লালনগীতি কভার:- যেখানে সাঁইর বারামখানা...

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ১২ ই জুন, বুধবার,২০২৪ খ্রিষ্টাব্দ

আমি আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো লালনগীতির কভার গান। বর্তমানে সারা বিশ্বে লালনের গান নিয়ে বিভিন্ন দেশের গবেষকরা অনেক রিসার্চ করছে। লালন সাঁইয়ের বেশিরভাগ গানগুলোই দেহতত্ত্ব গান। বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায় কিন্তু কারো সামনে গান গাওয়ার সাহসটা পায়না এখন আর। আসলে ছোটবেলা থেকে যদি বিভিন্ন জায়গায় গান করার অভ্যাস করা হতো তাহলে হয়তো এই ভয়টা আর কাজ করত না। আসলে সবারই কিছু কিছু জড়তা থাকে যেগুলো ছোটবেলা থেকে কাটিয়ে উঠলেই বেশ ভালো হয়। আমার বাংলা ব্লগ থেকে সেই জড়তা গুলো আশা করি আস্তে আস্তে কেটে যাবে।

কভার ফটো

1000090400.jpg

এই কভার ফটোটি ইনশট অ্যাপস দিয়ে তৈরি করা।



আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে যেখানে সাঁইর বারামখানা গেয়ে শেয়ার করবো এই গানটি ছোটবেলা থেকে আমার খুবই প্রিয় এবং এখনো প্রচুর পরিমাণে কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে এই গান শুনে থাকি। ফরিদা পারভীনের বেশিরভাগ লালনগীতি গানগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে।তাহলে চলুন গানটি শুরু করা যাক।



গানের প্রয়োজনীয় তথ্য
  • গান:- লালনগীতি
  • এলবাম: সময় গেলে সাধন হবে না।
  • লিরিক্স: যেখানে সাঁইর বারামখানা..
  • মূল কণ্ঠশিল্পী: ফরিদা পারভীন
  • কভার : অংকন বিশ্বাস


[কভার গানের ইউটিউব লিংক]

গানটি শুনতে উপরের আইকনে ক্লিক করুন



গান

যেখানে সাঁইর বারামখানা।
শুনিলে প্রাণ চমকে উঠে
দেখতে যেমন ভুজঙ্গনা।।
যা ছুঁইলে প্রাণে মরি
এ জগতে তাইতে তরি।
বুঝেও তা বুঝতে নারি
কীর্তিকর্মার কি কারখানা।।
আত্নতত্ত্ব যে জেনেছে
দিব্যজ্ঞানী সেই হয়েছে।
কুবৃক্ষে সুফল পেয়েছে
আমার মনের ঘোর গেল না।।
যে ধনে উৎপত্তি প্রাণধন
সেই ধনের হলো না যতন।
অকালের ফল পাকায় লালন
দেখে শুনে জ্ঞান হলো না।

সোর্স

এই গান নিয়ে আমার ব্যক্তিগত মতামত

আমি অতি নগণ্য মানুষ লালন সাঁইজির গানের অর্থ বিশ্লেষণ করার মত ক্ষমতা আমার ভেতরে নেই। বাউল সম্রাট ফকির লালন সাঁইজির বেশিরভাগ গানগুলো দেহতত্ত্ব। এই গানের সম্পূর্ণ অর্থ অবশ্য আমি জানিনা তবে কয়েক লাইনের অর্থ মোটামুটি অনুমান করতে পারি। আমরা যদি আমাদের ভেতরে থাকা আত্মা সম্পর্কে জানতে পারি তাহলেই দিব্যজ্ঞানী হওয়া সম্ভব। এই গানটায় আমি মাঝেমধ্যে গিয়ে থাকি কয়েকদিন আগেই এই গানটি ঢাকা থেকে রেকর্ডিং করেছিলাম। এই গানটি আমার অনেক ফেভারিট একটি গান।

পোস্টের বিবরন


পোস্টের ধরনকভার গান
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
তারিখ১২ ই জুন ২০২৪ খ্রিষ্টাব্দ
লোকেশনকুষ্টিয়া


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

আজ আপনি আমাদের মাঝে বেশ সুন্দর একটি গান কভার করেছেন। এই গানটি আমার খুব পছন্দের একটি গান। আমি যখন গান শিখতাম তখন গানের স্যার আমাকে এই গানটা হারমোনিয়ামে উঠিয়ে দিয়েছিলেন। প্রথমদিকে গানটা হারমোনিয়ামে উঠাতে আমার বেশ কষ্ট হয়েছিল। পরবর্তীতে চর্চা করতে করতে আমার কাছে সেটা সহজ হয়ে গেল। এখনো আমি সময় পেলে হারমনি দিয়ে এই গানটি গাই। আপনার গাওয়া গানটি শুনতে বেশ ভালো লেগেছে। আশা করি এত সুন্দর সুন্দর গান আপনি আমাদের মাঝে কভার করবেন।আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

তাহলে তো আপনার এই গানটি নিয়ে অনেক সুন্দর স্মৃতি রয়েছে আপু। আমার কাছে এই গানটি ভীষণ ভালো লাগে আমি মাঝে মধ্যে গেয়ে থাকি এই গানটি। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

লালনগীতি আমার খুব প্রিয়। আমার অবসর সময়ে লালনগীতি শুনতে পছন্দ করি। আজকে আপনি অসাধারণ একটি লালন সংগীত আমাদের মাঝে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ এমন একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি অবসর সময়ে লালন গীতি গানগুলো শুনতে অনেক পছন্দ করেন জেনে ভালো লাগলো ভাই। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

লালনগীতি তোমার কন্ঠে খুবই ভালো লাগে শুনতে তুমি যদি সঙ্গীত চর্চা করতে তাহলে ভালো একজন শিল্পী হতে পারতে। তোমার গান শুনে আমরা মুগ্ধ হয়ে যাই। তোমার জন্য শুভকামনা রইল সামনের দিনে নতুন নতুন গানের আশায় থাকলাম।

 2 years ago 

বন্ধু ভালো সংগীত শিল্পী হওয়ার স্বপ্ন দেখি না তবে আমার বাংলা ব্লগে গান শেয়ার করতে বেশ ভালই লাগে। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ফরিদা পারভীন আমার প্রিয় শিল্পী।সেইসাথে লালন সংগীতও আমার প্রিয়। লালনের এই গানটি তাঁর বিখ্যাত গান গুলোর অন্যতম। লালনের গান গাওয়া অনেক কষ্টের। সেই কষ্টের কাজটি আপনি করেছেন। ভালো গেয়েছেন ভাইয়া। ভালো লেগেছে আপনার গাওয়া গানটি। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনি লালনগীতি অনেক পছন্দ করেন জেনে ভালো লাগলো আপু। ফরিদা পারভীনের কন্ঠে লালনগীতি গুলো আমার কাছে অনেক ভালো লাগে। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার গান শুনে অনেক ভালো লাগলো ভাইয়া। আপনি চমৎকার গান করেন। আপনার গানের গলা অসাধারণ। দারুন একটি গান গেয়ে আমাদের সবার মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

আমি জানিনা কতটা সুন্দর করে গানগুলো উপস্থাপন করতে পারি তবে চেষ্টা করি আমি আমার সর্বোচ্চ দিয়ে। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

লালনগিতি খুবই কঠিন সুরের গান।আপনি তাল ঠিক ঠাক রেখে গাওয়ার চেষ্টা করেছেন দারুন হয়েছে।অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।অনেক ভালো লাগলো।

 2 years ago 

হ্যাঁ ভাই লালন গীতি গানগুলো বেশ কঠিন সুরের হয়। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আমি ব্যক্তিগত ভাবে খুবই সঙ্গীত প্রিয় একজন মানুষ।আমার মন যতোই খারাপ থাকুক না কেনো গান শুনলে মন ভালো হয়ে যায়।লালনগীতি শুনলে মনে অনেক শান্তি পাওয়া যায়।প্রতিটি হ্যাংআউট এ তোমার লালনগীতি খুবই মনোযোগ দিয়ে শুনি তখন মনের ভিতরে অন্য রকমের একটা অনুভূতি কাজ করে যা বলে বোঝানো সম্ভব নয়।প্রফেশনাল সিঙ্গার না হলেও অনেক ভালো গান গাও তুমি এভাবেই এগিয়ে যাও।অনেক অনেক শুভকামনা রইলো বাবু।❤️

 2 years ago 

আমি সবসময় চেষ্টা করি লালন গীতি গানগুলো অনেক সুন্দর করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। লালন গীতি গান আমি ভীষণ পছন্দ করি। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আন্টি।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকার একটি লালন গীতি গান শেয়ার করেছেন। আসলে আপনার কন্ঠে গান শুনলে সত্যি আমার কাছে বেশ ভালো লাগে। হ্যাংআউট প্রতিদিন গান শোনানোর মাধ্যমে আপনি আমাদের সকলের কাছে বেশ পরিচিত হয়েছেন। আসলে আপনার কন্ঠ সত্যিই বেশ অসাধারণ ভাই। ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি গান কভার করে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কন্ঠে লালন গীতি গান শুনতে ভালো লাগে জেনে খুশি হলাম ভাই। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো পড়ে অনেক অনুপ্রেরণা পায়। অনেক সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

প্রত্যেকবারের মতোই খুব সুন্দর ভাবে লালন গীতি কভার করেছেন। যদিও এই সংগীতটা আগে কখনো শোনা হয়নি তবে আজকে আপনার কন্ঠ শুনে বেশ ভালো লাগলো। খুব সুন্দর ভাবে পুরো সংগীতটা কভার করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ভাবে লালন গীতি কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এ লালন গীতিটা আপনি প্রথম শুনলেন আমার কণ্ঠে তাও ভাল লেগেছে জেনে খুশি হলাম। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64659.87
ETH 1856.65
USDT 1.00
SBD 0.38