You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৩৮

in আমার বাংলা ব্লগ2 years ago

তোমার চোখের নীরব ভাষা,
জানায় আমার প্রতি ভালোবাসা।
শব্দের আড়ালে লুকিয়ে থাকা,
তোমার হাসি দেয় শান্তির দেখা।

যদি সময় থেমে যায় একদিন,
তোমার স্মৃতি থেকে যাবে চিরদিন।
তোমার নামেই বেঁধেছি জীবন,
তুমিই আমার চিরকালের বন্ধন।

যদি একদিন বিদায় বলি চিরতরে,
তুমি থেকে যাবে মনের পিঞ্জিরা ধরে।
ভালোবাসার সেই স্মৃতি নিয়ে,
যতদিন নিঃশ্বাস ততদিন বেঁচে রবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63564.47
ETH 1885.34
USDT 1.00
SBD 0.37