কিছু ফুলের আলোকচিত্র।
বিসমিল্লাহি রহমানির রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু ফুল সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।
গাঁদা ফুলের আলোকচিত্র |
|---|
লোকেশন
Device :- realme C55
গাঁদা ফুল আমাদের সকলের বেশ পরিচিত ফুল । শীতকালীন ফুলের মধ্যে গাঁদা ফুল অন্যতম। আমাদের দেশে সর্বত্র গাঁদা ফুল দেখতে পাওয়া যায়। গাঁদা সাধারণত দুই রঙের হয়ে থাকে। গাঁদা ফুল উজ্জ্বল হলুদ এবং খয়রি রঙ্গের দেখা যায়। বাগানের শোভা বর্ধনের জন্য গাঁদা ফুল সবার নিকট ব্যাপক জনপ্রিয়। গাঁদা ফুল বিভিন্ন উৎসব-অনুষ্ঠান, পূজা এবং গৃহ সজ্জায় ব্যাপক ভাবে ব্যবহার করা হয়। গাঁদা ফুল আমাদের দেশে বাণিজ্যিক ভাবে চাষ করা হয়ে থাকে।
গোলাপ ফুলের আলোকচিত্র |
|---|
গোলাপ ফুলের সৌরভ এবং সৌন্দর্য সবসময় আমাদেরকে মুগ্ধ করে। গোলাপ ফুল আমাদের সকলের অতি পরিচিত ফুল। এই পৃথিবীতে যে কয়েকটি ফুল সবাই নিকট ব্যাপক জনপ্রিয় এবং গ্রহণযোগ্যতা রয়েছে তার মধ্যে গোলাপ অন্যতম। গোলাপের কয়েকশ প্রজাতির মধ্যে কয়েক হাজার জাত রয়েছে। গোলাপ ফুলের সৌন্দর্য সত্যি খুব দারুণ হয়ে থাকে। গোলাপ ফুল সাধারণত লাল, সাদা, হলুদ, গোলাপি, খয়েরী, কমলা এবং মিক্স রঙ্গের হয়ে থাকে। বৈচিত্রময় গোলাপ ফুল দেখতে খুবই সুন্দর। গোলাপের ডালে তীক্ষ্ন কাঁটা সজ্জিত থাকে। গোলাপের সুঘ্রাণ হৃদয় ছুঁয়ে যায়।
লোকেশন
Device :- realme C55
কাঁটা মুকুট ফুলের আলোকচিত্র |
|---|
লোকেশন
Device :- realme C55
কাঁটা মুকুট ফুলের সৌন্দর্য বেশ দারুণ। এই ফুল গুলো লাল এবং হালকা হলুদ রঙ্গে হয়ে থাকে। কাঁটা মুকুট সপুষ্পক উদ্ভিদ। এই ফুল গুলো সাধারণত সারা বছর দেখতে পাওয়া যায়। কাঁটা মুকুট ফুল গুলো বাসার বারান্দায় এবং ছাদে মধ্যে লাগানো যায়। ফুল গুলো দেখতে খুবই সুন্দর। এই ফুল গুলো ডালে কাঁটা বিদ্যমান থাকে। বাগানের সৌন্দর্যের জন্য ফুল গুলো সবার নিকট বেশ পছন্দের।
সূর্যমুখী ফুলের আলোকচিত্র |
|---|
লোকেশন
Device :- realme C55
শীতকালীন ফুলের কথা বললে, সূর্যমুখী ফুলের কথা আমাদের মনে চলে আসে। শীতকালীন ফুলের মধ্যে সূর্যমুখী ফুল অন্যতম। এই ফুল গুলোর নান্দনিক সৌন্দর্য সত্যি খুব দারুণ। সূর্যমুখী ফুল শীতকালে আমাদের দেশে ব্যাপক ভাবে চাষ করা হয়ে থাকে। সূর্যমুখী ফুলের অনেক জাত রয়েছে। এই ফুল গুলো দেখতে কিছুটা সূর্যের মতো এবং সূর্যের দিকে মুখ করে থাকে বলে একে সূর্যমুখী ফুল বলে। সূর্যমুখী ফুলের বীজ থেকে তেল বের করা হয় থাকে।
ভারবেনা ফুলের আলোকচিত্র |
|---|
লোকেশন
Device :- realme C55
এই ফুল গুলো নাম হচ্ছে ভারবেনা ফুল। আমাদের দেশে ভারবেনা ফুল কম দেখা যায়। পাঁচ পাপড়ির বৈশিষ্ট্য ফুল গুলো দেখতে খুবই সুন্দর। ভারবেনা হচ্ছে শীতকালীন ফুল। এই ফুল গুলো লাল, সাদা, গোলাপি এবং খয়রি রঙ্গের দেখতে পাওয়া যায়। ভারবেনা ফুল ছোট হয়ে থাকে। সাদা রঙের ফুল গুলো দেখতে খুবই অসাধারণ লাগে।
বরবটি ফুলের আলোকচিত্র |
|---|
লোকেশন
Device :- realme C55
বরবটি আমাদের সকলের অতি পরিচিত সবজি। বরবটি সাধারণত শীতকাল এবং গ্রীষ্মকালে বেশ উৎপাদন হয়ে থাকে। বরবটি দিয়ে বেশ মজাদার এবং সুস্বাদু সবজি রেসিপি তৈরি করা হয়ে থাকে। তাছাড়া বরবটি দিয়ে খুবই সুস্বাদু ভর্তা তৈরি করা যায়। বরবটির ভর্তা সবার খুব পছন্দের। বরবটি ফুল দেখতে খুবই সুন্দর। বরবটি ফুলের অসাধারণ সৌন্দর্য খুবই দারুণ।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
পোস্ট বিবরণ :-
| শ্রেণী | আলোকচিত্র |
|---|---|
| ক্যামেরা | realme C55 |
| পোস্ট তৈরি | @ah-agim |
| লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্ট টি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইলো।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy





আসলে আপনি যখন বিভিন্ন ধরনের ফটোগ্রাফী পোস্ট করেন তখন কিন্তু আপনার এই ফটোগ্রাফি পোস্টগুলো দেখতে আমার খুব ভালো লাগে। কেননা আপনি খুব সুন্দর ভাবে প্রত্যেকটি ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেন। আজকেও আপনি ঠিক আগের মত দারুন দারুন কতগুলো ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আর আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।
আসলে ভাই আপনিও খুবই দারুণ ফটোগ্রাফি করে থাকেন। ধন্যবাদ আপনাকে ভাই পাশে থাকার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ফুল পছন্দ করে না এমন মানুষ খুব কম রয়েছে। আমরা সকলে ফুল অনেক অনেক পছন্দ করে থাকি। সেক্ষেত্রে যদি বিভিন্ন ধরনের ফুল দেখতে পাওয়া যায় তাহলে মনটা ভরে ওঠে। ঠিক তেমনি আপনার আজকের পোষ্টের মাঝে অনেকগুলো ভিন্ন ভিন্ন ধরনের ফুল দেখে খুবই ভালো লাগলো আমার।
জি ভাই, ফুল পছন্দ করে না এমন মানুষ খুব কম রয়েছে। ধন্যবাদ আপনাকে ভাই।
আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে হয়েছে। সত্যি ভাইয়া গোলাপ ফুলের তুলনা হয় না। গোলাপ ফুল গুলো দেখতে অনেক ভালো লেগেছে। প্রতিটি ফটোগ্রাফি এর পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জি আপু গোলাপ ফুলের সৌরভ এবং সৌন্দর্য সত্যি খুব দারুণ। ধন্যবাদ আপনাকে আপু।
https://x.com/MdAgim17/status/1887535838990315581?t=SKUSrnkhXBLNsMVzJvjwyg&s=19
আসলে ভারবেনা ফুল এখন পর্যন্ত কোন দিন দেখা হয়নি। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ভারবেনা ফুলের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আজকে আপনার মাধ্যমে ভারবেনা ফুলের সাথে পরিচিত হতে পারলাম। এছাড়া ও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন হয়েছে।
ধন্যবাদ আপনাকে ভাই ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য।
চমৎকার কিছু ফুলে ফটোগ্রাফি দেখতে পেলাম আজকে আপনার পোস্টে। ফুলের ফটোগ্রাফির কোন কিছুর সাথে তুলনা হয় না। প্রতিটি ফটোগ্রাফি চমৎকার হয়েছে। প্রতিটি ফুল নিজেদের মত সুন্দর। আমার কাছে কাঁটামুকুট ফুলের ফটোগ্রাফিটি বিশেষভাবে ভালো লাগলো। সূর্যমুখী ফুলের ফটোগ্রাফিটি চমৎকার হয়েছে তবে এরকম সূর্যমুখী এর আগে আমি কখনো দেখিনি। চমৎকার সব ফটোগ্রাফি সহ বিস্তারিত বর্ণনা করে দারুন একটি পোস্ট শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।
ফুলের ফটোগ্রাফি দেখে দারুন অনুভূতি শেয়ার করার জন্য। আপনাকে আপু আন্তরিক ধন্যবাদ জানাই।
ফুলের ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লাগে। আমিও ফুল ফটোগ্রাফি করা একজন মানুষ। তাই ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক অনেক ভালো লাগে। সুন্দর ছিল আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি। কোনটা রেখে কোনটাকে বেশি সুন্দর হয়েছে বলব যেন সে ভাষা হারিয়ে ফেলেছি। প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল মনের মত।
এতো চমৎকার প্রশংসা করে পাশে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।
আজকে আপনি চমৎকার কয়েকটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লাগে।বরবটি ফুলের সাথে আজকে পরিচিত হলাম।এর আগে যদিও বহুবার বহু ভাবে বরবটি রান্না করে খেয়েছি। কিন্তু বরবটির ফুল আজকে আমি প্রথম দেখলাম। আপনার সব কটি ফটোগ্ৰাফি অসাধারণ হয়েছে। বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বরবটির ফুল এবং গোলাপ ফুলের ফটোগ্রাফিটি। ধন্যবাদ ভাইয়া আপনাকে
বরবটির ফুল এবং গোলাপ ফুলের সৌন্দর্য সত্যি খুবই অসাধারণ। ধন্যবাদ আপনাকে ভাই।