শারদীয় দুর্গা পূজায় কাটানোর অনুভূতি/ শেষ পর্ব।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, শারদীয় দুর্গা পূজায় কাটানোর অনুভূতি এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000050287.jpg

IMG20241012181121.jpg

গতকাল আমি আপনাদের মাঝে শারদীয় দুর্গা পূজায় কাটানোর অনুভূতি প্রথম পর্ব উপস্থাপন করেছি। আজ শেষ পর্ব উপস্থাপন করতে যাচ্ছি । রাত বাড়ার সাথে সাথে মানুষের সমাগম বেশ বেড়ে চলেছে। হিন্দু ভাই-বোনেরা বেশ সেজেগুজে নতুন জামা কাপড় পড়ে পূজা মন্ডলে এসেছে। পূজাতে ছোট ছেলে মেয়েরা বেশ আনন্দ করছে। কেউ প্রতিমাকে পূজা করছে। কেউ আবার এদিক ঐদিক ছোটাছুটি করছে। দেখে আমার কাছে তো ভালো লাগলো। পূজার উৎসব এর আমেজ চারিদিকে ছড়িয়ে পড়েছে। বলা যায় যে চারদিকে আনন্দের হাওয়া বয়েছে। চণ্ডীপাঠ সম্পাদনার মহালয়া মাধ্যমে দিন থেকে দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।

IMG20241012180949.jpg

IMG20241011181622.jpg

বিভিন্ন জায়গা থেকে এবারে পূজাতে হিন্দু ধর্মাবলম্বী পন্ডিতদের আসতে দেখলাম। তারা সাধারণ হিন্দুদের মাঝে বিভিন্ন বিষয়ে আলোকপাত করছে। রাত দশটা হলে আমি বাসায় ফিরে আসি। যদিও আমাকে বন্ধুরা রাতে ঐ জায়গায় থাকতে বলেছে। তারপর আবার পরের দিন সন্ধ্যায় পুজোতে গিয়েছি। যখন বন্ধু নয়ন ভট্টাচার্য আমাকে ফোন করেছিলো। ঐদিন আসলে আমি একটু ব্যস্ত ছিলাম । সে যদি আমাকে ফোন না করতো তাহলে আমি পূজাতে যেতাম না। আমি দ্বিতীয় দিন বেশ আনন্দ করেছি। কারণ ঐ দিন পূজাতে বেশ কয়েকজন পরিচিত মানুষের সাথে দেখা হলো । তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে খুব ভালো লাগলো।

IMG20241011181351.jpg

IMG20241011181038.jpg

সাধারণত বাড়িতে বা, অফিসে থাকলে আত্মীয়-স্বজন বন্ধু বান্ধবের সাথে তেমন একটা দেখা হয় না। কোন উৎসব অনুষ্ঠানে গেলে সকল সাথে দেখা হয় তখন বেশ ভালো লাগে। আসলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে দেখা হলে বেশ ভালো লাগে। এবারের পূজাতে দেখছি অনেক বয়স্ক মা বাবারা এসেছে। আসলে তারা পুজোতে অনেক কষ্ট করে এসেছে মা দুর্গার আরাধনা করতে। এই বয়সেও তারা ধর্মের প্রতি খুব অনুরাগ। অনেকে পুরো পরিবার নিয়ে পূজাতে এসেছে। সবাই বেশ উৎস উদ্দীপনা নিয়ে আনন্দ সহকারে নির্বিঘ্নে পূজা করতেছে।

IMG20241011181008.jpg

IMG20241011180914.jpg

আমাদের উপজেলাতে যেহেতু একটা পূজা মন্ডল রয়েছে। তাই এই পূজা মন্ডলে পুরো উপজেলার মানুষ আসে। এতে করে এক জায়গা সকলের মিলন মেলা হয়ে ওঠে। বলা যায় যে পূজা উদযাপনে সকলের মাঝে অন্যরকম অনুভূতি কাজ করছে। সবাই বেশ আনন্দ নিয়ে পূজা করতেছে। কীর্তনের সাথে ছোট ছেলে মেয়েরা বেশ সুন্দর নৃত্য পরিবেশন করেছে। ছোট ছেলে মেয়েদের নিত্য দেখে খুব সুন্দর লাগছে। বিভিন্ন আলোকসজ্জা মাধ্যমে পুরো পূজার এরিয়াল চারপাশে অন্যরকম সৌন্দর্য ছড়িয়ে পড়লো। আমিও কিছু প্রতিমার ফটোগ্রাফি করে নিলাম। সব মিলিয়ে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছি পূজাতে।

IMG20241011180851.jpg

IMG20241011175302.jpg

এবারে পূজাতে আমি নিজেও বেশ আনন্দ করেছি। আবার আগামী বছর আমাদের মাঝে শারদীয় দুর্গাপূজা ফিরে আসবে। আমাদের সকলের মাঝে শারদীয় উৎসব আনন্দ ছড়িয়ে পড়বে। সেই পর্যন্ত সবাই নিশ্চয়ই বেশ ভালো থাকবে এই আশাবাদ ব্যক্ত করি‌।

IMG20241011174826.jpg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

দুর্গাপূজায় আনন্দ করেছেন দেখে খুব ভালো লাগছে ভাই। ঠাকুরের ছবিগুলি খুব ভালো তুলেছেন। দুর্গা পুজো বাঙালির সর্বজনীন উৎসব। সেখানে আপনার বন্ধু আপনাকে নিমন্ত্রণ করে নিয়ে যাওয়ায় একদম ঠিক কাজ করেছে। সকলে মিলে উৎসব পালনের আনন্দই আলাদা। উৎসবের কোন রং বর্ণ বা জাত হয় না।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে দাদা এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

পূজার অনুষ্ঠান থেকে আপনি খুব সুন্দর সুন্দর ফটো ধারণ করেছেন। আসলে যে কোন অনুষ্ঠানে উপস্থিত হলে দেখা যায় দারুন ভাবে ডেকোরেশন করেছে অনেক মেলা বসেছে অনেক মানুষের উপস্থিতি। আর সেই মুহূর্তে নিজের মধ্যেও যেন ভালোলাগার সৃষ্টি হয় আর কত ধারণ করতে মন চায়। যাইহোক অনেক তথ্য শেয়ার করেছেন পাশাপাশি ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো আমার।

 2 years ago 

এতো অসাধারণ মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 62484.55
ETH 1780.70
USDT 1.00
SBD 0.38