সকল মহান ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।
প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, মহান ভাষা দিবস উপলক্ষে আমার কিছু অনুভূতি জানাতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মাতৃভাষা দিবসের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন
আজকের দিনটি বাঙালি জাতির জন্য খুবই গর্বের এবং আনন্দের দিন। বাঙালি জাতির খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। আজকের দিনে ১৯৫২ সালে একুশে ফেব্রুয়ারি ঢাকা রাজপথে তৎকালীন পাকিস্তানি স্বৈরাচারী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে নিজের মাতৃ ভাষাকে রাষ্ট্রভাষা করা দাবিতে নিজের মাতৃভাষার মর্যাদাকে সমুন্নত রাখতে বাংলার দামাল ছেলেরা রাজপথে নেমে আসে । রাজপথে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা পরিণত করেছে। আজকের এই বিশেষ দিনে সকল মহান ভাষা শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
সকল শহীদদের প্রতি রইলো অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আজকের এই দিনে বাংলার ছেলেরা রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকতসহ নাম না জানা আরো অনেকে ভাষার জন্য শহিদ হয়েছে। আমরা বাঙালি জাতি হিসেবে তাদের প্রতি চির কৃতজ্ঞ। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন। আজকের এই মহান দিনে গৌরবের সাথে এবং শ্রদ্ধাভরে স্মরণ করছি সেইসব শহীদদের যারা তাদের জীবন উৎসর্গ করে দিয়েছে। সকল শহীদদের স্মরণে এবং তাদের প্রতি কৃতজ্ঞতায় আজ কেন্দ্রীয় শহীদ মিনার সহ সারা দেশের সকল শহীদ মিনারে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল অফিস আদালত এবং দেশের সকল পর্যায়ের ব্যক্তিবর্গের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে।
একুশে ফেব্রুয়ারি সেই রক্তস্নাত গৌরবের দিন। পৃথিবীর সব ভাষাভাষী মানুষের আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পৃথিবীর সকল মানুষ ভাষাকে ভালোবেসে তার ভাষার মর্যাদা সমুন্নত রাখতে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যের সাথে পালন করে আসছে। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি?’ আজ সেই একুশে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাত ১২টার কেন্দ্রীয় শহীদ মিনারসহ দেশের সকল শহীদ মিনারে ফুল হাতে হাজারও মানুষের সমাগম।
সকলে চোখের অশ্রু আর হৃদয়ের ভালোবাসা দিয়ে তাদের স্মরণ করছে। সকলে নিজ বাংলা ভাষাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার জন্য এবং বাংলা ভাষাকে ভালোবাসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল হাতে শহীদ মিনার এসেছে। রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলা ভাষা। বাংলার দামান ছেলেরা লড়াই করেছে এই বাংলা ভাষা ছিনিয়ে এনেছে। রফিক, বরকত, শফিউর, জব্বার, ছালামদের তাজা রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই বাংলা ভাষা।একুশে ফেব্রুয়ারিকে জাতিসংঘের ইউনেস্কোথেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। পৃথিবীর সকল ভাষার মধ্যে রাখতে মর্যাদাকে সমুন্নত রাখতে।
এই ভাষা দিবসে আমাদের প্রতিজ্ঞা হবে আমরা বাংলা ভাষাকে আঁকড়ে ধরবো হবে । কোন ভাবেই যেন অন্য ভাষা আমাদের মায়ের ভাষা বাংলা যেন বিকৃত না হয়। আমরা যেন সবসময় বাংলা ভাষার চর্চা করি। প্রতিটি মুহূর্তে আমাদের হৃদয়ের আবেগ অনুভূতি ভালোবাসা বাংলা ভাষাতে প্রকাশক হোক । আমি এই বাংলার জনপদকে ভালোবাসি আমি এই বাংলা ভাষাকে ভালবাসি।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।
অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy





Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/MdAgim17/status/1893153066897076724?t=RXGnWL4I2tMnqUeQVd2IMg&s=19