You are viewing a single comment's thread from:

RE: গত একমাসে আমার করা পাঁচটি রেসিপি পোস্ট এর রিভিউ।

in আমার বাংলা ব্লগ4 years ago
খুবই সুস্বাদু ও মজাদার পাঁচটি রেসিপি পোস্টের রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করেছেন।অবশ্য আপনার তালের রসভরি পিঠার রেসিপিটি দেখেছিলাম এবং আমাদের বাসায় তৈরি করে ও খেয়েছি খুব সুস্বাদু লেগেছিল। তালের ফোস পিঠার নাম কখনো শুনিনি।কিন্তু দেখতে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল। তাই একদিন বাসায় তৈরি করে খাবো ইনশাআল্লাহ। বর্তমানে আমড়ার মৌসুম।আমড়াতে প্রচুর পরিমাণ ভিটামিন ছাড়াও মুখের খাবারের রুচি বৃদ্ধিতে সহায়ক। আর খেজুরের রস দিয়ে তো পাটিসাপটা পিঠার তুলনাই হয় না।এছাড়া বেগুনের ভর্তা প্রায়ই খাওয়া হয়। কিন্তু বেগুনের আচার হয় তা জানা ছিল না।এই রেসিপিটি আপনার কাছ থেকে শিখে নিলাম। সর্বোপরি আপনি যে পাঁচটি রেসিপির রিভিউ করেছেন, প্রতিটি রেসিপিই খুবই অসাধারণ ছিল ভাইয়া।আসলে ভাত হয়েছে কিনা যখন একটা ভাতকে টিভ দিলেই বুঝা যায়।তেমনি রেসিপির পরিবেশন দেখলেই রেসিপির স্বাদটা বুঝে যাওয়ার কথা। অবশ্য ক্ষেত্রবিশেষে ভিন্নতা হতে পারে। তবে সেটা নগণ্য। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর ও মজাদার পাঁচটি রেসিপির রিভিউ পোস্ট করে পুনরায় আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62793.02
ETH 1826.68
USDT 1.00
SBD 0.38