You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৮

in আমার বাংলা ব্লগ4 years ago

-আজকের অনু কবিতা-

রয়েছ তুমি, রয়েছি আমি
শুধু নেই ভালোবাসা।
রয়েছে সময়, রয়েছে স্পৃহা
শুধু নেই কাছে আসা।


সংযোজন
*

রয়েছো তুমি আমার আদুরে সম্মুখ ভাগে বনবাসী,
কিন্তু নেই তোমার আগের মত সেই অট্ট হাসি।।
তোমার কারনেই আমিও হয়ে গেছি পরবাসী,
প্রখর ইচ্ছা থাকা সত্ত্বেও বলতে পারিনা তোমায় ভালোবাসি।।
আমার জন্য এক সময় হয়েছিলে তুমি উদাসী,
এখন কেমন যেন হয়ে গেছো তুমি স্বার্থবাদী।।
মর্মে মর্মে বুঝছি, স্বার্থেই এসেছিলে কাছে,
স্বার্থ হাসিলে আবারো চলে গেলে অন্যের ঘরে।।
এখনো তুমিও আসো, আমিও আছি,
কিন্তু দুজনার হৃদয়ে নেই ভালোবাসার সেই পাখি।।
যে পাখি বিড়বিড়িয়ে গান শুনা তো,
যে পাখি আদরে ভরিয়ে দিত,
সেই পাখি আজ অদূরে কোথাও হয়ে গেছে অজ্ঞাত।।

Sort:  
 4 years ago 

আহা। আমার বলার কোনো ভাষা নেই। খুব সুন্দর হয়েছে জেঠু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63991.96
ETH 1865.85
USDT 1.00
SBD 0.38