স্নেহের টিনটিন বাবুর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের,স্নেহের টিনটিন বাবুর জন্মদিনে আমার অনুভূতি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

স্নেহের টিনটিন বাবুর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই।

1000048443.jpg
source

আমরা সকলে জানি, আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ফাউন্ডার শ্রদ্ধেয় @rme দাদার একমাত্র ছেলে আমাদের সকলের স্নেহের টিনটিন বাবুর শুভ জন্মদিন। আজ আমাদের স্নেহের টিনটিন বাবুর ছয় বছরে পদার্পণ করছে। জন্মদিনের এই শুভক্ষণে ‌টিনটিন বাবুর প্রতি রইলো অনেক অনেক স্নেহ ভালোবাসা। স্নেহের টিনটিন বাবু ভবিষ্যতে একজন মানবিক মানুষ হয়ে পরিবার সমাজ এবং দেশের মুখ উজ্জ্বল করবে। আশা করছি স্নেহের টিনটিন বাবু তার পিতার মতোন যোগ্য সৎ এবং মানবিক মানুষ হবে। শুভ জন্মদিনের সুন্দর এই মুহূর্তে স্নেহের টিনটিন বাবু কে দেওয়া মতো কিছু নেই। শুধু হৃদয়ের ভালোবাসা এবং দোয়া ছাড়া। ‌

মন থেকে স্নেহের টানটিন বাবু জন্য অনেক অনেক দোয়া রইলো। ভবিষ্যতে টিনটিন বাবু অনেক ভালো মনের মানুষ হবে। তার বিবেক এবং মনুষত্ববোধ উন্নত হবে। হৃদয় থেকে বলছি, শুভ শুভ শুভদিন আজ স্নেহের টানটিন বাবু তোমার জন্মদিন। শুভ হোক তোমার আগামী পথচলা। আরো একটি বছর করলে তুমি পার স্নেহের টিনটিন, সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর ভাবে বেড়ে উঠো টিনটিন। নিরাপদ, আনন্দময় হোক তোমার প্রতিটি মুহূর্ত। তোমার হৃদয়ের রঙিন স্বপ্নগুলো পূরণ হোক হৃদয়ের এই কামনা করি বার বার। শুভ জন্মদিন স্নেহের টিনটিন । দেখতে দেখতে স্নেহের টিনটিন বাবুর ৬ বছর কেটে গেলো। যদিও আমরা স্নেহের টিনটিন বাবুর জন্মদিন ভার্চুয়াল ভাবে তিন বছর যাবত পালন করছি।

স্নেহের টিনটিন বাবুর বয়স যখন চার বছর তখন আমরা প্রথম জন্মদিন ভার্চুয়াল ভাবে পালন করছি। তখন খুব ছোট ছিলো স্নেহের টিনটিন বাবু। প্রতি বারের ভার্চুয়াল জন্মদিনে মুহূর্ত গুলো আমাদের জন্য বেশ আনন্দঘন ছিলো। আমরা সবাই বেশ আনন্দ এবং উৎসাহ উদ্দীপনা নিয়ে জন্মদিনের মুহূর্ত গুলোকে জমকালো আয়োজনের মাধ্যমে অতিবাহিত করেছি। আসলে জন্মদিন মানেই আনন্দ। যেই আনন্দের কোন সীমা নেই। জন্মদিন মানে সীমাহীন আনন্দঘন মুহূর্ত। এই দিনটিতে আমরা সবাই অনেক আনন্দ করি। যদিও অনেক দূরে স্নেহের টিনটিন সোনা বাবাকে দেওয়ার মতো কিছুই নেই। তবে আছে এক বুক ভালোবাসা ও হৃদয়ের প্রার্থনা ।

এখন সে অনেক বড় হয়েছে। স্নেহের টিনটিন বাবু এখন লেখাপড়া নিয়ে ব্যস্ত। সেই এখন অনেক কিছু চারপাশের পরিবেশ, পরিবার, সমাজ থেকে দেখছ এবং শিখছে। আশা করছি সেই এখন একজন মানবিক এবং মনুষত্ববোধ বিবেকবান মানুষ হয়ে গড়ে উঠবে। স্নেহের টিনটিন অবশ্যই যোগ্য পিতার যোগ্য সন্তান হবে। এই দিনটিতে টিনটিন বাবু আমাদের শ্রদ্ধেয় দাদা এবং প্রিয় তনুজা বৌদি ঘর আলোকিত করে এসেছিলো। বাবা মায়ের কোল আলোকিত করে যখন স্নেহের টিনটিন বাবু এই পৃথিবীতে এসেছে তখন তাদের পরিবারের সবার মাঝে আনন্দের জোয়ার বইছে।

জন্মদিনের নতুন দিনটি সফলতায় ভরে থাক টিনটিন বাবু সোনার। প্রিয় শ্রদ্ধেয় দাদার স্বপ্ন পূরণে টিনটিন বাবু পাশে রবে প্রতি মুহূর্তে। পরিশেষে বলতে চাই, টিনটিনের প্রতিটি মূহুর্ত আনন্দে ভরে উঠুক। পৃথিবীর কোন অশান্ত পরিবেশ যেনো স্নেহের টিনটিন বাবুকে না ছুঁতে না পারে। হাসি আনন্দে, আদর স্নেহ আর ভালোবাসায় বেড়ে উঠবে আমাদের টিনটিন বাবু। একজন মানবিক মানুষ হবে।


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

টিনটিন বাবুর জন্মদিনে অনেক আনন্দ আয়োজন হয়েছে। অনেক কিউ যার মনের মত করে তার জন্মদিন পালন করেছে এবং শুভেচ্ছা জানিয়েছে। ভালো লাগলো ভাই সমস্ত পোস্ট গুলো দেখে। সুন্দরভাবে কারো জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। খুবই ভালো লাগলো।

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আমরা সকলেই মন থেকে দোয়া করি টিনটিনের জন্য। সে যেন বড় হয়ে অনেক ভালো একজন মানুষ হয়। ভাইয়া আপনার লেখাগুলো পড়ে সত্যিই অনেক ভালো লাগলো। নিজের অনুভূতি থেকে দারুন ভাবে কথাগুলো লিখেছেন। টিনটিন বাবুর জন্মদিনে আমরা সবাই অনেক আনন্দ করেছি ভাইয়া।

 2 years ago 

জ্বী আপু, টিনটিন বাবুর জন্মদিনে আমাদের আনন্দের কোন সীমা ছিলো না। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

তার এই জন্মদিনে আমিও আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা জানাই। যদিও জন্মদিন পালন হয়ে গেছে তারপরও তার প্রতি অন্যরকম ভালোলাগা ও ভালোবাসা রয়েছে। আশা করব আমাদের স্নেহ ভালবাসার মধ্য দিয়ে সে বড় হয়ে উঠবে এবং ভালো কিছু করে দেখাবে আমাদের।

 2 years ago 

আসলে আমাদের স্নেহের টিনটিন বাবুর প্রতি আমাদের ভালোবাসা অবিরাম। ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

টিনটিনের জন্মদিনে আমরা সবাই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছি।আমরা সবাই চাই টিনটিন ভালো একজন মানুষ হয়ে বেড়ে উঠুক।আপনি আপনার চমৎকার কিছু অনুভূতি শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর কিছু অনুভূতি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও আপু টিনটিনের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ধন্যবাদ আপনাকে আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64938.98
ETH 1924.48
USDT 1.00
SBD 0.39