You are viewing a single comment's thread from:

RE: নিজস্ব অভিব্যাক্তিঃ বৃষ্টির এপিঠ ওপিঠ।

in আমার বাংলা ব্লগ4 years ago
কিছুদিন ধরে প্রচন্ড গরম আর লোডশেডিং এ জীবন একেবারেই অতিষ্ঠ।একটু শীতল বাতাস বা বৃষ্টি যে খুবই প্রয়োজন প্রকৃতিকে শীতল করার জন্য। সেই কাঙ্ক্ষিত বৃষ্টি এলো ঘুর্ণিঝড় রুপে।তবে প্রকৃতিকে শীতল করার পাশাপাশি কিছু এলাকা তছনছ করে দিল।যদিও আমাদের এখানে তেমন কিছু হয়নি।তবে দক্ষিণাঞ্চলের মানুষগুলো খুবই আতঙ্কে ছিল। আসলে এই বৃষ্টি বা ঝড়ে হয়তো কেউ বাসায় খিচুরি খেয়ে বা ঘুমিয়ে কাটিয়েছে। কেউ বা জীবন জীবিকার তাগিদে তাদের কর্মসংস্থানে ছুটে গিয়েছে। কিন্তু সেই বিপন্ন মানুষগুলোর কি অবস্থা ! আমরা কি একটু চিন্তা করে দেখেছি।আসলে বিপদে মানুষ মানুষের পাশে দাঁড়াবে।এটাইতো আমাদের প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64279.30
ETH 1870.28
USDT 1.00
SBD 0.36