৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীর বিশেষ প্রতিযোগিতা- আমার সেরা কবিতা | "মাতৃভাষার আবিরে মেশানো"

in আমার বাংলা ব্লগlast year

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীর বিশেষ প্রতিযোগিতা- আমার সেরা কবিতা, মাতৃভাষার আবিরে মেশানো নিয়ে আসলাম । আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

1000076170.png
ডিসকোর্ড থেকে সংগৃহীত

আমার বাংলা ব্লগের জন্মদিন উপলক্ষে বিশেষ সেরা কবিতার প্রতিযোগিতা দেখে খুব ভালো লাগলো। মনের মধ্যে কি যেই আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না। দেখতে দেখতে চার বছর কেটে গেলো। তাইতো শত ব্যস্ততা উপেক্ষা করে কবিতার ছন্দে হৃদয়ের আবেগ অনুভূতি ভালোবাসা লিখতে বসা। আপনাদের সাথে হৃদয়ের অনুভূতি গুলো কবিতার ছন্দে শেয়ার করছি। এই দিবসটি আমাদের জন্য অত্যন্ত ভীষণ আনন্দের। অনেক সুন্দর মধুময় মুহূর্ত পার করছি সকলে মিলে। মনের আয়নায় স্মৃতিগুলো এখনো ভাসে।

IMG20250611220045.jpg

"আমার বাংলা ব্লগ" শুধু একটি কমিউনিটি নয়। এটি আমাদের হৃদয়ের ভালোবাসা, স্বপ্ন পূরণের ঠিকানা, হৃদয়ের আত্মার সাথে সম্পর্কযুক্ত হৃদয়ের মনিকোঠায় গাঁথা। "আমার বাংলা ব্লগ" আমার কাছে কেবল শুধু লেখা বা, কিছু টাকা ইনকাম করার জায়গা নয়। এই কমিউনিটি আমার ভালোবাসা, আমার জীবনের প্রতিটি প্রশ্বাস নিঃশ্বাস মিশে আছে। যার প্রতি হৃদয়ের ভালোবাসা এবং বিশ্বাস রয়েছে প্রতিমুহূর্তে। আমার জীবনের সঙ্গী আঁধার রাতের জোছনার আলোর মতোন। এই কমিউনিটিকে ঘিরে আমার চোখের জল, আমার মুখে হাসি, আমার মনের আকাশে স্বপ্নগুলো উড়ে বেড়ায়।

নিজের আবেগ অনুভূতি, ভালোবাসা দিয়ে এখানে আছি এখানেই থাকবো যতোদিন বাঁচবো। আজকের এই শুভক্ষণে সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইলো। শ্রদ্ধেয় দাদা এবং তার পরিবারের সদস্যদের ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। শুধু বলতে চাই, তাদের প্রতি আমার বিশ্বাস ভালোবাসা অবিরত। তাদের সামনে আমার মাথা নত। সকলকে প্রিয় আমার বাংলা ব্লগ এর জন্মদিনের শুভেচ্ছা। প্রিয় আমার বাংলা ব্লগকে ঘিরে আমার পথচলা।

মাতৃভাষার আবিরে মেশানো

হৃদয়ের সব অনুভূতি যায় না বলা,
অন্তরের সব ভালোবাসা পায় না প্রকাশ ।
কিছু অনুভূতি থাকে হৃদয়ের খুব গহীনে,
ভাবতে চোখের কোণে জল আসে অনায়াসে।

তুমি আমার হৃদয়ের ভালোবাসা,
মনের কত রঙিন আশা।
তুমি আমার হৃদয়ের শত অনুভূতি,
মায়ের মুখের কথা বলার ভাষা।

তুমি আমার মনের বাহারি আবেগ,
চঞ্চল হৃদয়ের কল্পনার রঙ্গিন ভুবন।
তুমি আমার কবিতার ছন্দের হাতেখড়ি,
হৃদয়ের উঠানে স্মৃতিতে ঝরে পরা শ্রাবণ।

তুমি আমার ঠোঁটের কিনারায় অবিরত হাসি,
জীবনের স্বপ্ন পূরণের অগ্রগামী ।
তুমি আমার সম্পর্কের ভাতৃত্বের বন্ধন,
মনের সুখের আনন্দের সহযাত্রী।

তুমি আমার শিশির ভেজা সকালে সৌন্দর্য,
পড়ন্ত বিকেলের দক্ষিণের ঝিরঝির হাওয়া।
তুমি আমার মাতৃভাষার সংস্কৃতি,
প্রতিটি প্রহরের হাসি আনন্দের চাওয়া।

তুমি আমার প্রিয়, আমার বাংলা ব্লগ
হৃদয়ের লেখা নাম প্রেমরসধারী।
তুমি আমার দেখা মাতৃভাষার আবিরে মেশানো,
প্রিয় দাদার হাতে গড়া মনে শখের মাধুরী।


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

হৃদয়ের অনুভূতি সত্যি বলে বোঝানো যায় না। আর হৃদয়ের সেই অনুভূতিগুলোই কবিতার ভাষায় তুলে ধরেছেন ভাইয়া। আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লাগলো। দারুন লিখেছেন আপনি।

 last year 

আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

প্রথমেই আপনাকে আমার বাংলা ব্লগেন চতুর্থ বর্ষের শুভেচ্ছা জানাই।আপনি আমার বাংলা ব্লগের জন্মদিন নিয়ে খুব সুন্দর সুন্দর কবিতা লিখেছেন।আপনার কবিতা গুলো পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপনাকে ভাই কবিতা পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64219.95
ETH 1861.34
USDT 1.00
SBD 0.39