You are viewing a single comment's thread from:

RE: ক্ষণস্থায়ী জীবন // ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ5 years ago

আমাদের এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, এইসব জানার পরেও আমরা ঐশ্বর্য, প্রতিপত্তি, মর্যাদা , অহংকার এগুলোর পেছনে ছুটে বেড়ায় ।কিন্তু একটা সময় আসবে যখন এই সবকিছুর মায়া ত্যাগ করে আমাদের এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে।
এই সমাজে এমন অনেক বিবেকহীন লোক রয়েছে যারা নিজের আত্মীয়দের বিপদের সময় পাশে থাকে না এবং নানান অজুহাতে দায়িত্ব এড়িয়ে যায়। অন্যদিকে আপনার মত কিছু মানুষ রয়েছে যারা নিঃস্বার্থভাবে মানুষের বিপদে আপদে সাহায্য করে কিন্তু উপকারীর উপকার গুলো খুব কম মানুষই মনে রাখে, সত্যিই এটা দুঃখজনক। শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

Sort:  
 5 years ago 

ঐশ্বর্য, প্রতিপত্তি, মর্যাদা এগুলো তো কোনোটাই খারাপ না, যদি এগুলো কারো ক্ষতি না করে অর্জন করা হয়। কিন্তু এসবের অহংকার থাকা খুবই খারাপ। অহংকার মানুষকে ঠিক ভুলের পার্থক্য ভুলিয়ে দেয়।

সুসময়ে মানুষ সাহায্যের কথা ভুলে যাবে অপবাদ দেবে, এটাই স্বাভাবিক। এসবের মধ্যে নিজের মানবিক দিকটা ধরে রাখতে হবে। ধন্যবাদ ভাই 🤗

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 64698.14
ETH 1915.06
USDT 1.00
SBD 0.37