুন্দর ছিল আমার অনেক পছন্দ হয়েছে। তারপরে আমরা সবাই মিলে কেক কাটলাম। সবথেকে আমার কাছে বেশি মজা লেগেছে পার্টি স্প্রে এটা আমার কাছে ছিল। সবাইকে পাঠিয়েছে আচ্ছা মত দিলাম মজার বিষয় হচ্ছে আমাকে কেউ দিতে পারেনি কারণ পাঠিয়েছো এটাই ছিল আমার হাতে। কেক কাটার পর্ব শেষ হওয়ার পরে। বন্ধুরে যা আমাদের জন্য কিছু আয়োজন করেছিল এবং আমাদের খাওয়ানোর জন্য ওয়েটারকে ডেকে খাবারটি অর্ডার দিল। তার মধ্যে আমরা সবাই ছোটখাটো কিছু গিফট এনেছিলাম সেগুলো রেজাকে দিলাম আর সবাই তো ফটো সেশন তো চলছে। বেশ সুন্দর একটি মুহূর্ত বার করলাম। আসলে প্রিয় বন্ধুদের সাথে মজার সময় কাটাতে বেশ ভালো লাগে। আমাদের বন্ধুদের মধ্যে মিল মোহব্বত একটু বেশি।আমরা যেকোনো প্রোগ্রামে সবাই একসাথে অ্যাটেন্ড করি। আর আমার মনে হয় আমাদের ভার্সিটির যেকোনো কাজ আমাদের উপরেই দায়িত্ব। ইতিমধ্যে আপনারা জানেন ভার্সিটি থেকে কিছুদিন আগে একটি শিক্ষা সফরের আয়োজন করেছিল। শিক্ষা সফরের পুরো দায়িত্বটাও আমরাই পালন করেছিলাম। ইতিমধ্যে আপনাদের মাঝে শিক্ষা সকলের দুটি পর্ব আমি শেয়ার করেছিলাম হয়তোবা অনেকেই দেখেছেন। আসলে বন্ধুরা যদি সবকিছুতে একজোট হওয়া যায় যত বড় কঠিন কাজই হোক না কেন একদম সহজ মনে হয়।যাই হোক জন্মদিনের ব্যাপারে বলা যাক।
Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
কিছুক্ষণ পরেই আমাদের খাবার চলে আসলো। খাবার অর্ডার করা হয়েছিল চিকেন বিরিয়ানি। আমার খুবই পছন্দের একটি খাবার এই খাবারটি মাঝে মাঝেই আমার বাসায় তৈরি করা হয়। খাবারটি এত খাই তারপরও মনে হয় আমার তৃপ্তি মেটে না মনে হয় শুধু এটাই খাই।
Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
যাইহোক সবাই মিলে খাওয়া-দাওয়া শেষ করে অনেক সময় আড্ডা দিলাম। আস্তে আস্তে বিকেল শেষ হয়ে সন্ধ্যা ঘনিয়ে আসলো কখন যে ওদের সাথে তিনটা ঘন্টা পার করলাম কিছুই বুঝতে পারিনি। এই কথা শুনে আপনারা অনেকেই ভাবতে পারেন আমি তো সকালে ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেলাম তাহলে বিকেল পেরিয়ে সন্ধ্যা হল। আসলে আমার কাছের মানুষ বা যাদের সাথে বেশি কথা হয় তারা সবাই জানেন আমার সকালেই হয় দুপুরবেলা। কারণ আমি ঘুম থেকে উঠি অনেক দেরি করে আসলে এটা আমার বদ অভ্যাস পরিবর্তন করা দরকার হাহাহা। যাইহোক সন্ধ্যা হয়ে আসে আমাদের সবারই তো বাসায় যেতে হবে। শহর থেকে আমার বাসায় ২৫ কিলোমিটার। এজন্য আর দেরি না করে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। খুবই সুন্দর একটি সময় অতিবাহিত করেছি। এই দিনটি আমি কখনোই ভুলবো না। আসলে ভালো লাগার সময় কি সারা জীবন মনে থাকে আমারও তার ব্যতিক্রম না।বন্ধু রেজা সব সময় ভালো থাকিস সুস্থ থাকিস এই কামনাই রইল। এই বলে আমি আমার আজকের জন্মদিনের গল্পটি শেষ করলাম।
আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।
আমি মোঃ আশিকুর রহমান সোহাগ। আমার স্টীমিট একাউন্ট@ashikur50। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

বন্ধু রেজার জন্মদিন। জন্মদিন মানে আনন্দের ধুম আর যদি বন্ধুর জন্মদিন হয় তাহলে তো আর কোন কথাই নেই সারাদিনটাই অনেক ইনজয় এর সাথে কেটে যায়। অনেক খাওয়া দেওয়ার আইটেম করেছেন দেখে মনে হচ্ছে ।বন্ধুরে রেজার জন্মদিন উপলক্ষে একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ।
ঠিকই বলেছেন ভাই সারাটা দিন খুবই ইনজয় করেছি সবাই মিলে। ধন্যবাদ আপনাকে।
আশা করি সব সময় এ ধরনের ভোটিং সাপোর্ট দিয়ে পাশে থাকবেন।
ভাইয়াকে জন্মদিনের শুভেচ্ছা।
আগামী দিনগুলো যেন শুভময় হয় এই কামনাই করি।
জন্মদিনের অনুভূতিগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
বন্ধুর জন্মদিন উপলক্ষে এত সুন্দর একটি সময় কাটালাম এজন্যই শেয়ার করার চেষ্টা করেছি ধন্যবাদ আপনাকে।
ওয়াও বন্ধুরে রেজার জন্মদিন উপলক্ষে দারুন সময় অতিবাহিত করেছেন সত্যিই এরকম মাঝে মাঝে বন্ধুদের সাথে জন্মদিন উপলক্ষে কাটানো মুহূর্তগুলো সত্যিই সুন্দর হয়ে থাকে অনেক ভালো লাগলো।
মনে করে দেখো তোমাকে আমি বলেছিলাম চলো যাই শহরে তুমি বলছিলে ভাই আমি অসুস্থ।।
হ্যাঁ ভাইয়া সত্যিই আমি খুবই অসুস্থ ছিলাম আজ থেকে ১০-১২ দিন আমি খুবই অসুস্থতায় ভুগছি যেটা আজ কিছুটা হল কমে গিয়েছে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার সুন্দর সময় পার করবো।
দোয়া করি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠো। আসলে তীব্র গরমের পরে হঠাৎ বৃষ্টি হচ্ছে তো এই জন্য এমন সবাই অসুস্থ হয়ে পড়ছে।
আপনার বন্ধুকে আমার পক্ষ হতে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন।তার জন্য অনেক শুভ কামনা রইল।
অবশ্যই ভাই আমি জানিয়ে দিব। আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই রইল।
অনেক ভালো এবং অনেক সুন্দর মুহূর্ত কেটেছে দেখে মনে হচ্ছে আপনার বন্ধু রে যার জন্মদিন। অনেক খাওয়া দাওয়া করেছেন দেখে মনে হচ্ছে। সবাই মিলে একসাথে অনেক মজা করেছেন আপনারা। আপনি খুব সুন্দর ভাবে আপনার বন্ধুর জন্মদিনের মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেছেন। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আসলে এই সকল সময় খুবই সুন্দর ময় পার হয়। ধন্যবাদ আপনাকে।
পোস্ট দেখেই বোঝা যাচ্ছে বন্ধুর জন্মদিনে অনেক চমৎকার একটি মুহূর্ত অতিবাহিত করেছেন সেই সাথে সুন্দর মুহূর্ত অতিবাহিত করার পরে আমাদের মাঝে সেটা তুলে ধরেছেন। আপনার সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
একদম ঠিকই ধরতে পেরেছেন আপনি খুবই সুন্দরময় কিছু সময় পার করেছি বন্ধুর জন্মদিন উপলক্ষে। ধন্যবাদ আপনাকে।
সত্যিই খুব চমৎকার একটি সময় অতিবাহিত করছেন, বন্ধুর জন্মদিন বলে কথা😍।
যাক আপনার বন্ধুকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই।
অবশ্যই আমি জানিয়ে দিব শুভেচ্ছা আপনার পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে।
বন্ধু রেজার জন্মদিনে আপনি অনেক সুন্দর ভাবে উপভোগ করেছেন তা আপনার ছবিতে দেখেই বোঝা যাচ্ছে ।অনেক খাবারের আইটেমও ছিল ।বিশেষ করে কেকটা দেখতে অনেক ভালো লাগলো ভাইয়া ।ধন্যবাদ এমন পোস্ট শেয়ার করার জন্য।
এত সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই রইল।
জন্মদিনে খুবই সুন্দর সময় অতিবাহিত করেছেন যা দেখে বুঝতে পারলাম। খাবারের আইটেম গুলো দেখে জিহ্বা দিয়ে জল চলে আসলো। জন্মদিনের শুভেচ্ছা রইলো অনেক।
একদম ঠিক বলেছেন অনেক ধরনের খাবারের আইটেম ছিল। ধন্যবাদ আপনাকে।