You are viewing a single comment's thread from:

RE: ‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১৬ (Weekly Hangout Report-16)

in আমার বাংলা ব্লগ5 years ago

খুব সুন্দর এবং সুষ্ঠভাবে আমাদের 16 তম হ্যাঙ্গআউট টি সমাপ্ত হয়েছিল। আমাদের এই হ্যাংআউটে অনেক শিক্ষণীয় বিষয় ছিল যেগুলো সম্পর্কে আমরা কিছুটা ধারণা পেয়েছি। এর মধ্যে আমার সবচেয়ে বেশি আকর্ষণ লেগেছে আমাদের আরিফ ভাইয়ের তার প্রত্যেকটি ইউজারকে নিয়ে যেভাবে তিনি অবজারভেশন করে তাদের একটা ভালো-মন্দ ফলাফল জানিয়েছে তাদের কাজের উপরে। এজন্য আমি আরিফ ভাইকে আমার পক্ষ থেকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমার একটা আবেদন থাকবে আমাদের বাকি মডারেটর ভাইয়েরা যাতে তারা তাদের প্রত্যেকটা ইউজারকে এভাবে অবজারভেশন করে একটা আপডেট তাদেরকে জানিয়ে দেয় তাহলে আমি মনে করি আমরা সবাই এতে অনেক উপকৃত হব এবং আমরা আমাদের কাজের প্রতি আরও আগ্রহ বাড়িয়ে আরও মনোযোগ সহকারে কাজ করতে পারব। পরিশেষে আমি এটাই বলব এরকম একটি হ্যাঙ্গআউট আসলে আমাদের সবারই প্রয়োজন ছিল, কারণ এতে করে আমরা আমার বাংলা ব্লগ কমিউনিটির অনেক আপডেট গুলো জানতে পারি এবং সেভাবে কাজ করতে পারি আর তাছাড়া আমরা তো বাঙালি আমরা একটা কাজ করে কয়েকদিন পর আবার সেই কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলি। আমি মনে করি হ্যাঙ্গআউট এর মাধ্যমে আমরা আমাদের পরবর্তী সপ্তাহের কাজগুলোর জন্য একটা উদ্দীপনা পেয়ে থাকি। ধন্যবাদ সকল মডারেটর এডমিন ভাইদের কে এরকম একটি হ্যান্ডআউট পরিচালনা করার জন্য।।

Sort:  
 5 years ago 

ধন্যবাদ ভাই খুব সুন্দর করে আপনার মন্তব্য উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64285.60
ETH 1870.70
USDT 1.00
SBD 0.36