কিছু রেনডম আলোকচিত্র।
বিসমিল্লাহি রহমানির রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু রেনডম আলোকচিত্র সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।
পাতার অগ্রভাগে বৃষ্টি ফোটার আলোকচিত্র |
|---|
লোকেশন
Device :- realme C55
বর্ষাকালের প্রাকৃতিক সৌন্দর্য খুবই অসাধারণ হয়ে থাকে। বৃষ্টির শেষ হলে বাইরে ঘুরতে গেলে পাতার অগ্রভাগে বিভিন্ন ডালপালা এবং পাতার অগ্রভাগে বৃষ্টি ফোঁটা ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পাতা অগ্রভাগে এমন বৃষ্টির ফোঁটা দেখতে খুবই সুন্দর লাগে। বৃষ্টির ফোঁটা গুলো পাতার সাথে লেগে থাকে তবে মাটিতে পড়ে না। এমন চমৎকার দৃশ উপভোগ করার আনন্দটাই সত্যি অন্যরকম হয়।
প্রজাপতির আলোকচিত্র |
|---|
লোকেশন
Device :- realme C55
আমরা বিভিন্ন সময় রংবেরঙের বৈচিত্র্যময় প্রজাপতি দেখে থাকি। বিশেষ করে গ্রাম অঞ্চলে রাস্তার দুই পাশে, বসত বাড়ি আঙ্গিনায়, ফুল বাগিচায়, কৃষি জমিতে, বনজঙ্গলে, জলাশয়ের ধারে বিভিন্ন প্রজাপতি উড়তে দেখা যায়। বৈচিত্র্যময় বিভিন্ন কালারের প্রজাপতি দেখতে খুবই সুন্দর লাগে । বিভিন্ন কালারের প্রজাপতি গুলো সৌন্দর্য খুবই অসাধারণ হয়ে থাকে।
ক্যাকটাস এর আলোকচিত্র |
|---|
লোকেশন
Device :- realme C55
ক্যাকটাস আমাদের সকলের বেশ পরিচিত উদ্ভিদ। আমাদের সকলের বাসা বাড়িতে কম বেশি ক্যাকটাস গাছ রয়েছে। ক্যাকটাস গাছের অনেকে জাত রয়েছে। ক্যাকটাস গাছের উপকারিতা অনেক। ক্যাকটাস উদ্ভিদের গায়ে কাঁটা বিদ্যমান থাকে। ক্যাকটাস গাছের পাতা নেই। ক্যাকটাস একটি ঘন মাংসল উদ্ভিদ। যা উদ্ভিদের বিভিন্ন অংশে বৃদ্ধি পায়। ক্যাকটাস গাছ অনেক বেশি বছর বেঁচে থাকে।
কুয়াশা ভেজা মাকড়সা জালের আলোকচিত্র |
|---|
লোকেশন
Device :- realme C55
শীতকালের সকাল বেলার প্রাকৃতিক সৌন্দর্য খুবই অসাধারণ হয়ে থাকে। শীতের সকালে বাইরে বের হলেই কুয়াশা ভেজা মাকড়সা জালের সৌন্দর্য উপভোগ করা যায়। গ্ৰাম অঞ্চলে এই ধরনের মাকড়সার জাল শীতের সকালে সর্বত্র দেখতে পাওয়া যায় । কুয়াশা বিন্দুর মাকড়সার জাল দেখতে খুবই সুন্দর লাগে। বিভিন্ন লতাপাতা এবং ঘাসের উপর মাকড়সা খুব সুন্দর ভাবে জাল বুনে।
পাতা বাহার এর আলোকচিত্র |
|---|
লোকেশন
Device :- realme C55
পাতাবাহার গাছ আমাদের সকলের বেশ পরিচিত। এই গুলো কে গার্ডেন ক্রোটন বলে থাকে। পাতাবাহার এর পাতার সৌন্দর্য বেশ দারুন হয়ে থাকে। পাতাবাহার এর বৈচিত্র্যময় রঙ্গিন পাতা দেখতে খুবই সুন্দর লাগে। পাতাবাহার অনেক রঙের হয়ে থাকে। পাতাবাহার এর অনেক জাত রয়েছে। পাতাবাহার হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় চিরসবুজ উদ্ভিদ।
রেল লাইনের সেতু আলোকচিত্র |
|---|
এই রেল লাইনের সেতু আমাদের ফেনী জেলাতে অবস্থিত। এটি ব্রিটিশ আমলে নির্মাণ করা হয়েছে। অনেক পুরাতন হলেও এখনও সেতু টি খুবই মজবুত। এই সেতুটি ফেনী নদীর উপরে রেল গাড়ি যাতায়াতের জন্য তৈরি করা হয়েছে। লোহার তৈরি সেতু দেখতে খুবই সুন্দর লাগে।
লোকেশন
Device :- realme C55
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
পোস্ট বিবরণ :-
| শ্রেণী | আলোকচিত্র |
|---|---|
| ক্যামেরা | realme C55 |
| পোস্ট তৈরি | @ah-agim |
| লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্ট টি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইলো।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy





Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/MdAgim17/status/1840857489203741084?t=1tMqv3_HTk0f0leXFR7EiA&s=19
ভিন্ন ভিন্ন সৌন্দর্য নিয়ে বেশ কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছেন যেখানে বর্ষার মৌসুমের বৃষ্টির ফোঁটা জমে থাকা দৃশ্যটা আর শীতকালের মাকড়সার জালের সাথে কুয়াশা ভেজা দৃশ্যটা বেশি ভালো লেগেছে। যেহেতু সামনে শীতকাল সেহেতু এই দৃশ্যটা বেশি আকর্ষিত করেছে যাই হোক শেয়ার করার জন্য ধন্যবাদ।
ফটোগ্রাফি গুলো দেখে আপনার কাছে ভালো লাগছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে ভাই।
জাস্ট ওয়াও ভাই আপনি অসাধারণ কিছু আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম। আপনি অনেক ধৈর্য এবং যত্ন সহকারে আলোকচিত্রগুলো করেছেন যা দেখে বুঝতে পারলাম। আপনার প্রত্যেকটা আলোকচিত্র আমার কাছে ভালো লেগেছে তবে সবচাইতে বেশি ভাল লেগেছে মাকড়সা জালের উপরে কুয়াশায়ার আলোকচিত্র। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর সুন্দর কিছু আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার প্রত্যেকটি ফটোগ্রাফি আপনার কাছে ভালো লাগছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে ভাই।
আপনার ফটোগ্রাফি দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে । ফটোগ্রাফি পোস্ট আমার এমনিতেই অনেক বেশি ভালো লাগে। যার কারণে আমি নিজেও অনেক বেশি ফটোগ্রাফি করে থাকি। কোথাও গেলে ফটোগ্রাফি করতে আমি অনেক বেশি ভালোবাসি। আপনার দারুন দারুন সব ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম।
জি ভাই, ফটোগ্রাফি করতে আমিও অনেক বেশি ভালোবাসি। ধন্যবাদ আপনাকে ভাই।
আপনি দেখছি আজকে বেশ কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।আর প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী গুলো একটু বেশি ভালো লাগে। মাঝে মাঝে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে নিজেকে হারিয়ে যেতে মন চায়।
আসলে প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে ভাই।
আজ আপনি আমাদের মাঝে দারুণ দারুণ কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন। আসলে আপনার প্রতিটা পোস্টের ফটোগ্রাফি কিন্তু খুব সুন্দর হয়। তেমনি আজও আপনি ইউনিক ইউনিক টাইপের কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে নিয়ে এসেছেন এবং প্রতিটা ছবির বর্ণনা আমাদের মাঝে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ ভাই, এতো দুর্দান্ত অনুভূতি শেয়ার করে পাশে থাকার জন্য।
বর্ষাকালে গাছের পাতার দিকে লক্ষ্য করলে এইরকম দৃশ্য দেখা যায়। চমৎকার করেছেন ফটোগ্রাফি গুলো ভাই। সবগুলো চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এতো দারুন অনুভূতি শেয়ার করার জন্য।
রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখা যায়। আজকে আপনি রেনডম ফটোগ্রাফি করেছেন। তবে আপনার সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লাগলো। সত্যি বলতে আপনার ফটোগ্রাফি দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। বিভিন্ন ধরনের রেনডম ফটোগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
ফটোগ্রাফি গুলো দেখে এতো চমৎকার প্রশংসা করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।
আপনার রেনডম ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লেগেছে। আপনার ফটোগ্রাফির দক্ষতা দেখে অবাক হলাম। কি সুন্দর করে বৃষ্টির ফুটার ফটোগ্রাফি, কুয়াশার ফটোগ্রাফি গুলো করেছেন। সেই সাথে রয়েছে প্রজাপতির ফটোগ্রাফিটি। সব মিলিয়ে অসাধারণ ছিল।
এতো চমৎকার প্রশংসা করে অনুভূতি শেয়ার করার জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।