ব্যস্ততম শুক্রবার

in আমার বাংলা ব্লগ3 years ago
ব্যস্ততম শুক্রবার

20230803_191722.jpg

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন। শুক্রবার মানেই আমার জন্য অনেকটাই ব্যস্ততা এবং এই ব্যস্ততার মধ্যেও আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চলে এসেছি, তবে চলুন শুরু করি।

শুক্রবার মানেই আমার সব সময় অনেক ব্যস্ততম দিন কাটে। শুক্রবার মানেই সারাদিন ক্লাস থাকে এছাড়াও সামনে পরীক্ষা রয়েছে তাই ক্লাস টেস্ট, ল্যাব রিপোর্ট এবং আনুষঙ্গিক বিষয়গুলো আজকেই জমা দেওয়া শেষ তারিখ। তাই গতকাল রাতে অনেক রাত পর্যন্ত সেই সব বিষয়গুলো কমপ্লিট করেছিলাম। যার কারণে সঠিকভাবে ঘুমাতে পারিনি।

সর্বোচ্চ ২ ঘণ্টার মতো ঘুমিয়ে ছিলাম প্রায়। ঘুম থেকে উঠেই সেই বাস স্ট্যান্ডে গিয়ে ওয়েট করতে হয়েছিল কিন্তু আজকের কপালটা অনেকটাই খারাপ ছিল বাসস্ট্যান্ডে গিয়ে দাঁড়াতেই এত জোরে বৃষ্টি চলে এসেছিল একদম পুরোটাই ভিজে গিয়েছিলাম। এই বৃষ্টির মধ্যে বেশ কিছুক্ষণ থাকার পরে বাসস্ট্যান্ড থেকেই একটি বাসে উঠে পড়লাম এবং বাস যথা সময়ে আমাকে ভার্সিটির সামনে নামিয়ে দিল। কিন্তু অনেকটাই বৃষ্টি হচ্ছে এইদিকে, কোন কিছু নাস্তাও করিনি। পরবর্তীতে একটি হোটেলে চলে গেলাম এবং আনুষঙ্গিক কিছু নাস্তা করে নিলাম।

20230803_193435.jpg

প্রত্যেক শুক্রবারেই ল্যাপটপ নিয়ে যাই কিন্তু আজকে কি মনে করে ল্যাপটপ নেইনি, সেটা বলতে পারব না। তবে ল্যাপটপ না নিয়ে ভালোই হয়েছে। কারণ আজ সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে এবং প্রচুর বাইরেও আমাকে থাকতে হয়েছে। আমাদের ক্লাসের মাঝে কিছু গ্যাপ থাকে সেই গ্যাপের মধ্যে অন্যান্য ক্লাসের পড়াশোনা গুলো কমপ্লিট করি। এছাড়াও মাঝে মাঝে ল্যাপটপ নিয়ে গেলে কমিউনিটির কিছু রিপোর্ট তৈরি করার চেষ্টা করি।

এছাড়াও আজ সারা দিনে চারটি ক্লাস ছিল এবং চারটি ক্লাসের মধ্যে তিনটা ক্লাসেই আমাদের সেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। যার কারণে আলাদা একটি প্রেসার এর মধ্যে ছিলাম। প্রত্যেকটা ক্লাসের পরেই একটু গ্যাপ পেয়েছি এবং সেই গ্যাপের অন্যান্য পরিক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলাম। আজ সারাদিনই প্রায় বৃষ্টি হয়েছে, কখনও হালকা বৃষ্টি হয়েছে কখনো জোরে বৃষ্টি হয়েছে।

এদিকে সারাদিন ক্লাস এবং সেসনাল পরীক্ষা শেষে যখন ক্লাস শেষ হলো তখনও অনেক বৃষ্টি পরছিল। আমার সব বন্ধু-বান্ধবরা মিলে বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম কিন্তু বৃষ্টি কোনভাবেই থামছিল না। পরবর্তীতে বৃষ্টি একটু কমলে কোন ভাবে বাসস্ট্যান্ডে গিয়ে আমার বাসার গন্তব্যের বাসের উপরে উঠে বসি। তবে আজ অনেকটাই ভিজে গিয়েছিলাম এবং মাথাও বারবার পানিতে ভিজে গেছেন যার কারণে এখন অনেকটাই অসুস্থ বোধ করছি।

20230804_152919.jpg

যেহেতু আগামী সপ্তাহ থেকে আমাদের পরীক্ষা শুরু হবে তাই সামনের কিছুদিন আরো ব্যস্ত থাকবো। অনেকগুলো পড়াশোনা বাকি রয়েছে। তাছাড়া আমাদের এই সেমিস্টার গুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। চার মাসের সেমিস্টার এর মাঝে মিড টার্ম এক্সাম, ফাইনাল এক্সাম দুই মাস খেয়ে নেয়। বাকি থাকে দুই মাস। এই দুই মাসেই আমাদের সেই সব সাবজেক্ট গুলো শেষ করতে হয়। তাছাড়াও ইঞ্জিনিয়ারিং সেক্টরে বেশ কিছু অগ্রহণযোগ্য সাবজেক্ট রয়েছে। যেগুলো আমি মনে করি আমাদের কোন দরকারই আসে না। কিন্তু সেই সব বিষয়ে আমাদের পারদর্শী হতে হয় এবং এক্সামের খাতায় লিখে পাস করতে হয়।

মোটকথা বলতে গেলে অনেকটাই দৌড়ের উপর থাকতে হয়। তারপরও আজকে শুক্রবার সারাটা দিন ব্যস্ত থাকার পরে বাসায় এসে একটু ঘুমানোর চেষ্টা করেছিলাম কিন্তু ঘুমাতে পারিনি। সব কাজ শেষ করে রাতে তাড়াতাড়ি একবারে ঘুমিয়ে যাব, এটাই প্রত্যাশা করছি। এই দিকে শরীরটা ভালো লাগছে না। যাইহোক আজকে আর বেশি কিছু লিখছে না। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: ব্যস্ততম শুক্রবার

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  
 3 years ago 

সত্যি ই আজ সারাদিন বৃষ্টি ছিল।আপনার আজ অনেক ব্যস্ততা ছিল।আজ চারটা ক্লাস হলেও তিনটাতেই এক্সাম ছিল।এটা ঠিক আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা অনেকটাই এলোমেলো।এমন সব সাবজেক্ট থাকে যা কিনা মেইন সাবজেক্টের সাথে যায় না।বৃষ্টিতে ভিজলেন সর্দি হওয়ার সম্ভাবনা থাকতে পারে।আপনি আদা,গরম মসলা ও লেবু দিয়ে রঙ চা খেয়ে নিন।আশাকরি সুস্থবোধ করবেন।অনেক ধন্যবাদ ভাইয়া অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যা আপু। আজ তারাতারি সব কাজ শেষ করে ঘুম দেব।

 3 years ago 

ভাইয়া অগ্রিম দোয়া রইল আপনার পরীক্ষার জন্য। আমার সাথেও গত কাল সকালে এমনটাই হয়েছিল। অফিসের জন্য বের হয়েও অনেক ভিজে গিয়েছিলাম। তার উপর বাসা হতে নাস্তা করে বের হইনি। সেসব কথা আজ নয়। আপনার উপর দিয়ে এক বিশাল ঝড় বয়ে যাচেছ। এত এত পরীক্ষার পড়া। তার উপর আবার কমিউনিটির কাজ। কি করে সামলাচ্ছেন বলেন তো। আমি হলে তো চাপে একেবারে চেপটা হয়ে যেতাম। নিজের দিকে খেয়াল রাখবেন। একটু লেবু চা খান। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

এর মাঝে একটু জবের জন্য পড়াশুনা চলছে।

 3 years ago 

তাহলে আরেকটু বেশি দোয়া রইল ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার কাছেও শুক্রবারটাকে একটা ব্যস্ততম দিন বলে মনে হয়। যদিও এই দিনটা ছুটির দিন কিন্তু এই দিনেই যেন কাজের পরিমাণটা বেশি থাকে। আর আপনার তো পরীক্ষা তাহলে তো কাজ আরো বেশি হয়ে গিয়েছে। আজকে নামাজ পড়তে যেয়ে আমিও ভিজে গিয়েছিলাম বৃষ্টির কারণে।

 3 years ago 

শুক্রবার তো তাহলে পুরো ব্যস্ততার মধ্যে সময় কাটিয়েছেন ভাই। যদিও আপনি প্রায় প্রতি শুক্রবারই ব্যস্ততার মধ্যে কাটান। আজকে সারাদিন আমাদের এখানেও বৃষ্টি হয়েছে। জুম্মার নামাজ আদায় করে বাসায় আসার সময় হালকা একটু ভিজে গিয়েছিলাম। তারপর থেকে আমারও হালকা সর্দি লেগে গিয়েছে। যাইহোক শরীর বেশি খারাপ লাগলে মেডিসিন খেয়ে নিবেন ভাই। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

তাহলে তো আপনার দিনগুলো অনেক প্রেসার এর মধ্যে যাচ্ছে যেহেতু সামনে পরীক্ষা আবার ল্যাব টেস্ট সহ অনেক বোঝা মাথার উপর রয়েছে। তবে একটা বিষয় বুঝলাম না ঢাকায় নিয়মিত বৃষ্টি হয় কিন্তু আমাদের এলাকায় কোন বৃষ্টি নেই কেন 🥹 যেহেতু আগামী সপ্তাহ থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে তাই আপনাকে তো অনেক স্ট্রাগল করতে হবে।

 3 years ago 

ভাগ্যিস ল্যাপটপ নিয়ে যাননি তাহলে তো একেবারে ভীষণ ঝামেলা হয়ে যেত। বর্তমানে যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে। কখন বৃষ্টি হবে বোঝা মুশকিল। তবে শুক্রবারে আমরা সবাই অনেক ব্যস্ত সময় পার করি। কিন্তু আপনি সত্যি অনেক ব্যস্ত সময় পার করেছেন। এছাড়া আমাদের ডিপার্টমেন্টের সাবজেক্ট গুলোর মাঝে এমন কিছু সাবজেক্ট থাকে যেগুলো অপ্রয়োজনীয়। তবুও আমাদেরকে সেগুলো পড়তে হয়। অনেকটা বাধ্য হয়ে পরীক্ষা পাশের জন্য পড়তে হয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64732.79
ETH 1859.73
USDT 1.00
SBD 0.38