জেনারেল রাইটিং : মধুমাস।

সবাইকে শুভেচ্ছা,

আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন। দেশীয় ফলমূলের মাস জৈষ্ঠ্য। মধুমাস হিসেবে পরিচিত। আম,কাঁঠাল, লিচু,আনারস,জাম সহ নানা ফলমূলে এখন ভরপুর আমাদের মধুমাস। প্রচন্ড গরম ও তাপদাহে দেশি ফলমূল স্বাস্থ্যের জন্য খুব উপযোগী। মানুষের শরীরের উপযোগী দেশি ফল। শরীর সুস্থ্য ও সবল রাখতে প্রচুর দেশি ফল খেতে হয়। যে সিজনে, যেসব দেশি ফলমূল পাওয়া যায়, সেসব ফলমূল আমাদের শরীরের জন্য খুবেই দরকারী। তাই শরীর ঠিক রাখতে সিজনাল ফলমূল খেতে কার্পণ্য না করাই ভালো। সিজনাল, যত ফলমূল পাওয়া যায়, তারমধ্যে সবচেয়ে বেশি ফলমূল পাওয়া যায় এই মধুমাসে। বাঙালির অনেক প্রতিক্ষার মাস মধুমাস। বন্ধুরা, আমার বাংলা ব্লগে আমার আজকের জেনারেল রাইটিং এর বিষয় এই 'মধুমাস' নিয়ে। আশাকরি আপনাদের ভালো লাগবে।

20260525_195715.jpg

মধুমাসের প্রধান আকর্ষণ আম,কাঁঠাল আর লিচু। দেশের প্রায় সব জায়গায় পাওয়া যায়। রসালো আম,কাঁঠাল আর লিচু পছন্দ করেন না, এমন মানুষ আছে কি? আমার মনে হয় এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না! পুষ্টিগুণে ভরপুর আম- কাঁঠালের মিষ্টি গন্ধ এখন প্রতিটি বাড়িতেই। আর লাল টকটকে লিচুর কথা আর কিবা বলব!! আম কাঁঠাল মধুমাসের পরেও পাওয়া যায় কিন্তু লিচুর সিজনকাল অল্প সময়। দেখতে দেখতে শেষ হয়ে যায়। এই মধুমাসে বাঙালি সমাজে আত্মীয়ের বাড়িতে আম-কাঁঠাল পাঠানো একটি রেওয়াজ। এই রেওয়াজ দীর্ঘদিন ধরে পালিত হয়ে আসছে। যা আমাদের পারিবারিক ও সামাজিক ভীতকে করেছে অনেক দৃঢ় ও শক্তিশালী। এই মধুমাসে, জ্যৈষ্ঠ মাসেই অনুষ্ঠিত হয় বাঙালি হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘জামাই ষষ্ঠী’। নতুন ফলমূল দিয়ে জামাইকে আপ্যায়ন করা বাঙালির এক চিরন্তন ও উৎসবমুখর রীতিনীতি। যা দীর্ঘদিন ধরে চলে আসছে। তাই মধুমাস অনেক বাঙালির প্রতিক্ষার মাস। ফল উৎসবের মাস।

20260525_195727.jpg

কেবল আম, কাঁঠাল বা লিচুই নয়! মধুমাসে ভরপুর থাকে আরও নানা পদের দেশি ফলে। জাম, টক-মিষ্টি লটকন, তৃষ্ণা মেটানো জামরুল, পেঁপে, আনারস, বেল, আতা, ডেউয়া, করমচা,গাব প্রভৃতি। প্রকৃতির কি অসীম দান। জৈষ্ঠ্যমাসের খরতাপ থেকে বাঁচাতে, শরীর শীতল ও সতেজ করতে, এইসব ফল আমাদের দিয়েছেন। তীব্র গরমে এসব ফল শরীরের ক্লান্তি দূর করে এবং প্রয়োজনীয় ভিটামিনের জোগান দেয়। এবং মানুষকে সুস্থ্য ও সবল ভাবে বাঁচতে ও কাজ করতে সহায়তা করে।

আধুনিকতার চাপাচাপিতে আমাদের বাঙালির অনেক ঐতিহ্য আজ বিলীন হয়ে গেছে কিন্তু মধুমাসের যে আবেগ ও আবেদন তা একচুল পরিমাণও কমেনি! বরং আধুনিকতার ছোঁয়ায় আরও রঙিন হয়েছে। এই মধুমাস বাঙালির হাজার বছরের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এই ঐতিহ্য কখনো বিলীন হবেনা। বাঙালি থাকবে, পুষ্টিগুণ রসালো ফল থাকবে আর থাকবে মধুমাস, বাঙালি জীবনের চিরায়ত সৌন্দর্য হিসাবে। মধুমায়া জুড়ে ফল উৎসব হোক প্রতিদিন, প্রতিটি ঘরে ঘরে এই কামনা সবসময়। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকুন -নিরাপদে থাকুন। শুভ রাত্রি।

ঢাকা-বাংলাদেশ।
২৫ মে, ২০২৬।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60529.37
USDT 1.00
ETH 1546.19
SBD 0.47