কিছু এলোমেলো রেনডম আলোকচিত্র।
বিসমিল্লাহি রহমানির রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু এলোমেলো রেনডম আলোকচিত্র সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আলোকচিত্র |
|---|
লোকেশন
Device :- realme C55
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই আলোকচিত্র টি কিছুদিন আগে আমি ফেনী থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মাইক্রোবাসে বসে তুলেছি। পড়ন্ত বিকেল বেলা মহাসড়কের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে খুব সুন্দর লাগছে। রাস্তার দুই পাশে সারি সারি সবুজ গাছ, নীল আকাশ, আকাশে সাদা মেঘের ভেলা সব মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি খুব দুর্দান্ত ছিলো। সামনে বসে বেশ সুন্দর ভাবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছি।
পাখি 🐦 বসে থাকার আলোকচিত্র |
|---|
লোকেশন
Device :- realme C55
গ্রাম বাংলার পথে প্রান্তরে এমন প্রাকৃতিক নান্দনিক দৃশ্য উপভোগ করা যায়। জমিতে হাঁটু পরিমাণ পানি। পানির মধ্যে কিছু ডাল পুঁতে দেওয়া হয়েছে। ডালের উপর মাঝে মাঝে বিভিন্ন রকম পাখি এসে বসে। পাখি বসে থাকা দৃশ্য দেখতে সত্যি খুব সুন্দর লাগে । ডালের উপর বসে থাকা কালো পাখিটি দেখতে খুবই দারুন লাগছে।
সূর্যাস্তের আলোকচিত্র |
|---|
লোকেশন
Device :- realme C55
প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম উৎস হলো সূর্য অস্তে যাওয়ার দৃশ্য। সূর্য অস্তে যাওয়ার দৃশ্যের সৌন্দর্য উপভোগ করতে সত্যি খুব ভালো লাগে। সূর্য যতোই পশ্চিম আকাশে হেলে পড়ছে ততোই আবির রঙা হয়ে উঠে আকাশ এবং চারপাশ। যখন সূর্যের লাল আভা ছড়িয়ে পরে চারপাশে তখন দেখতে খুব সুন্দর লাগে।
ঘোড়ার আলোকচিত্র |
|---|
লোকেশন
Device :- realme C55
ঘোড়ার গঠনগত আকৃতির সৌন্দর্য দেখতে খুব সুন্দর লাগে। ঘোড়া দ্রুতগামী চতুষ্পদ প্রাণী। ঘোড়া দ্রুত গতিতে দৌড়াতে পারে। ঘোড়ার পিঠে চড়ে সবাই খুব ইচ্ছে হয়। কিছুদিন আগে এই ঘোড়া টি মেলাতে দেখেছি। ঘোড়া টি দেখতে আমার কাছে খুব ভালো লাগলো তাই ফটোগ্রাফি করে নিলাম।
ইলিশ মাছের আলোকচিত্র |
|---|
লোকেশন
Device :- realme C55
ইলিশ মাছ খেতে পছন্দ করে না এমন মানুষ পাওয়া যায় না। আসলে ইলিশ মাছ দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি করা হয়ে থাকে। ইলিশ মাছের প্রত্যেকটি রেসিপি বেশ মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে। বড় ইলিশ মাছ গুলো অনেক দামের হয়ে থাকে। সাধারণত এক কেজি উপরের একটি ইলিশ মাছের দাম ১২০০ থেকে ১৫০০ টাকা হয়ে থাকে।
সোহরাওয়ার্দী উদ্যানের আলোকচিত্র |
|---|
লোকেশন
Device :- realme C55
কোন এক পড়ন্ত বিকেলে এই ছবি টি তুলেছি এই জায়গাটি কোথায় অবস্থিত তা আপনারা নিশ্চয়ই আপনার ছবি দেখে বুঝে গেছেন। জায়গাটি হচ্ছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। এটি পূর্বে রমনা রেসকোর্স ময়দান নামে পরিচিত ছিলো। সোহরাওয়ার্দী উদ্যান ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
পোস্ট বিবরণ :-
| শ্রেণী | আলোকচিত্র |
|---|---|
| ক্যামেরা | realme C55 |
| পোস্ট তৈরি | @ah-agim |
| লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্ট টি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইলো।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy





চমৎকার চমৎকার কতগুলো ফটোগ্রাফি আর আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে বিশেষ করে প্রথম দীক্ষার ফটোগ্রাফি গুলো সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার অনুভূতি দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার কাছ থেকে চমৎকার কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম। রেনডম ফটোগ্রাফি দেখতে আমার খুব ভালো লাগে। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে নীল আকাশের ফটোগ্রাফি খুব চমৎকার হয়েছে। অনেক ভালো লাগলো আপনার শেয়ার করার প্রতিটি ফটোগ্রাফি দেখে।
ফটোগ্রাফি গুলো দেখে এতো দারুন অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।
অনেক অসাধারণ কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার ছবিগুলোর মধ্যে নীল আকাশের ফটোগ্রাফিটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জি আপু, নীল আকাশের প্রাকৃতিক সৌন্দর্য খুব দারুন ছিলো। ধন্যবাদ আপনাকে সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।
এলোমেলো ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি মনে করি এই সমস্ত ফটোগ্রাফি গুলোর মধ্যে বিভিন্ন রকমের চিত্র দেখতে পাওয়া যায় এবং অনেক ভালো লাগা খুঁজে পাওয়া যায়। তেমনি আপনার আজকের এই পোস্টে আমি খুঁজে পেয়েছি অন্যান্য চিত্রর মধ্যে সুন্দর অনুভূতি। বেশ দারুন ফটোগ্রাফি করেছেন ভাইয়া।
সুন্দর অনুভূতি শেয়ার করেছেন । ধন্যবাদ আপনাকে আপু।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছবিটা সবথেকে উজ্জ্বল হয়েছে এবং মনে জায়গা করে নিল এছাড়াও সূর্যাস্তের ছবি পাখি বসে থাকার ছবি সবগুলোই বেশ সুন্দর হয়েছে। আজিম ভাই আমি তো আপনার ফটোগ্রাফির ফ্যান। এত সুন্দর ফটোগ্রাফি করেন আপনি ভীষণ ভালো লাগে মুগ্ধ হয়ে দেখি ।
আপনার অনুভূতি ছুঁয়ে গেলো । ধন্যবাদ আপনাকে আপু।
বেশ কিছু সুন্দর সুন্দর দৃশ্যের ফটোগ্রাফী দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী গুলো একটু বেশি ভালো লেগেছে। এছাড়া ও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন হয়েছে।
ধন্যবাদ আপনাকে ভাই, সুন্দর অনুভূতি শেয়ার করে পাশে থাকার জন্য।
খুবই সুন্দর সুন্দর এলোমেলো ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি থেকে অনেক ভালো লাগলো। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে আন্তরিক ধন্যবাদ ভাই।
সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন প্রতিটা ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে বিশেষ করে প্রথম ফটোগ্রাফিতে নীল আকাশের সৌন্দর্যটা বেশি আকৃষ্ট করেছে। আপনার ফটোগ্রাফির দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
জি ভাই, নীল আকাশের সৌন্দর্য বেশ অসাধারণ ছিলো। ধন্যবাদ আপনাকে ভাই।