You are viewing a single comment's thread from:

RE: ফোটোগ্রাফি পোস্ট : "বাংলাদেশের পুজো -১৮"

in আমার বাংলা ব্লগ3 years ago

বাগেরহাটের জয়নগরে কখনো যাওয়া হয়নি দাদা, তবে দেখে মনে হচ্ছে অনেক জমজমাট পূজোর আয়োজন করা হয় সেখানে। তবে বাংলাদেশের সব পূজা মন্ডপের একটি করে আকর্ষণ রয়েছে সেটা হচ্ছে গ্রাম্য মেলা। আমাদের এখানেও যেসব পূজোর আয়োজন করা হয় সেখানে খোলা মাঠের উপর বিভিন্ন ধরনের দোকান বসে।ছোটবেলার সেই সব দোকান থেকে কত খেলনা, কত খাবার কিনে খেয়েছি তার হিসেব নেই দাদা। ছবিগুলো দেখে সেদিনের কথা মনে পরে গেল। এছাড়াও আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি চমৎকার হয়েছে দাদা। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই পোস্টে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63307.28
ETH 1873.95
USDT 1.00
SBD 0.37