জেনারেল রাইটিং : বিশ্বকাপ ফুটবল -২০২৬।
সবাইকে শুভেচ্ছা,
আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? আশাকরি সবাই ভালো আছেন। ক্রিকেট খেলার ইতিহাসে আজ এক স্মরণীয় দিন। বাংলাদেশে সফররত অষ্ট্রেলিয়া ক্রিকেট টিমকে স্বাগতিক বাংলাদেশ পরপর দুই ম্যাচে হারিয়ে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে। অষ্ট্রেলিয়া শক্তিশালী দল, সেই দলকে হারিয়ে প্রথম বারের মত সিরিজ নিজেদের করে নেওয়া, বাংলাদেশ ক্রিকেটের এক ঐতিহাসিক অগ্রগতি। বাংলাদেশ দলের লড়াকু ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। বন্ধুরা, আমার বাংলা ব্লগে আজ একটি জেনারেল রাইটিং শেয়ার করবো খেলা নিয়ে। তবে ক্রিকেট নয়। আজকের জেনারেল রাইটিং এর বিষয় ফুটবল। বিশ্বকাপ ফুটবল -২০২৬। আশাকরি বরাবরের মত সাথেই থাকবেন।
আর ঘন্টা কয়েক পরেই চার বছরের অপেক্ষার অবসান। চার বছর পরপর ফিরে আসে বিশ্বকাপ ফুটবল। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল৷ ফুটবল উন্মাদনা সারা বিশ্বেই। আর বিশ্বকাপ ফুটবল মানেই অন্যরকম আনন্দ উৎসব। বিশ্বের প্রতিটি প্রান্তে ফুটবলমোদিরা প্রিয় দল ও খেলোয়াড় নিয়ে এখন মাতোয়ারা। বাংলাদেশে পাড়ায় পাড়ায় চলছে ফুটবল উৎসব। প্রিয় দলের পতাকা উত্তোলন, দলের সমর্থনে র্যালী ও আলোচনা। আড্ডায় তর্ক বিতর্ক জমে উঠেছে। স্যোসাল মিডিয়ায় ছড়াচ্ছে উত্তাপ। ধর্ম-বর্ণ,দল-মত,ভিন্নমত সবাইকে নিয়ে এসেছে এক কাতারে। ফুটবলের ভাষা এক অনন্য শক্তি।
ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আয়োজন বিশ্বকাপ ফুটবল। ১৯৩০ থেকে ২০২৬। ফিফা বিশ্বকাপ ইতিহাসে এবার সবচেয়ে বেশি ৪৮ টি দল অংশ নিচ্ছে। আয়োজক দেশ হিসেবে এবার তিনটি দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করেছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের। বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের ইতিহাসে এবারেই প্রথম ৪৮ টি দেশ অংশগ্রহণ করছে। আজ ১১ জুন রাতে শুরু হবে ফুটবল মহাযুদ্ধের। মোট ৩৯ দিনে তিন দেশের ভিন্ন ভিন্ন ১৬টি শহরের ১৬টি স্টেডিয়ামে ১০৪ টি ম্যাচে, ১ হাজার ২৪৮ জন খেলোয়াড় তাদের পায়ের শৈলীতে মাতিয়ে রাখবে দর্শকদের।
বিশ্বকাপ ফুটবল ২০২৬, ফিফা বিশ্বকাপ ফুটসালের ২৩ তম আসর। ২৩ তম বিশ্বকাপ আসর সফল হোক। গোল উৎসবে মেতে উঠুক ফুটবল প্রেমীরা। ১৯ জুলাই ফাইনালের মধ্যদিয়ে পর্দা নামবে বিশ্বকাপ ফুটসালের। বন্ধুরা, ফুটবল জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। সেই জ্বরের আঁচ থেকে মুক্ত নই আমি,আপনি সবাই। জয় হোক ফুটবলের। জয় হোক ফুটবলমোদী দর্শকের।
শুভ রাত্রি।
ঢাকা -বাংলাদেশ।
১১ জুন,২০২৬।
Upvoted! Thank you for supporting witness @jswit.