You are viewing a single comment's thread from:

RE: চিংড়ি ও শুঁটকি মাছ দিয়ে মজাদার কচু শাকের রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago
ইচ্ছে বলে কথা।যার কারনে বাংলাদেশ থেকে কচু শাক নিয়ে খেয়েছেন।আসলে সোজা ভাবে বলতে গেলে আমরা যা কিছু করি সবকিছু পেটের জন্যই করি।তাছাড়া কচু শাক খুব উপকারি। যেমন-কচুশাক ভিটামিন এ-এর খুব ভালো উৎস। রাতকানা রোগসহ ভিটামিন এ-এর অভাবে হওয়া সব ধরনের রোগ প্রতিরোধে কচুশাক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কচুশাকে ভিটামিন-এ থাকে, যা আমাদের রাতকানা, ছানি পড়াসহ চোখের বিভিন্ন রোগপ্রতিরোধসহ দৃষ্টিশক্তি বাড়িয়ে দেয়। কচুশাক আয়রনসমৃদ্ধ বলে এর সমাদর অনেক বেশি।যাইহোক, চিংড়ি ও শুঁটকি মাছ দিয়ে মজাদার কচু শাকের রেসিপিটি কিন্তু দেখতে দারুণ লাগছে এবং খেতে নিশ্চয়ই খুব সুস্বাদু ও হয়েছিল।রেসিপির কালারটাও চমৎকার হয়েছে।অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর ও সুস্বাদু করে চিংড়ি ও শুঁটকি মাছ দিয়ে মজাদার কচু শাকের রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.090
BTC 63278.21
ETH 1800.13
USDT 1.00
SBD 0.39