গান কভার:- আশা পূর্ণ হলো না, আমার মনের বাসনা।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ২ রা আগস্ট , শুক্রবার,২০২৪ খ্রিঃ।
আমি আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো লালনগীতির কভার গান। বর্তমানে সারা বিশ্বে লালনের গান নিয়ে বিভিন্ন দেশের গবেষকরা অনেক রিসার্চ করছে। লালন সাঁইয়ের বেশিরভাগ গানগুলোই দেহতত্ত্ব গান। বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায়। কিন্তু সবার সামনে সবসময় গান গাইতে পারতাম না লজ্জা লাগতো। কিন্তু আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার পরে প্রতি সপ্তাহের হ্যাংআউটে গান গাওয়া শুরু করে আমার এই জড়তা দূর হয়েছে। এবছর আমার বাংলা ব্লগের বর্ষসেরা অ্যাওয়ার্ডে বেস্ট এন্টারটেইনার সং ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছি। এটা আমার জীবনে পাওয়া অন্যতম একটি পুরস্কার। এই বর্ষসেরা অ্যাওয়ার্ডটা আমার জন্য শুধু পুরস্কার তা নয়, এটা আমার অনুপ্রেরণা।
এই কভার ফটোটি ইনশট অ্যাপস দিয়ে তৈরি করা।
আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে আশা পূর্ণ হলো না মনের বাসনা গেয়ে শেয়ার করবো এই গানটি ছোটবেলা থেকে আমার খুবই প্রিয় এবং এখনো প্রচুর পরিমাণে কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে এই গান শুনে থাকি। ফরিদা পারভীনের বেশিরভাগ লালনগীতি গানগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে।তাহলে চলুন গানটি শুরু করা যাক।
- গান:- লালনগীতি
- এলবাম: সময় গেলে সাধন হবে না।
- লিরিক্স: আশাপূর্ণ হলো না, মনের বাসনা..
- মূল কণ্ঠশিল্পী: ফরিদা পারভীন
- কভার : অংকন বিশ্বাস
গানটি শুনতে উপরের আইকনে ক্লিক করুন
গান
আমার মনের বাসনা।।
বিধাতা সংসারের রাজা
আমায় করে রাখলেন প্রজা।
কর না দিলে দেয় গো সাজা
কারো দোহাই মানেনা।।
বাঞ্চা করি যুগল পদে
সাধ মিটাব ঐ পদ সেধে।
বিধি বৈমুখ হলো তাতে
দিল সংসার যাতনা।।
পড়ে গেলাম বিধির বামে
ভুল হলো মোর মূল সাধনে।
লালন বলে এই নিদানে
মুর্শিদ ফেলে যেও না।
এই গান নিয়ে আমার ব্যক্তিগত মতামত
আমি অতি নগণ্য মানুষ লালন সাঁইজির গানের অর্থ বিশ্লেষণ করার মত ক্ষমতা আমার ভেতরে নেই। বাউল সম্রাট ফকির লালন সাজির এই গানটি দেহতত্ত্ব একটি গান। মানুষের মনের আশা কখনোই পূর্ণ হয় না। আমাদের সবাইকে একদিন পৃথিবীর সকল মায়া ত্যাগ করে পরলোকে চলে যেতে হবে। পৃথিবীতে অর্জন করা যত ধন সম্পদ আছে সবকিছুই পড়ে থাকবে এই পৃথিবীতে আমাদের সঙ্গে শুধু যাবে মানব জনমে করা সকল পাপ এবং পূর্ণ। পরলোক গমনের পরে আমাদের মানব জনমে করা সকল পাপ এবং পূণ্যের হিসাব করবেন সৃষ্টিকর্তা। শুধুমাত্র সৃষ্টিকর্তা চরণে নিজেকে সমর্পণ করলেই মনের সকল ইচ্ছা পূরণ হয়। বাউল সম্রাট ফকির লালন সাঁইজির এই গানটি আমার অনেক ফেভারিট একটি গান।
পোস্টের বিবরন
| পোস্টের ধরন | কভার গান |
|---|---|
| ডিভাইস | স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪ |
| তারিখ | ২ রা আগস্ট ২০২৪ খ্রিঃ |
| লোকেশন | কুষ্টিয়া |
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon

ভাইয়া আপনি সবসময় অনেক ভালো গান করেন। তাই তো নিজের যোগ্য সম্মান পেয়েছেন। আমার বাংলা ব্লগের বর্ষসেরা অ্যাওয়ার্ডে বেস্ট এন্টারটেইনার নির্বাচিত হয়েছেন আজকের গানটি অসাধারণ হয়েছে ভাইয়া। ধন্যবাদ আপনাকে চমৎকার একটি গান পরিবেশন করার জন্য।
অনেক সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্য ও প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমার গানটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভাই আমার কাছে আপনার কন্ঠে এই গানগুলো শুনতে অনেক ভালো লাগে। কারণ আপনি সবসময় আমার পছন্দের গানগুলোরই কভার করে থাকেন। লালন গীতিগুলো সত্যি অনেক বেশি সুন্দর। আমি তো বেশিরভাগ সময় এগুলোই শুনে থাকি। আর আপনি যখন এই গানগুলোর কভার করেন তখন আরো বেশি ভালো লাগে। হ্যাংআউটে ও আপনার গানগুলো আমি শোনার চেষ্টা করি। আশা করছি প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর গানগুলো আমাদের মাঝে শেয়ার করবেন আপনি।
আমার কন্ঠের লালনগীতি গান শুনতে অনেক পছন্দ করেন জেনে খুব ভালো লাগলো ভাই। খালি গলায় গান করাটা অনেক কঠিন ব্যাপার তারপরও চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনি সব সময় আমাদের মাঝে লালন গীতি গুলো পরিবেশন করার চেষ্টা করেন। আপনি দেখছি আজকে লালন গীতির খুবই জনপ্রিয় একটি গান পরিবেশন করেছেন। আপনার কন্ঠে এতো সুন্দর একটি গান শুনতে পেরে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনার কন্ঠে লালন গীতি গুলো শুনতে বেশ ভালো লাগে আমার কাছে।
আমার কন্ঠে লালন গীতি গান শুনতে পেরে ভালো লেগেছে এটা জেনে খুশি হলাম। লালন গীতি গান গুলো আমিও শুনতে অনেক পছন্দ করি। সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
বাহ চমৎকার একটি গান কভার শেয়ার করলেন আপনি। আজকের গানটি বেশ ভালো লাগলো শুনে। আপনার কন্ঠে লালন গীতি গুলো বেশ শুভা পাই। প্রায় সময় আপনি লালন গীতি গেয়ে আমাদেরকে শুনিয়ে থাকেন। আজকের গান কভারটি দুর্দান্ত হয়েছে অনেক ধন্যবাদ।
হ্যাঁ আপু আমি সবসময় চেষ্টা করি লালনগীতি গানগুলো আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য ধন্যবাদ।
এটা জেনে খুবই ভালো লাগলো যে এই গানটা আপনার ছোটবেলা থেকেই অনেক প্রিয় এবং ফরিদা পারভীনের কন্ঠে এই গানটা শুনতে আমারও অনেক বেশি ভালো লাগে। খুবই চমৎকারভাবে আপনি গানটা কভার করে আমাদের মাঝে শেয়ার করেছেন শুনে আমি মুগ্ধ হয়েছি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার খুবই ভালো লাগলো যে, তুমি লালনগীতির এই গানটি শুনে মুগ্ধ হয়েছো। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনার কন্ঠে এই লালন গীতি গুলো অনেক ভালো লাগে শুনতে। আপনার মাধ্যমে অনেকগুলো লালনগীতি শোনা হয়েছে। একদম পারফেক্টলি কভার করেন আপনি এই লালনগীতি গুলো। আমার কাছে সত্যিই বেশ ভালো লাগে। আজকের কভার করা গানটাও ভীষণ দারুন হয়েছে। আশা করি আরো অনেক লালন গীতি শুনতে পারবো আপনার মাধ্যমে। শুভকামনা রইল আপনার জন্য।
আমি জানিনা আমি কতটা সুন্দর করে লালন গীতি গানগুলো কভার করতে পারি তারপরও অবশ্য চেষ্টা করি আমি আমার সর্বোচ্চ টুকু দিয়ে। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
লালন গীতি গান গুলো শুনতে আমার কাছে খুব ভালো লাগে। তবে এই গানগুলো গাওয়া অনেক কষ্টকর। তবে আপনি প্রায় সময় খুব সুন্দর সুন্দর লালন গীতি গান গেয়ে থাকেন। আপনার কন্ঠে লালনগীতি গানগুলো অসাধারণ হয়। তবে এই গান আপনার ছোটকালে থেকে প্রিয় নে শুনে বেশ ভালো লাগলো। সুন্দর একটি লালন গীতি গান আমাদের মাঝে কভার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ ভাই লালন গীতি গান গুলোর কভার করা অনেক কষ্টের। লালন গীতি গানগুলো গাইতে গেলে অনেক দম থাকতে। যাইহোক আমি সুন্দরভাবে চেষ্টা করেছি আপনাদের মাঝে গানটি উপস্থাপন করার জন্য। সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
বেশ দুর্দান্ত গান কভার করেছেন আপনি। আপনার কন্ঠে গান শুনে খুব ভালো লাগলো। আশা পূর্ণ হলো না, আমার মনের বাসনা এই গানটি আমি প্রায় সমান শুনে থাকি। গানের কথাগুলো হৃদয় ছুয়ে দেয়। এতো সুন্দর গান কাভার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আমার কন্ঠে লালন গীতি গান শুনে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
লালন গীতির প্রতি আমার খুব বেশি একটা আকর্ষণ ছিল না। তবে আপনার গলায় মাঝেমধ্যে লালন গীতি শুনি, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনার গাওয়া আজকের লালন গীতিটা আমি খুব সম্ভবত প্রথমবার শুনলাম। তবে খুব সুন্দর গেয়েছেন। যাই হোক, ব্যাকগ্রাউন্ডে হালকা একটু সাউন্ড এসছে, ওটা না হলে আরো বেশি ভালো লাগতো শুনতে। ধন্যবাদ ভাই আপনাকে, এত সুন্দর একটা লালন গীতি আমাদের উপহার দেওয়ার জন্য।
দাদা আপনার লালন গীতি গান শোনার প্রতি খুব একটা আকর্ষণ ছিল না কিন্তু আমার কন্ঠে লালনগীতি গান প্রায়ই শুনে থাকেন ভালো লাগে এটা জেনে খুব খুশি হলাম। বদ্ধ রুমের ভেতর থেকে গানগুলো কভার করা তো তাই এরকম সাউন্ড হচ্ছে দাদা। লালন গীতি গান গুলো খোলা মেলা জায়গায় কভার করলে শুনতে দারুন লাগে। সুন্দর মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।