You are viewing a single comment's thread from:

RE: হরর মুভি রিভিউ: I Know You

in আমার বাংলা ব্লগ4 years ago

হরর মুভি গুলো দেখতে খুবই ভালো লাগে। আমার বাচ্চারাও আমার সাথে বসে বসে দেখে কিন্তু সমস্যা হচ্ছে কিছুক্ষন দেখার পর ওদের অবস্থা ভয়ে খারাপ হয়ে যায় বলে ওরা যেদিন দেখবে সেদিন তাদের খাওয়া-দাওয়া বন্ধ, ঘুমাতে গেলেও সমস্যা ঘুম আসতেছে না ভয় লাগতেছে। সেজন্য আমি আর এই ছবিগুলো বাসায় ওদের সামনে দেখতে পারিনা বা দেখিও না। তবে আমার কাছে বেশ ভালো লাগে। আপনার আজকের হরর মুভি রিভিউ পুরোটা পড়েছি পড়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে একটি নিষ্পাপ ছেলে রবিনকে ওরা মেরে ফেলেছিল তাই সেই ছেলেটা মরে যাওয়ার পর আত্মা হয়ে ফিরে এসে তার প্রেমিকার উপরে ভর করে সে তার প্রতিশোধ নিয়েছে। আত্মার জাতীয় মুভিগুলো এরকমই বেশির ভাগ হয়ে থাকে, যদিও মুভিটি দেখিনি তবে আপনার আজকে রিভিউ পড়ে অনেক ধারণা পেয়ে গেলাম অবশ্যই মুভি একদিন সময় করে দেখে নেব। অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর একটি মুভি রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65100.86
ETH 1894.38
USDT 1.00
SBD 0.38