আমাদের মনের মাঝে অনেক স্বপ্ন থাকে।আর এই স্বপ্নগুলো আমরা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাই। আসলে স্বপ্নগুলো যখন আমরা পূরণ করতে পারি তখনই যেন সাফল্যতা জীবনে বয়ে আসে। আর এই সফলতার জন্য আমাদের হাজারো কষ্ট নিয়ে পথ চলা শুরু হয়। সেই পথ চলা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলেই জীবনটা শান্তিময় হয়। আর এই স্বপ্নগুলো পূরণের পেছনে আমাদের পরিবারের একটা শক্তি কাজ করে, কারণ আমরা যখন স্বপ্ন পূরণ করতে পারি, তখন পরিবারের মুখে হাসি ফোটে। পরিবার নিজেকে গর্বিত মনে করে। তাই পরিবারের সুখের কথা চিন্তা করে তাদেরকে হাসি ফুটানোর জন্য আমরা মনের ভিতরে অনেক বড় স্বপ্ন নিয়ে এগিয়ে চলি। এই স্বপ্নগুলো আমরা পূরণ করার জন্য সর্বশেষ চেষ্টা করি। তবে এই স্বপ্নগুলো যখনই আমাদের পূরণ হয়, তখনই যেন জীবনটাকে আনন্দ এবং সাফল্যময় মনে হয়। সেই স্বপ্ন নিয়েই আমার আজকের কবিতা লেখা, আশা করছি আপনারদের কাছে ভালো লাগবে।
“হাজারো স্বপ্ন ”
মোঃ আলিফ আহমেদ
হাজারো স্বপ্ন বুকে নিয়ে,
এগিয়ে যাচ্ছি আমি স্বপ্নের দেশে।
স্বপ্ন পূরণ করতে আমি,
চেষ্টা করে যাচ্ছি বারে বারে।
স্বপ্ন আমার হবে পূরণ,
এটাই করি আশা।
সেই স্বপ্নের লক্ষ্যে আমি,
এগিয়ে যায় আমি নিজ মনে।
স্বপ্নগুলো পূরণ হলেই,
শান্তি পাব মনে।
স্বপ্ন পূরণ হলেই আমার,
শান্তি আসবে মনে।
তাইতো আমি স্বপ্নের জন্য,
চেষ্টা করি বারে বারে।
স্বপ্ন পূরণ হলেই আমার,
শান্তি ফিরবে পরিবারে।
তাইতো আমি স্বপ্নগুলো,
বুকের মধ্যে লালন করি।
স্বপ্ন পূরণ করতে আমি,
সর্বোচ্চ তাই চেষ্টা করি।
স্বপ্ন আমার ছিল অনেক,
পূরণ হয়নি কখনো,
তাই তো স্বপ্ন গুলো আমায়,
শুধু কাঁদায় এখুনো।
স্বপ্ন আমার মনের মধ্যে,
লালন করে যাচ্ছি।
হাজার কষ্টের মাঝেও আমি,
স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে তাই যাচ্ছি।
আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

আমার পরিচয়
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼
সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻
https://twitter.com/AhmedAlif135308/status/1872336955285078482?t=SmcwohGQgvTVhkL1hqcRkQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
বরাবরের মতো এবারেও আপনি অভাবনীয় কবিতা লিখেছেন।আপনার কবিতার সুর, তাল সব কিছু একদম ঠিক আছে।কবির কবিতাও হার মেনে যাবে আপনার কবিতা দেখে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর স্বপ্ন নিয়ে কবিতা লিখে আমাদের মাঝে তুলে ধরার জন্য।
আসলে আমাদের মনের মাঝে অনেক স্বপ্ন থাকে। এই স্বপ্নগুলো আমরা দেখে থাকি। সেই স্বপ্ন নিয়ে আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি যেন আমাদের প্রত্যেকেরই মনের কথাগুলোই প্রকাশ পেয়েছে।
ভাইয়া স্বপ্ন নিয়ে অসাধারণ একটি কবিতা লিখেছেন। স্বপ্ন দেখতে আমরা সবাই অনেক পছন্দ করি। আমরা প্রত্যেকেই অনেক বড় বড় স্বপ্ন দেখি। আর পূরণ করার জন্য চেষ্টাও করি। হয়তো কোনটা ব্যর্থ হই বা কোনটা সফল। তাই বলে স্বপ্ন দেখতেতো মানা নেই। খুব সুন্দর করে কবিতার প্রতিটি লাইন ফুটিয়ে তুলেছেন।
স্বপ্ন থাকলে তবে জীবনে ধীরে ধীরে এগিয়ে চলা যায়। আমরা যত চেষ্টা করি স্বপ্নকে সার্থক করতে ততই সাফল্য ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসে। আসলে স্বপ্ন হলো একটি ইচ্ছের প্রকাশ। আর সেই ইচ্ছেকে বাস্তবে প্রকাশিত করলে তবেই জীবন কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যায়। সেই দিক থেকে আপনার কবিতাটি খুব ভালো লাগলো।
স্বপ্ন আছে বলেই আমাদের জীবন রয়েছে। আর আমরা স্বপ্নের মাঝেই বেঁচে থাকি। আপনি এই স্বপ্ন নিয়েই অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন। যেটা পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে খুব সুন্দর করে কবিতার সবগুলো লাইন আপনি লিখেছেন। আপনার কবিতা সব সময় খুব সুন্দর হয়।
আপনার লেখা হাজারো স্বপ্ন কবিতাটা পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে আমরা অনেক স্বপ্ন দেখি। সেই স্বপ্ন গুলো পূরণ করার জন্য অনেক বেশি চেষ্টা করি। স্বপ্ন দেখতে মানা নেই। আমরা স্বপ্ন দেখতেই থাকি। ভালোই হয়েছে আপনার লেখা আজকের কবিতাটা।
বাহ চমৎকার একটি কবিতা লিখেছেন তো আপনি।হাজারো স্বপ্ন কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে প্রত্যেক মানুষের স্বপ্ন থাকে হাজার। আর স্বপ্ন পূরণ করলে তো আরো ভালো লাগে। তবে আপনার কবিতার প্রতিটি লাইন পড়ে সত্যি অনেক ভালো লাগলো। ভালো লাগার মত চমৎকার কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।