You are viewing a single comment's thread from:

RE: "আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ২৬৮ [ তারিখ : ০৭-০৪-২০২৪]

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার গতকালকে করা "লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রামীণ জনজীবন" পোস্ট ফিচারর্ড আর্টিকেল করা হয়েছে দেখে বেশ ভালো লাগলো। সত্যি বলতে শহরে থেকে আমরা গ্রামের মানুষদের জীবন যতটা সহজ মনে করি আসলে অতটা সহজ নয়। এমনিতেই গ্রামে গ্রীষ্মের সময়ে প্রচুর পরিমাণে লোডশেডিং হয় আর তার উপর যদি একটু ঝড় বাতাস হয় তাহলে দিনের পর দিন বিদ্যুতের দেখা পাওয়া যায় না। বর্তমানে আমাদের দেশে অনেক উন্নতি হচ্ছে কিন্তু এখনো সেই গ্রাম অঞ্চলের মানুষেরা অনেকটা অবহেলিত। গ্রাম অঞ্চলের খেটে খাওয়া মানুষ সবার মুখে অন্ন তুলে দিয়েও রাতে লোডশেডিং এর জন্য ঠিকমতো ঘুমাতে পারে না। আমার পোস্টটি ফিচারর্ড আর্টিকেল করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। ♥️♥️♥️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64180.37
ETH 1908.22
USDT 1.00
SBD 0.38