You are viewing a single comment's thread from:

RE: আবোল-তাবোল জীবনের গল্প [ বিদ্যুৎ বিভ্রাট ]

in আমার বাংলা ব্লগ4 years ago

আবোল-তাবোল জীবনের গল্প [ বিদ্যুৎ বিভ্রাট ]


আজ আপনার এই পোস্টের মাধ্যমে কিছু বাস্তববাদী কথা জানতে পারলাম।আসলে আমরা জানি না বললে একেবারেই ভুল হবে।কিছুটা জানি কিন্তু মানিনা।এই যে আপনি বলেছেন হুজুগে বাঙালি। আমার মনে হয় এটাই অন্যতম কারন।তারপর আরেকটি বিষয় আছে আমাদের ধৈর্য শক্তি কম এবং আমরা কান কথা বেশি শুনি।আমার মনে হয় ছেলেদের তুলনায় মেয়েরা এক ডিগ্রি এগিয়ে। গতকালকের বিদ্যুৎ এর ঘটনা একেবারেই অনাকাঙ্ক্ষিত। আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তো কারো হাত নেই। সেই সময়ে আমরা যেন আরও অধৈর্য হয়ে পরি।আর এটা ঠিক কিছু লোক আছে,যাদের কাজই গুজব ছড়ানো।গতকাল ভাই এই গুজবের কারনে আমার অবস্থা বারোটা বেজে গিয়েছিল।আমি যেই বাসায় থাকি সেখানে পানি ছিল না।দুপুরের দিকে কারেন্ট চলে যায়।বাসায় ভেবেছিলো কারেন্ট তো মাঝে মধ্যে যায় এবং আসে।আমি যখন কাজ শেষে সন্ধ্যায় বাসায় যাই।বাসায় নাকি শুনছে দুই দিনের আগে কারেন্ট আসবে না।যেই কাজ শেষে বাসায় গেলাম।বলে পানি নেই।হাত মুখ ধুবো তো ভালো কথা খাবারের পানিও নেই। তাড়াতাড়ি নিচে থেকে পানি কিনে আনলাম এবং অনেক কষ্ট করে আরেক বাসা থেকে ওয়াসরোমের জন্য পানি আনলাম।আমরা থাকতাম বিল্ডিং এর চার তলার তাই দশ থেকে বারবার উঠতে আর নামতে কি যে কষ্ট।যখন রাত ৯ টা ৩০ মিনিটে কারেন্ট আসলো। আমি জিজ্ঞেস করলাম তুমি না বললে দুই দিন আগে কারেন্ট আসবে না। এই যে চলে আসলো।বলল পাশের বাসার ভাবি বলেছে। এই হচ্ছে ভাই আমাদের অবস্থা।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর ভাবে বর্তমান সময়ের বাস্তববাদী বিষয়টি আমাদের মাঝে তুলে ধরার জন্য।
Sort:  
 4 years ago 

আসলেই ভাই আমাদের ধৈর্য শক্তি একেবারে কম, আর আমরা যা চাই তাৎক্ষনিকভাবেই চাই। সমস্যা হতে পারে সেটা অন্যের ক্ষেত্রে মানি কিন্তু নিজের ক্ষেত্রে মানি না, ধন্যবাদ কমেন্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65056.59
ETH 1958.39
USDT 1.00
SBD 0.37