প্রকৃত বন্ধু বিপদে এগিয়ে আসবেই// পর্ব-৩

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

hands-5655424_1280.png

source

বন্ধুত্বের বন্ধন এক অসাধারণ বন্ধন। এই বন্ধন কখনোই যেন ছিন্ন করা যায় না। আসলে জীবনে চলার পথে বন্ধুত্বের গুরুত্ব অপরিসীম। বন্ধু ছাড়া যেন জীবনের আনন্দ হাসি খুশি কল্পনা করা যায় না। আসলে বন্ধু আছে বলেই জীবনটাকে আনন্দের সাথে আমরা উপভোগ করতে পারি। আর যাদের বন্ধু নেই, যারা বন্ধুর সাথে বেশি ভালো সম্পর্ক তৈরি করতে পারে না। তাদের জীবন অনেক কষ্টকর। বন্ধু থাকলে জীবনটা অনেক সহজ হয়ে যায়। এবং বন্ধু থাকলে এ জীবনে হাসিখুশি যেন ফিরে আসে। তাই প্রকৃত বন্ধু জীবনে খুবই গুরুত্বপূর্ণ। জীবনে চলার পথে জীবনকে উপভোগ করার জন্য, প্রকৃত বন্ধুদের ভূমিকা অপরিসীম। তাই বন্ধুত্বের বন্ধন নিয়ে একটি গল্প আপনাদের মাঝে শেয়ার করতেছিলাম। আজকে সেই গল্পের শেষ পর্ব নিয়ে হাজির হলাম।


তো আমি যখন অসুস্থ হয়েছিলাম, আমার বন্ধুর রনি আমাকে রক্ত দিয়েছিল। আসলে যে রনি রক্ত দিতে অনেক ভয় পেত এবং সে রক্ত পরীক্ষা করাতে চাইতো না, সেই মানুষটা আমাকে এক ব্যাগ রক্ত দিয়েছে, আর ওর সাথে আমার ঝগড়া হয়েছিল। তারপরেও আমার বিপদের রনি যেন আমার পাশে এসে দাঁড়িয়েছিল।প্রকৃত বন্ধুরা কখনোই বন্ধুদেরকে ভুলে থাকতে পারে না।তারা যেন সবসময় বন্ধুকে সাহায্য করে। আর বন্ধুর বিপদে এগিয়ে আসে। প্রকৃত বন্ধুত্বের গুরুত্ব অপরিসীম।


এই তিন দিন হসপিটালে ভর্তি ছিলাম। রনি রক্ত দেওয়ার পরের দিন আবারো আমাকে দেখতে এসেছিল। ওর রক্ত দিয়েছে ওর একটু বিশ্রাম দরকার। তারপরে ও আমার কাছে এসেছিল। তারপরে আমাকে ডাক্তার হসপিটাল থেকে ছুটি দিল। আমি বাড়িতে আসলাম। রনি আমার সাথে সাথে আমাদের বাড়িতে আসলো এবং ও আমাদের বাড়িতেই ছিল। আসলে যারা প্রকৃত বন্ধু তাদের সাথে সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে। রনির সাথে আমার সেই মুহূর্তগুলো অনেক আনন্দের সাথে কেটেছে। আমি যে অসুস্থ ছিলাম এটা আমার মনে হয়নি। আমার বাড়িতে আমার আম্মা এবং আত্মীয়-স্বজন সকলেই যেন আমাদের আনন্দ হাসির সাথেই রাখে ছিল।


এভাবেই যেন আমার সেই দিনগুলো কাটতেছিল। আসলে আমি ৬ থেকে বা ১০ দিন বাড়িতেই ছিলাম। কোথাও বের হয়নি। তখন আমার বন্ধুরা মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসতো এবং ওদের সাথে সময়গুলো কাটাতে ভালোই লাগতো। আমি যে স্কুলে যাচ্ছি না বন্ধুত্বের যে অভাব এই অভাবটা আমার ছিল না। কারণ আমার বন্ধুরা সকাল বিকাল আমার বাড়িতে আসতো এবং ওদের সাথে আমি আনন্দের মুহূর্ত উপভোগ করতাম। আসলে একাকীত্ব জীবন যে কষ্টকর, সেই মুহূর্তটা আমার তখন হয়নি। কারণ বন্ধুরা এসে যেন আমাকে আনন্দের সাথে সেই সময়টা মাতিয়ে দিতো।


আসলে জীবনে বন্ধুত্বের যে কতটা গুরুত্ব তখনই আমি বুঝতে পেরেছিলাম। আর জীবনটাকে আনন্দময় এবং দুঃখ ভুলিয়ে দিতে বন্ধুত্বের গুরুত্ব অপরিসীম। তাই যারা প্রকৃত বন্ধু তাদের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে আমরা বন্ধুত্বের অনেক সম্পর্কে জড়িয়ে যাই। স্কুল কলেজ ইউনিভার্সিটি তার মধ্যে স্কুল জীবনের বন্ধুত্বের সম্পর্ক গুলো আমরা কখনোই যেন ভুলতে পারি না। আমিও আমার স্কুল জীবনের বন্ধুত্বের গুরুত্ব এখনো মনে রেখেছি এবং সারা জীবন মনে রাখব। বিশেষ করে রনির অবদান ছিল অনেক।এরকম একজন বন্ধু পেয়ে আমিও অনেক খুশি। এখনো ওর সাথে দেখা হলে আমাদের সম্পর্কটা যেন আগের মতই রয়েছে এভাবেই আমরা চলাফেরা করি। তো বন্ধুরা আমার মতে আপনাদেরও প্রকৃত বন্ধু রয়েছে এবং তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করবেন। আর প্রকৃত বন্ধুরা কখনোই শত্রু হয়ে ওঠে না। তারা যেন সবসময় বন্ধুই হয়ে থাকে ও জীবনের সঙ্গী হয়ে থাকে। 🙏💖🙏

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরাইটিং ✨
মডেলএম-৩১
ক্যাপচার@alif111
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  
 2 years ago 

GridArt_20241119_151855248.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো ভাই। জীবনে প্রকৃত বন্ধু খুবই গুরুত্বপূর্ণ। কেননা বিপদের সময় প্রকৃত বন্ধুরাই এগিয়ে আসে। আপনার বন্ধু রনি আপনাকে রক্ত দিয়ে আসল বন্ধুর পরিচয় দিয়েছে। দোয়া করি এই রকম বন্ধু সব সময় যেন পাশে থাকে।

 2 years ago 

জীবনে বন্ধুদের গুরুত্ব অনেক ভাই। আপনার জীবনে রনি ভাই তো আপনাকে নতুন জীবন দান করেছে বলা যায়।। বন্ধু হলে এমনই হতে হয়। যাদের জীবনে বন্ধু নেই তাদের যেন অনেকটা শূন্যতা থেকে যায়। অনেক সময় বন্ধুরা আত্মীয়দের থেকে অনেক উপরে থাকে। দারুন সুন্দর করে লিখলেন পোস্টটি।

 2 years ago 

বিপদের সময় যারা পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু। আসলে এরকম প্রকৃত বন্ধু পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। আপনার এই পোস্ট পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া। বন্ধুত্বের সম্পর্ক যেন সারা জীবন এরকমই থাকে এই দোয়াই করি।

 2 years ago 

প্রকৃত বন্ধু প্রত্যেকের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। সুখে দুখে বিপদে আপদে যারা সবসময় ছায়ার মত পাশে থাকে তারাই তো প্রকৃত বন্ধু।এত ভালো বন্ধু সবার ভাগ্যে জোটে না।সত্যিই আপনার ভাগ্যটা অনেক ভালো একজন প্রকৃত বন্ধু পেয়েছেন। আপনাদের বন্ধুত্ব সম্পর্ক ভালো থাকুক এই কামনাই করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62793.02
ETH 1826.68
USDT 1.00
SBD 0.38