হাসির গল্প "প্রেমে পড়া বারণ" দ্বিতীয় ও শেষ পর্ব।।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।


হ্যালো বন্ধুরা ?


আমি আনিসুর রহমান।আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি। গতকাল আমি আপনাদের মাঝে হাসির গল্প প্রেমে পড়া বারণ এর প্রথম পর্ব নিয়ে হাজির হয়েছিলাম।গল্পটি আপনাদের ভালো লেগেছিল।যার দরুন আজ আমি আবারও সেই গল্পটির দ্বিতীয় ও শেষ পর্বটি নিয়ে হাজির হয়েছি।আশাকরি,গল্পটির এই পর্বও আপনাদের ভালো লাগবে।



এখানে প্রথম পর্ব

pexels-nappy-935949.jpg

Source


আজ সকালে ভোরে উঠে হাঁটতেছিলাম,এমন সময় আমার এক প্রতিবেশী সাথে দেখা হল। তিনি আমাকে বললেন,বইমেলা চলছে,অথচ আমি যেতে পারছি না।কিন্তু বই মেলা আসলেই আমার আবার বই মেলায় যাওয়ার জন্য মনটা ছটফট করে।আমি প্রতিবেশীকে বললাম,মন ছটফট করার পরও কেন যেতে পারছে না?আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না।কারণটা যদি একটু খুলে বলেন।প্রতিবেশী আমার কথার পরিপেক্ষিতে বললেন,আসলে আমার বউ খুব জোরালোভাবে বলে দিয়েছে,প্রেমে পড়া বারণ।

আমি প্রতিবেশীর কথা শুনে বললাম,সমস্যাটা তো মনে হয় আপনার।আপনার বউয়ের না।নিশ্চয়ই আপনি যেখানে-সেখানে যখন-তখন প্রেমে পড়ে যান।আর আমার মনে হয় আপনার বউ সম্ভবত ভয় পাচ্ছেন যে,বইমেলায় গিয়েও প্রেমেটেমে পড়ে যান কি না।প্রতিবেশী আমার শুনে বলল,ব্যাপারটা ঠিক এমন না।আবার এমনও।

আসলে হয়েছে কি একবার আমি আমার এক বন্ধুর সাথে বই মেলায় গিয়েছিলাম।আর বই মেলায় সেবার একটু ভিড় হয়েছিল।আমার বন্ধু আমার পাশে দাঁড়ানো ছিল।হঠাৎপাশে আমার বন্ধুকে মনে করে একজনের কাঁধে হাত দিয়ে ফেলেছিলাম তো!পরে মাথা ঘুরে চেয়ে দেখি সে আমার বন্ধু নয়।বরং এক অপরুপ সুন্দরী নারী।এটা জানার পর থেকে বউ আর আমাকে বিশ্বাস করে না।

আমি প্রতিবেশীর কথা শুনে বললাম,আপনি যে এক অপরুপ সুন্দরী নারীর কাঁধে হাত দিয়ে ফেলেছিলেন এই খবরটা আপনার বউ কিভাবে জানল?প্রতিবেশী আমার কথার উত্তরে বলল,মেলার মাঠ থেকে কিন্তু প্রচুর লাইভ হয়।আর আমার বউ এসব লাইভের নিয়মিত দর্শক।তার মানে কোন এক লাইভই আমার এহেন সর্বনাশটা করেছে।

আগে তো তাও একটু আমার বউ মাঝে মধ্যে বিদেশি সিরিয়াল দেখত।এখন বই মেলার লাইভ ছাড়া কিছুই দেখে না।তার ধারনা,আমি আবার যে কোন দিন,যে কোন সময় নাকি ওই ঘটনার পুনরাবৃত্তি করতে পারি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNz8uuU7jNdUdZcqn6h7peG3CH7HW4Dj4EnjdfKn9T6S1nX92sULZRaFUhpFmzY87Rh7WVkoNuC (1).png



আমার পরিচিতি


IMG_1123.JPG


আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

ভাইয়া দাড়ান আগে একটু হেসে নেয়, হা হা হ। তাই তো বলি বই মেলায় যেতে মনটা এমন ছটফট করে কেন...। আসল কাহিনী হলো যদি আরেকবার অপরুপ সুন্দরী নারীর ছোঁয়া পেয়ে যায়, হি হি হি। যত সর্বনাশ করলো লাইভ। বই মেলাতে লাইভ বন্ধ করার জোর আবেদন জানাচ্ছি। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

সেটা হলে তো প্রতিবেশী বেচারার অনেক উপকার হতো।হা হা হা।

 3 years ago 

ভাগ্যিস বইমেলায় যাইনি😀
ওহ্ আমার তো বউ নেই তার লাইভ হলে সমস্যা কী 🤷
তবে গল্প পড়ে মজা লেগেছে, এক্ষেত্রে সব দোষ কিন্তু সিসি ক্যামেরার 😁

 3 years ago 

ভাই যেহেতু বউ নেই। তবে বিয়ের সময় কিন্তু ভাঙানি পরে যেতে পারে। যদি অন্য কারো গাঁয়ে হাত পরে এবং সেটা আপনার হবু বউ বা হবু শশুড় বাড়ির কেউ দেখে মনে রাখে। হা হা হা।

 3 years ago 

প্রেমে পড়া বারণ গল্পের শেষ পর্ব পড়ে অনেক ভালো লাগলো ৷ দারুণ লিখেছেন ভাইয়া ৷ বই মেলায় যাওয়ার জন্য মন ছটফট করতেছে তবুও যেতে পারছেন না বৌউয়ের বারণের জন্য ৷ যাই হোক , মজার ছিলো ৷ ধন্যবাদ শেয়ার করার জন্য ৷

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া,গল্পটি পড়ে ভালো লাগার জন্য।

 3 years ago 

আমি আপনার এই গল্পটি গতদিন পরেছিলাম। পড়তে বেশ ভালো লেগেছিল আপনার এত সুন্দর গল্প। আজকেও পুনরায় আপনার এই গল্পটি আমার পড়ে বেশ ভালো লাগলো। মাঝেমধ্যে গল্প পড়তে আমার খুবই ভালো লাগে। কারণ এর মধ্যে হাসি কান্না আবেগ অনুভূতি রহস্য খুঁজে পাওয়া যায়।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই, গল্পটি পড়ে এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

অনেক ভাল লাগলো ভাইয়া গল্পটি পড়ে। এমন গল্পগুলো বেশ মজার হয়।একা থাকি যখন তখন গল্পের কথা গুলো মনে এলে একা ই হাসি আমি। 😃ধন্যবাদ ভাইয়া মজার গল্পটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 62707.26
ETH 1744.61
USDT 1.00
SBD 0.39