হাসির গল্প "প্রেমে পড়া বারণ" এর প্রথম পর্ব।।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।


হ্যালো বন্ধুরা ?


আমি আনিসুর রহমান।আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি। আমি আমার গল্পের মাধ্যমে প্রতিনিয়ত চেষ্টা করি একটু বিনোদন দেওয়া জন্য। কারন গল্পের মধ্যে একটু বিনোদন না হলে গল্প পড়ে মজা পাওয়া যায় না।সেই হিসেবে অনেক দিন পর আবারও হাসির গল্প প্রেমে পড়া বারণ এর প্রথম পর্ব নিয়ে হাজির হয়েছি।আশাকরি,এবারও এই গল্পের প্রথম পর্বটি আপনাদের ভালো লাগবে।

pexels-helena-lopes-1015568 (1).jpg

Source


আমার এক ছোট ভাই বলল,আগে জানতাম প্রেম একটা প্রেম একটা প্রশান্তির জিনিস। যেখানে থাকে শুধু সুখ আর সুখ। যেখানে বারবার পড়া যায়। কিন্তু আজকাল জানতে পারছি, প্রেমে পড়া নাকি বারণ।একটা গানের মাধ্যমে জানতে পারছি, মৌখিকভাবেও জানতে পারছি। আর এই কথাটা জানাচ্ছে আমার প্রেমিকা ম্যাডাম।

আমি ছোট ভাইকে বললাম, তোমার ম্যাডাম কি কথা তোমাকে জানিয়েছে।ছোট ভাই বলল, সে বেশ ভদ্রতার সাথে আমাকে হুমকি দিয়ে রেখেছে,প্রেমে পড়া যাবে না।তার এই হুমকি শোনার পর থেকে আমার মনে হচ্ছে প্রেম কোন প্রশান্তির জিনিস নয়।বরং রাস্তার পাশের গভীর খাদের মতো কিছু একটা।

যেখানে পড়া যাবে না। পড়লেই হাত-পা ভেঙে যাবে।আর হাসপাতালে ভর্তি হতে হবে। কি একটা অবস্থা বলেন তো! আমি ছোট ভাইয়ের কথা শুনে কিছুই বলতে পারলাম না। কারন,আমার ভালো করেই জানা আছে, এক প্রেম থাকা অবস্থায় আরেক প্রেমে পড়া আসলেই বারণ।

কারণ,আমি এমন এক বড় ভাইয়ের ব্যাপারে জানি,যার অনেক দিন ধরে বাসার বাইরে বের হওয়া হয় না।আসলে বের হওয়া হয় না বলতে বাসা থেকে বের হওয়ার সুযোগ নেই। বউয়ের পক্ষ থেকে বাধা আছে। এমনকি ফোনে কথা বলারও কোন সুযোগ নেই। তবু নানা কায়দা-কৌশল করে বলতে হয়,বলাতে হয়।

এখন প্রশ্ন আসতে পারে, বড় ভাইয়ের কেন বাসার বাইরে যাওয়ার সুযোগ নেই। আসলে বড় ভাই খুবই স্মার্ট মানুষ। ভালো জামা-কাপড় না পরে বাইরে বের হন না। অথচ উনার বউ আলমারিতে তালা লাগিয়ে রেখেছেন।ভাবির কথা হচ্ছে, বড় ভাই বাহিরে গেলেই প্রেমে পড়েন।এজন্য বাহিরে বের হওয়া বারণ।

আসলে মনে মনে প্রশ্ন আসতে পারে। বারণটা ভাবি কিভাবে করলেন?মুখে কিন্তু না।জোরজবরদস্তির মাধ্যমেও নয়।ওই যে বললাম,আলমারিতে ভাবি তালা লাগিয়ে রেখেছেন।এখন বড় ভাই বাহিরে বের হবার মত ভালো কাপড় পাচ্ছেন না।বাহিরে বের হতে হলে এখন বড় ভাইকে স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরে বের হতে হবে। এটা কি সম্ভব?

আজ এই পযর্ন্তই। হাসির গল্প প্রেমে পড়া বারণ এর প্রথম পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে মন্তব্যের মাধ্যমে জানাবেন।আবারও যেকোনো দিন আপনাদের মাঝে হাসির গল্প প্রেমে পড়া বারণ এর পরবর্তী পর্ব নিয়ে হাজির হবো।ভালো থাকবেন, সুস্থ থাকবেন।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNz8uuU7jNdUdZcqn6h7peG3CH7HW4Dj4EnjdfKn9T6S1nX92sULZRaFUhpFmzY87Rh7WVkoNuC.png



আমার পরিচিতি


PXL_20210326_120329396.MP.jpg


আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



আল্লাহ হাফেজ


Sort:  
 3 years ago 

ব্যপারটা বেশ মজার ছিলো🤪🤪।তাহ তো বড়ভাই বউ এর কথা একপ্রকার বাধ্য হয়ে হলেও মেনে নিয়েছে, কিন্তু কয়জনই বা এই জিনিস টা মানতো।আসলে বউ গুলো এমনি হওয়া উচিত,শুধু মাএ গেঞ্জি আর লুঙ্গি বাদে সব ভালো ভালো আলমারিতে রেখে তালা দেওয়া উচিত।হা হা।সত্যিই প্রেমে পরা বারন।ধন্যবাদ

 3 years ago 

আপনার হাসির গল্প পড়ে অনেক ভালো লাগল। সত্যিই তো প্রেম একটা থাকলে আরেক টা করা বারণ। আর আপনার বড় ভাই তো লক্ষী ছেলের মতো বউয়ের কথা শুনছে।যাইহোক পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকলাম।

 3 years ago 

হাহাহা মজা পেলাম ভাইয়া। কিন্তু আপনার বড় ভাইয়ের অবস্থা দেখে তো মনে হচ্ছে প্রেমে পড়া নয়,বিয়ে করা বারণ।বিয়ে করলে জামাকাপড় পর্যন্ত এভাবে হারাতে হয় জানা ছিল না।আমি বিয়ের আশে পাশে নেই আর। ধন্যবাদ মজার গল্পটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাই মন্দ বলেন নি। কিন্তু যারা করে ফেলেছে তাদের তো আর কিছুই করার নেই।তবে একটু সাবধানে চলতে হবে। হা হা হা।

 3 years ago 

আমারও আপনার ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে প্রেমে পড়লে গর্তের মধ্যে পড়ে যেতে হবে। তখন হাত-পা ভেঙে হসপিটালে ভর্তি হতে হবে 😁 প্রেম থাকার পরেও যদি আরেকটা প্রেম করার ইচ্ছে জাগে তাহলে তো হাত-পা ভেঙে হসপিটালে ভর্তি হতে হবে। তাই যদি প্রেম করতে হয় একটাই প্রেম করা উচিত। লক্ষ্মী ছেলে হয়ে বউয়ের কথা শুনাটাও খুবই জরুরী। আপনার বড় ভাই ওদিক থেকে খুবই ভালো একটা কাজ করতেছে। ওটা আমার কাছে বেশ ভালো লাগলো। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

 3 years ago 

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ দারুণ একটি গল্প লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার এই গল্পটি পড়তে আমার বেশ ভালো লেগেছে। আসলে একটু হাস্যকর এবং ঘটনা সুন্দর। আশা করি পরবর্তীতে আরো সুন্দরভাবে উপস্থাপন করবেন সেই প্রত্যাশা রইল।

 3 years ago 

দারুন ছিল ভাই, প্রেমে পড়লে যদি হাত-পা ভেঙে যায় আর উঠতে না পারে সেজন্যই প্রেমে পড়া বারণ হতে পারে। তবে এক প্রেমে আবদ্ধ থাকতে অন্য প্রেমে পড়া তা তো বারণ হবেই।আর ঘরে বউ থাকতে বাইরে গিয়ে প্রেমে পড়া তা বারন হবে না তো আর কি। তবে কেউই যদি না থাকে তবে প্রেমে পড়ার গেলে ঠিক আছে, হাহাহা।

 3 years ago 

যে পুরুষ বাহিরে বের হলেই প্রেমে পড়ে তার বউ এরকমই হওয়া উচিত। আলমারিতে কাপড়-চোপড় রেখে আলমারিতে চাবি দেওয়া উচিত। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মজার গল্প শেয়ার করার জন্য। খুবই মজা পেয়েছি।

 3 years ago 

দ্বিতীয় পর্ব পড়তে প্রথম পর্ব পড়তে এলাম। খুব ভাল লাগলো পড়ে গল্পটি।বড় ভাইয়ের বউ এর মত সব বউ হওয়া উচিত। অনেক ধন্যবাদ ভাইয়া। পরের পর্বটি পড়ি এবার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 62921.37
ETH 1741.53
USDT 1.00
SBD 0.39