You are viewing a single comment's thread from:

RE: ভিডিওঃ সুস্বাদু হাঁসের মাংস ভুনা

in আমার বাংলা ব্লগ4 years ago

সুস্বাদু হাঁসের মাংস ভুনা দেখে খুব ভালো লাগলো। মাংসের মধ্যে এভাবে রসুন দিলে খেতে খুব ভালো লাগে। আমার আম্মা বলে এভাবে রসুন খেলে শরীরের অনেক উপকার হয়। বিশেষ করে শীতকাল আসলে তিনি প্রতিবার মাংস রান্না করার সময় মাংসের মধ্যে কয়েকটি রসুন দেয়। আপনার হাঁসের মাংস রান্না প্রক্রিয়া বেশি দুর্দান্ত হয়েছে। খুব চমৎকারভাবে অত্যন্ত সুন্দর করে মাংস রান্না করেছেন দেখে মনে হচ্ছে অনেক মজাদার এবং সুস্বাদু হয়েছে। আমাদের বাসায় শীতকাল আসলে বেশিরভাগ হাঁসের মাংস রান্না করা হয়। এত সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Sort:  
 4 years ago 

আমিও যেকোনো মাংস রান্নার মধ্যেই গোটা রসুন দেই খেতে ভালো লাগে। আর রসুন না দিলে মাংস রান্নাটা কেমন জানি অসম্পূর্ণ থেকে যায়। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64732.79
ETH 1859.73
USDT 1.00
SBD 0.38