You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২১৬

in আমার বাংলা ব্লগ2 years ago

তোমার বৃষ্টিতে জাগে সকাল,
স্বপ্নেরা পায় ভেজা প্রান্তর।
তোমার ফোঁটার গভীরতায় হারায়,
ক্লান্ত হৃদয় পায় নতুন স্বপ্নের ঘর।

তোমার ছোঁয়ায় ফোটে ফুল,
মাতৃভূমি পায় সবুজের নিত্য।
তোমার বৃষ্টির সুরে মিশে যায় সুর,
নীরবতা পায় মধুরতা মিত্ত।

তোমার ফোঁটায় শীতল হাওয়া,
তাপায় হৃদয়ের ঘন অন্ধকার।
তোমার ঝরায় জীবন পায় দিশা,
তোমার বৃষ্টিতে পৃথিবী জাগে আবার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64713.30
ETH 1917.65
USDT 1.00
SBD 0.39