You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৭৮

in আমার বাংলা ব্লগ3 years ago

তুমি ওই নীল আকাশের,
জ্বলে থাকা মায়াবী তারা,
তোমায় দেখে কবির হৃদয় ,
হয়ে যায় দিশেহারা।

তুমি কবির কণ্ঠে কবিতা,
ভালোবাসার ছন্দে সবিতা,
তুমি হৃদয়ের তীব্র পিপাসা,
তুমি কবির নিষ্পাপ ভালোবাসা।

তুমি ভোরের শিশিরের কনা,
তোমাকে দেখে হয়ে যায় আনমনা,
তুমি শরৎ প্রত্যুষে ফোটা শিউলি ফুল,
তোমার প্রেমে কবি থাকে ব্যাকুল।

Sort:  
 3 years ago 

বাহ! বেশ চমৎকার লিখেছেন কিন্তু আজ, অসাধারণ।

 3 years ago 

উৎসাহ দিয়ে সবসময়ের মত পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই আপনাকে। ভাই আসলে কবিতা লেখার দক্ষতা তেমন একটা ছিল না , কিন্তু আমার বাংলা ব্লগ কালে কালে সেটা শিখিয়ে দিয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65597.28
ETH 1925.05
USDT 1.00
SBD 0.38