নদীর পাড়ে ভ্রমণের ফটোগ্রাফি// পর্ব-১

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

যমুনা নদীর পাড়ে ভ্রমণের মজাটাই অন্যরকম। তাইতো মন বারবারই ছুটে যায় যমুনা নদীর পাড়ে। যমুনা নদীর পাড়ে ভ্রমণের মজাটা আমার কাছে অনেক বেশি আনন্দদায়ক ছিল। আমি আমার ছোট ভাইকে সাথে নিয়ে যমুনা নদীর পাড়ে গিয়েছিলাম। আসলে আমার ফুফাতো ভাই আমার বাসায় এসেছিলো,সে নদীর পারে দৃশ্য দেখার জন্য আমাকে বলতেছিলো। তাই দুই ভাই মিলে বিকেল বেলা সিরাজগঞ্জের যমুনা নদীর ক্রস বাঁধ একে গিয়েছিলাম। আর এই ক্রস বাঁধ ভ্রমণের মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্যই ফটোগ্রাফি গুলো করেছিলাম।

ফটোগ্রাফি🖼️ -১👇

IMG-20241228-WA0081.jpg

IMG-20241228-WA0091.jpg

যমুনা নদীর এই সুন্দরময় দৃশ্য দেখার জন্যই আমরা এসেছিলাম। আসলে যমুনা নদীর পাড়ে এই বাঁধের রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে ভ্রমণের মজাটাই অন্যরকম। চারপাশে সবুজ গাছপালা দৃশ্য আর রাস্তাটি এত সুন্দর ছিল আমার অনেক ভালো লেগেছে। তাই যমুনা নদীর বাঁধে দিকে আমরা প্রবেশ করতে লাগলাম।

অবস্থান

ফটোগ্রাফি🖼️ -২👇

IMG-20241228-WA0007.jpg

IMG-20241228-WA0089.jpg

যমুনা নদীর এই ক্রসবার একই প্রবেশ করলাম। প্রবেশ করতে পেরে অনেক ভালো লাগছে। কারণ ক্রসবার্গ একে অনেকদিন হলো আসা হয় না। যার কারণে অনেকদিন পর বাঁধে এসে দেখতে পেলাম, খুবই সুন্দর ভাবে বাঁধের চারপাশে দৃশ্যগুলো সাজিয়েছে। বিশেষ করে বাঁধের রাস্তার পাশের গাছ গুলো বড় হয়েছে, তাই দেখতে অনেক ভালো লাগছে।

অবস্থান

ফটোগ্রাফি🖼️ -৩👇

IMG-20241228-WA0071.jpg

IMG-20241228-WA0073.jpg

বাঁধের রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে আমরা নদীর পাড়ে আসলাম। নদীর পাড়ে এসে অনেক ভালো লাগলো, কারণ নদীর পাড়ে বালুচরের মাঝে দেখতে পেলাম, সবুজ প্রকৃতির একটি বালুচর সেখানে এসে অনেক ভালো লাগলো। তাই বাঁধের এই চারপাশে দৃশ্য দেখতে লাগলাম, আর ফটোগ্রাফি করতে লাগলাম।

অবস্থান

ফটোগ্রাফি🖼️-৪👇

IMG-20241228-WA0065.jpg

IMG-20241228-WA0067.jpg

তারপরে আমরা দুই ভাই মিলে নদীর পাড়ে এই বালুচরের মধ্যে দিয়ে হাঁটা শুরু করলাম। আসলে বালুর মধ্যে দিয়ে অনেকক্ষণ হাঁটলাম, হাঁটতেও ভালো লাগতেছিলো, বালুর মধ্যে দিয়ে হাঁটতে কষ্ট হচ্ছিলো, তবে ভালই লাগতেছিল আমার।

অবস্থান

ফটোগ্রাফি🖼️-৫👇

IMG_20241228_170000.jpg

IMG-20241228-WA0061.jpg

তারপর আমরা নদীর পাড়ে আসলাম। নদীর পাড়ে এসে দেখতে পেলাম অনেকেই নদীতে মাছ ধরছে। আর এই মাছ ধরার দৃশ্য দেখতে পেয়ে আমার অনেক বেশি ভালো লাগে। যার কারণে আমরা দুই ভাই মিলে নদীর পাড়ে এসে তাদের সাথে এই মাছ ধরার দৃশ্য উপভোগ করতেছিলাম।

অবস্থান

নদীর পাড়ে ভ্রমরের মজাটাই অন্যরকম ছিল। দুই ভাই মিলে আমরা খুবই আনন্দের সাথে মুহূর্তগুলো উপভোগ করেছি। বিশেষ করে মাছ ধরার দৃশ্য দেখতে পেয়ে আমার অনেক ভালো লাগলো। আর অনেকেই মাছ ধরেছে। সেই দৃশ্য উপভোগ করতেছিলাম, তো বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তীতে নদীর পারে আমরা কি কি করেছিলাম, সেই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ।🖤✨।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি ✨
মডেলএম-৩১
ক্যাপচার@alif111
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  
 last year 

আপনার নদীর পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ফটোগ্রাফি গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আসলে প্রাকৃতিক পরিবেশে সময় কাটতে পারলে বেশ ভালো লাগে। প্রকৃতির মুহূর্ত গুলো অনুভূতি সত্যি বেশ অসাধারণ। এতো চমৎকার কিছু প্রাকৃতিক পরিবেশের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ভাই আপনি নদীর পাড়ে ভ্রমণ এর অনেক সুন্দর মুহুর্ত ও ছবি আমাদের মাঝে তুলে ধরেছেন। ছবি গুলো অনেক সুন্দর হয়েছে বিশেষ করে চরের। ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।

 last year 

দুই ভাই মিলে আপনারা নদীর পাড়ে খুব চমৎকার কিছু মুহূর্ত কাটিয়েছেন। ফটোগ্রাফি গুলো সত্যি মনমুগ্ধকর ছিল। প্রথম রাস্তার ফটোগ্রাফি টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনার খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন। বাকি পর্ব গুলো দেখার অপেক্ষায় রইলাম। আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 last year 

যমুনা নদীর পাড়ের যে ফটোগ্রাফি আমাদের সঙ্গে শেয়ার করেছেন এক কথায় অনবদ্য হয়েছে ভাই। আপনি খুব সুন্দর সময় কাটিয়েছেন নদীর পাড়ে গিয়ে। নদীর পাড়ে যেতে এমনিতেই আমার খুব পছন্দ হয়। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করবার জন্য ধন্যবাদ।

 last year 

নদীর পাড়ে সময় কাটাতে আমি অনেক পছন্দ করি। নদীর ধারে ঘুরতে গেলে অন্যরকম অনুভূতি কাজ করে। আপনারা দুই ভাই মিলে নদীর ধারে দারুন সময় উপভোগ করেছেন দেখছি। দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন। প্রতিটি ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। সুন্দর মুহূর্ত এবং ফটোগ্রাফি গুলা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। নদীর পাড়ে ঘুরতে গিয়ে বেশ দারুন দারুন ফটোগ্রাফি করেছেন স্যামসাং সেট দিয়ে। ফটোগুলো জুম করে টেনে দেখলাম বেশ দারুন ছিল। অনেক সুন্দর লোকেশন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 last year 

আপনি আজকে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন। আপনার শেয়ার করা নদীর পাড় ভ্রমণের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেছি। আশা করি আমরা আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাবো আপনার কাছ থেকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60213.83
ETH 1578.35
USDT 1.00
SBD 0.42