পেন্সিল আর্ট // চাঁদনী রাতে একটি মেয়ের চেয়ারে বসে জোসনা দেখান মুহূর্ত চিত্রাংকন।
১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য
স্টিমিটের সহযোদ্ধারা,
"আসসালামু আলাইকুম", সকলের প্রতি রইল আমার অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা। আশা করি আপনারা সবাই ভাল আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
আজকে আবার ও আপনাদের সামনে আমি "আমার বাংলা ব্লগে"এ আমার নিজের হাতের তৈরি অঙ্কন উপস্থাপন করতে যাচ্ছি। যেহেতু এই অংকনটি আমি শুধুমাত্র কাঠ পেন্সিল দিয়ে এঁকেছি তাই এটির নাম হচ্ছে "পেন্সিল অংকন" আপনাদের সামনে আজকে আমি আমার নিজের হাতে তৈরি আরো একটি সম্পূর্ণ কাঠপেন্সিল দিয়ে "চাঁদনী রাতে একটি মেয়ের চেয়ারে বসে জোসনা দেখার মুহূর্ত চিত্রাংকন।" করে দেখানোর চেষ্টা করেছি।
আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে বিভিন্ন ধরনের পেন্সিল আর্ট গুলো উপহার দিয়ে যাচ্ছি, তো সেই পূর্বের আর্ট গুলোতে আপনাদের অসাধারণ মন্তব্যে আমি এতটা উৎসাহিত ও অনুপ্রাণিত হয়েছি তা ভাষায় প্রকাশ করার মতো না। তাই আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে এরকম ইউনিক কিছু আর্ট উপহার দেওয়ার চেষ্টা করছি। তবে ইদানিং আমার এই পেন্সিল আর্ট এর অনেক ভক্তরা আরও চমৎকার চমৎকার পেন্সিল আর্ট দেখতে পাওয়ার অনুরোধ এর সাপেক্ষে আমি আজকে আবারো আপনাদের মাঝে এই চিত্রাঙ্কনটি নিয়ে হাজির হয়েছি।
তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে কিভাবে আমি এই চিত্রাংকন করেছি তা ধাপে ধাপে আপনাদের সামনে শেয়ার করি। আশা করি আমার আজকের এই চিত্রাংকনটিও আপনাদের অনেক ভালো লাগবে।
উপকরণ সমূহঃ
- সাদা অফসেট কাগজ
- কাঠপেন্সিল (HB, 4B, 6B)
- পেন্সিল কাটার
- পেন্সিল কম্পাস
- টিস্যু পেপার
- কারেকশন পেন
- রুলার ও
- রাবার।
প্রথম ধাপঃ
- প্রথমে আমি একটি সাদা কাগজ নিয়ে পেন্সিল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কাগজের মাঝখান থেকে ৯ সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করলাম।
দ্বিতীয় ধাপঃ
- এবার আমি আবারও পেন্সিল ও পেন্সিল কম্পাসের সাহায্যে প্রথম বৃত্তটির ভিতর একটু উপরে দুই সেন্টিমিটা ব্যাসার্ধ নিয়ে আরো একটি বৃত্ত অঙ্কন করে নিলাম।
তৃতীয় ধাপঃ
- এবার আমি একটি চেয়ার অংকন করার জন্য আড়া আড়ি করে ৮ সেন্টিমিটার একটি সরলরেখা অঙ্কন করে নিলাম। এরপর সেই সরলরেখাটিকে কেন্দ্র করে আমি একটি চেয়ার অঙ্কন করে নিলাম।
চতুর্থ ধাপঃ
- এবার আমি চেয়ারের উপরে বসে থাকা একটি মেয়ের চিত্র অঙ্কন করে নিলাম। এরপর আমি 6B পেন্সিল দিয়ে মেয়েটিকে আরো গাড়ো করে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।
পঞ্চম ধাপঃ
- এরপর আমি পেন্সিল দিয়ে পুরো বৃত্তটিকে ঘসে দিলাম। তারপর একটা টিস্যু পেপারের সাহায্যে আমি এটিকে ভালভাবে ঘষে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।
ষষ্ঠ ধাপঃ
- এবার আমি মেয়েটির বসে থাকা চেয়ারটিকে কিছু ডিজাইন করে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।
সপ্তম ধাপঃ
- এবার আমি এক এক করে মেয়েটিকে পুরোপুরি ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।
অষ্টম ধাপঃ
- তারপর মেয়েটি যে চেয়ারে বসে আছে চেয়ারের নিচে বেশকিছু ঘাসের ছবি অঙ্কন করে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।
চূড়ান্ত ধাপঃ
- এবার আমি মেয়েটির পাশে একটি বাউন্ডারির মত করে অঙ্কন করে সম্পূর্ণভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের চিত্রাংকন।
আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে যদি আমার পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে মন্তব্য করতে ভুলবেন না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নিবেন আর আমার জন্য দোয়া করবেন।
শুভেচ্ছান্তে,@alauddinpabel
| বিভাগ | পেন্সিল আর্ট |
|---|---|
| ডিভাইস | রেডমি নোট ১০এস |
| লোকেশন | গাজীপুর, ঢাকা, বাংলাদেশ 🇧🇩 |
| আর্টিস্ট | @alauddinpabel |
| তারিখ | ২৮-০৫-২০২২ ইং |
আপনার পেন্সিল এর আর্ট গুলো এক কথায় অসাধারন। আর্ট দেখলে শুধু তাকিয়ে থাকতেই ইচ্ছে করে। অনেক প্রো আপনি ভাই। ফ্যান হয়ে গেছি আপনার। সুন্দর আর্ট গুলো অনেক যত্ন নিয়ে টাইম নিয়ে আকান তা বুঝা যায়। ভাল লাগে অনেক। ধন্যবাদ ভাই
আসলে দিনদিন আমার পেন্সিল আর্ট গুলোর ফ্যান বেড়েই চলেছে এটা দেখে আমি অনেক খুশি ও আনন্দিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটি ভিজিট করে অসাধারণ ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
ভাই পেন্সিল এর মাধ্যমে আপনি অনেক সুন্দর ভাবে
চাঁদনী রাতে একটি মেয়ের চেয়ারে বসে জোসনা দেখান মুহূর্ত চিত্রাংকন করেছেন। আর ভক্তদের উৎসাহ-উদ্দীপনার জন্যই আপনি এ ধরনের সুন্দর সুন্দর চিত্র অংকন উপহার প্রদান করেন ।আসলে উৎসাহ-উদ্দীপনা পেলে সব সময়ই আমাদের ভালো ভালো কাজ করতে ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ অসাধারণ ও গঠনমূলক মন্তব্য করে এতটা উৎসাহ প্রদানের জন্য। একদম ঠিকই বলেছেন উৎসাহ-উদ্দীপনায় ভালো কাজ করার উৎসাহ যোগায়।
ভাইয়া আপনার পেন্সিল আর্ট গুলো আমার বেশি ভালো লাগে, কারণ আমি আপনার পেন্সিল আর্টের একজন বড়ো ভক্ত, এছাড়াও আমি নিজেও মাঝে মাঝে পেন্সিল আর্ট করে থাকি, ভাইয়া আপনার আজকের পেন্সিল আর্টটি জাস্ট অসাধারণ হয়েছে ভাইয়া, ইউনিক একটি পেন্সিল আর্ট করেছেন, এতো সুন্দর করে চাঁদনী রাতে একটি মেয়ের চেয়ারে বসে জোসনা দেখান মুহূর্ত চিত্রাংকন শেয়ার করার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দোয়া রইলো আপনার জন্য ভাইয়া।
আমি খুবই আনন্দিত যে দিন দিন আমার পেন্সিল আর্ট এর ভক্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আসলে আপনাদের উৎসাহ অনুপ্রেরণায় এতটুকু আসতে পেরেছি। সব সময় পাশে থাকবেন অনুপ্রেরণা দিয়ে যাবেন আশা করি ভালো ভালো চিত্রাংকন উপহার দিতে পারব। অসংখ্য ধন্যবাদ আপনাকে শুভকামনা অবিরাম আপনার জন্য।
খুবই সুন্দর ভাবে আপনি চাঁদনী রাতে চেয়ারে বসে থাকা একটি মেয়ের চিত্র অঙ্কন করেছেন পেন্সিল এর সাহায্যে। আপনার এই অংকন দেখে বলতে হচ্ছে যে আসলেই আমি মুগ্ধ, খুবই সুন্দর হয়েছে।
আমার চিত্রাংকন দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনে খুবই খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
দেখে মনে হচ্ছে কেনো সত্যি একটা মেয়ে বসে আছে চেয়ার এর মধ্যে। আপনার চিত্রাংকন গুলো একদম বাস্তবিক ভাবে ফুটিয়ে তোলেন। আমার কাছে কিন্তু দেখতে ভীষন ভালোই লাগে। এর আগেও আপনার অনেক পেন্সিলের চিত্রাংকন দেখেছি। আজকের চিত্রাংকন দেখতে অসাধারণ হয়েছে।
আপনার কাছে ভাল লাগাই আমার চিত্রাংকন করার সার্থকতা। তাছাড়া আপনি সবসময় আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিয়ে আসছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
চাঁদনী রাতে একটি মেয়ের চেয়ারে বসে জোসনা দেখার মুহূর্ত চিত্রাংকনটি দারুণ হয়েছে। পেন্সিল এর সাহায্য এ অসম্ভব সুন্দর ভাবে অংকনটি করেছেন। আপনার অংকন দেখে অনেকেই উৎসাহ পায়।অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
আপনার জন্য শুভকামনা রইল। আমার অংকন দেখে সকলে উৎসাহ পায় এটা জেনে খুবই আনন্দিত হলাম।
অসংখ্য ধন্যবাদ আপু অসাধারণ ও গঠনমূলক মন্তব্য করে এতটা উৎসাহ প্রদানের জন্য।
আমি নিজে ড্রয়িং করতে পারি না, তবে আপনাদের ড্রয়িং অনেক ভালো লাগে।
চাদনি রাতে একটি মেয়ের বসে থাকার দারুন একটি চিত্র পেন্সিল দিয়ে অংকন করেছেন ভাই খুবই সুন্দর হয়েছে এবং গুছিয়ে সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন শুভ কামনা রইলো ভাই।
আপনার জন্য শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ আপনাকে গঠনমূলক মন্তব্য করে এতটা উৎসাহ প্রদান করে পাশে থাকার জন্য।
চাঁদনী রাতে একটি মেয়ের চেয়ারে বসে জোসনা দেখার খুবই সুন্দর একটি দৃশ্য প্রস্তুত করেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে আসলে আপনার পেন্সিল স্কেচ গুলা বরাবরই অনেক দৃষ্টিনন্দন হয়ে থাকে
আমার চিত্রাংকন গুলো সব সময় দৃষ্টিনন্দন হয়ে থাকে জেনে খুবই খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ ভাই এতোটা উৎসাহ ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
চাঁদনী রাতে একটি মেয়ের জোসনা দেখার মুহূর্তটি আপনি সত্যি অসাধারণ ভাবে আপনার অংকন এর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন ।আপনার প্রতিটি চিত্রাংকন আমার কাছে বেশ চমৎকার লাগে। এই চিত্র অংকন টিও খুবই সুন্দর হয়েছে ।প্রতিটি ধাপ আপনি চমৎকারভাবে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।
আপনাদের কাছে চমৎকার লাগে এটাই আমার সার্থকতা তাছাড়া আপনারা সব সময় আমার পাশে থেকে আমাকে অনেক অনেক উৎসাহ অনুপ্রেরণা দিয়ে আসছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা অবিরাম আপনার জন্য।
ওয়াও অসাধারণ হয়েছে আপনার এই আর্ট টি। আপনার আর্ট গুলো বরাবরই অসাধারণ হয়। একদম প্রফেশনাল আর্টিস্ট দের মত আর্ট করেন আপনি। এই আর্ট টি দেখে আমার মনে হচ্ছে যেন এটি একটি ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোগ্রাফি। আপনি প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমাদের সাথে। ধন্যবাদ আপনাকে।
আসলে সবসময় চেষ্টা করি আপনাদেরকে চিত্রাংকন এর মাধ্যমে বিনোদন দেওয়ার জন্য। আপনাদের অসাধারণ ও গঠনমূলক মন্তব্যে এতটা অনুপ্রাণিত হই সেজন্যই প্রতিনিয়ত আপনাদের মাঝে এত চমৎকার ও ইউনিক পেন্সিল গুলো উপহার দেওয়ার চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা অবিরাম।