বৈচিত্রময় বাগান বিলাস ফুলের সৌন্দর্য।

in আমার বাংলা ব্লগlast year (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, বৈচিত্রময় বাগান বিলাস ফুলের সৌন্দর্য এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000060053.jpg
লোকেশন
Device :- realme C55

IMG20240630114513.jpg

ফুল পছন্দ করে না এমন মানুষ পাওয়া যায় না । ফুলকে সবাই খুব বেশি ভালোবাসে। ফুলের সৌরভ এবং সৌন্দর্য আমাদেরকে সব সময় মুগ্ধ করে থাকে। ফুলের নান্দনিক সৌন্দর্য আমাদের সবাইকে বিমোহিত করে। প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম উৎস হলো ফুল। বৈচিত্র্যময় বাহারি রঙের ফুলের সৌন্দর্য সত্যি খুব দারুন। ফুলের পাপড়ির গঠনে বৈশিষ্ট্য খুবই দুর্দান্ত হয়ে থাকে। আমরা প্রতি নিয়ত অনেক রকম ফুল দেখে থাকি। এই পৃথিবীতে কত প্রকার ফুল রয়েছে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।

IMG20240630114607.jpg

IMG20250105171946.jpg

কিছু ফুলের সৌরভ এবং সৌন্দর্য আমাদের হৃদয় ছুঁয়ে যায়। মন মাতানো ফুলের সৌরভ আমাদের হৃদয়ে প্রশান্তি এনে দেয়। ফুলের সৌন্দর্য দেখে সবাই প্রেমে পড়ে থাকে। ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক। ফুলের সৌন্দর্য মানুষের মনকে আনন্দ দিয়ে থাকে। ফুলের সৌরভ মানুষের মনকে প্রশান্তি দেয়। তাই ফুল প্রেমিক মানুষ খুব শখ করে বাসা বাড়িতে, বাগানে ফুল চাষ করে থাকে। বাড়ি উঠানে, বাসার বারান্দায় বা, ছাদে, ফুল বাগিচায়, রাস্তার দুই পাশে ফুল চাষ করে থাকে।

IMG20250105172813.jpg

IMG20250115115020.jpg

ফুল দেখলে ভালো লাগার অন্যরকম অনুভূতি হৃদয়ের মাঝে কাজ করে। কিছু কিছু ফুল একবার দেখলে বারবার দেখতে খুব ইচ্ছে করে। কিছু কিছু ফুলের সৌন্দর্য এতোটাই বেশি হয়ে থাকে যা হৃদয় ছুঁয়ে যায়।
নানা রকম বৈচিত্রময় ফুল দেখতে সত্যি খুব ভালো লাগে। এক এক ফুলের গঠন বৈশিষ্ট্য এক এক রকম হয়ে থাকে। আজ আমি আপনাদের মাঝে বৈচিত্রময় বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি উপস্থাপন করেছি। বিভিন্ন রকমের বৈচিত্র্যময় বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি দেখে নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে।

IMG20250115115048.jpg

IMG20250115125900.jpg

বাগান বিলাস ফুল আমাদের সকলের খুব পরিচিত ফুল। বাগান বিলাস হচ্ছে লতা, গুল্মজাতীয় ফুল। বাগান বিলাস ফুলকে অনেকে গেইট ফুল বলে থাকে। সাধারণত অফিস আদালত এবং বাড়ির প্রবেশ ধারে বাগান বিলাস ফুল লাগানো হয়ে থাকে। বাগান বিলাস ফুল বাসা বাড়ির গেটের সৌন্দর্য বৃদ্ধি করে। আমাদের দেশে সর্বত্র বাগান বিলাস ফুল দেখতে পাওয়া যায়। বাগান বিলাস ফুল দেখতে খুবই সুন্দর। ফুলের অসাধারণ সৌন্দর্য হৃদয় ছুড়ে দেয়।

IMG20250115125915.jpg

IMG20250115125929.jpg

ফুলের নান্দনিক সৌন্দর্য সবাইকে বেশ মুগ্ধ করে। ফুলের পাপড়ির গঠন বৈশিষ্ট্য খুবই দারুণ হয়ে থাকে। ফুলের পাপড়ি গাছের পাতার মতোন লাগে দেখতে। বাগান বিলাস ফুলের অনেক প্রজাতি রয়েছে। সাধারণত বাগান বিলাস ফুল লাল, কমলা, হলুদ, সাদা, গোলাপি রঙের দেখতে পাওয়া যায়। বাগান বিলাস লতানো গাছ তা গেটের সাথে মিশিয়ে যেতে পারে। এতে করে বাসা বাড়ির গেটে সৌন্দর্য খুব বৃদ্ধি পায়। বাগানের শোভা বর্ধনের জন্য বাগান বিলাস ফুল সবার নিকট ব্যাপক জনপ্রিয় ফুল।

IMG20250115125943.jpg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 last year 

এক মুহূর্তের জন্য ফুলের রাজ্যে হারিয়ে গিয়েছিলাম।ফুল যেন শান্তির প্রতীক, ফুল দেখলেই মনে অন্য রকম একটা প্রশান্তি চলে আসে।বাগান থেকে আপনার তোলা প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি আমাকে মুগ্ধ করে তুলেছে।ফটোগ্রাফি গুলা এত সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

জি ভাই, ফুল দেখলেই মনে অন্য রকম একটা প্রশান্তি চলে আসে। ধন্যবাদ আপনাকে ভাই।

 last year 

IMG_20250115_195710.jpg

IMG_20250115_195651.jpg

IMG_20250115_195735.jpg

IMG_20250115_195722.jpg

IMG_20250115_195639.jpg

 last year 

এত বৈচিত্র্যময় এবং বাহারি রংয়ের বাগান বিলাস ফুল কখনো দেখা হয়নি। সাদা এবং গোলাপি রঙের বাগান বিলাস ফুল দেখেছি তবে বাকি কোনটাই দেখা হয়নি আমার। লাল এবং সাদা ও গোলাপির কম্বিনেশন এর এই দুইটা ফুল আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 last year 

সাদা ও গোলাপি কম্বিনেশন এর বাগান বিলাস ফুল দেখতে খুবই সুন্দর । ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। সত্যি ভাইয়া বাগান বিলাস ফুল এর সৌন্দর্য সব সময় মানুষকে মুগ্ধ করে। আপনার অনেক গুলো বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি করেছেন দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

জি আপু, বাগান বিলাস ফুলের সৌন্দর্য আমাদের সবাইকে বেশ মুগ্ধ করে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বৈচিত্রময় বাগান বিলাস ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম ভাই। প্রতিটি ফটোগ্রাফি পরিষ্কার এবং স্বচ্ছ দেখতে পেলাম। আপনি খুবই চমৎকার ফটোগ্রাফি করেছেন। বিভিন্ন রঙের বাগান বিলাস ফুলের পাপড়ি সৌন্দর্যে মন ছুয়ে যায়। ফুল সৌন্দর্য এবং ভালোবাসার প্রতীক। আপনার ফটোগ্রাফি পোস্ট দেখে আমার মন জুড়িয়ে গেল, ধন্যবাদ ভাই।

 last year 

জি ভাই, ফুলের সৌন্দর্য দেখলে মন জুড়ে যায়। ধন্যবাদ আপনাকে ভাই।

 last year 

আগে শুধু দুই রকমের বাগানবিলাস ফুল ই দেখা যেতো। ইদানীং কত রঙের ভ্যারিয়েশন যে বের হয়েছে। সবগুলোই দেখতেও সুন্দর। আপনি খুব সুন্দর ক্যাপচার ও করেছেন প্রতিটি ফটোগ্রাফ।

 last year 

ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

বাগান বিলাস ফুল আমার অনেক পছন্দের। বিভিন্ন কালারের বাগান বিলাস ফুল দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। অনেক সুন্দর হয়েছে প্রতিটা বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি। একসাথে এত কালারের বাগান বিলাস ফুল দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। সত্যি আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন।

 last year 

বাগান বিলাস ফুল আমারও অনেক পছন্দের। ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

বাহ আপনি তো আজকে বিভিন্ন ধরনের বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি করেছেন। আসলে বাগান বিলাস ফুল গুলো দেখতে বেশ ভালো লাগে। আর এই ফুলগুলো যখন বাড়ির সামনে বা প্রতিষ্ঠানের সামনে থাকে ফুল ফুটলে অন্যরকম লাগে। ধন্যবাদ বিভিন্ন জায়গা থেকে বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর অনুভূতি শেয়ার করে পাশে থাকার জন্য ভাই আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64222.97
ETH 1872.99
USDT 1.00
SBD 0.38