রবিবারের আড্ডা-১০৫ তম পর্বে অতিথি হিসেবে আসার অনুভূতি।

in আমার বাংলা ব্লগlast year

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, রবিবারের আড্ডা-১০৫ তম পর্বে অতিথি হিসেবে আসার অনুভূতি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

IMG_20250210_225312.jpg

এবারের রবিবারের আড্ডা-১০৫ তম পর্বে অতিথি হিসেবে আসতে পেরে খুব ভালো লাগলো। রবিবারের আড্ডা হৃদয়ের অনুভূতি শেয়ার করতে পেরেছি নিজের কাছে খুব বেশি ভালো লাগছে। যদিও কথাগুলো অগোছালো হয়েছে। আড্ডা শুরুতে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কথা বলা আরম্ভ করি আমি। প্রথমে আমি কনকনে শীতের রাতে যারা আমাকে শুনছে তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই । রবিবারের আড্ডা আমাকে কথা বলায় সুযোগ করে দেওয়ার জন্য প্রিয় সিয়াম ভাই এবং শুভ ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।

শুরুতেই আমি যাদের মাধ্যমে আমি এই প্লাটফর্ম এবং আপনাদের সবাইকে পেয়েছি সেই প্রিয় @nevlu123 নিভলু ভাই এবং প্রিয় @narocky71 রকি ভাইকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। তারপর আমি পুরো শো জুড়ে শুভ ভাইকে আমার পাশে থেকে আমাকে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করে। আমি কথা বলার শুরুতে কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রদ্ধেয় দাদার প্রতি যিনি আমাদের এতো সুন্দর বাংলা ভাষায় একটি কমিউনিটি দিয়েছেন যার মাধ্যমে আমরা প্রতি মুহূর্তে হাসি আনন্দ, সুখ দুঃখ, আবেগ অনুভূতি এবং নিজের দক্ষতার মাধ্যমে করা যে কোন কাজ সুন্দরভাবে শেয়ার করতে পারছি।

আমি শ্রদ্ধেয় দাদাসহ তার পরিবারের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই। সকাল এডমিন মডারেটর দের এবং আমার সহযোদ্ধা দের প্রতি ধন্যবাদ জানাই। আমার হৃদয়ে তাদের প্রত্যেকের প্রতি ভালোবাসা অবিরত তা ব্যক্ত করি।তারপর আমাকে শুভ ভাই প্রশ্ন করেন কেন ব্লগিংকে ক্যারিয়ার হিসেবে বেছে নিলেন? কমিউনিটির নতুনদের জন্য যদি কোন পরামর্শ থাকে কিংবা এবিবি স্কুল নিয়ে যদি কিছু বলার থাকে?
শুভ ভাইয়ের প্রশ্নের উত্তরে বলি আমি স্বাধীন চিন্তা মনের মানুষ। আমি সব কাজ স্বাধীন ভাবে করতে পছন্দ করি।

ব্লগিংয়ে নিজের যেকোন পছন্দের কাজ, হৃদয়ের আবেগ অনুভূতি, যেকোনো বিষয় চিন্তা ভাবনা স্বাধীন ভাবে উপস্থাপন করার এবং সবার মাঝে শেয়ার করার করার সুযোগ রয়েছে। এখানে নিজের মনের বিরুদ্ধে কাজে করা হয় না। এখানে যেহেতু আমার পছন্দের যে কোন বিষয় শিখতে পারছি, নিজের জ্ঞানকে আরও বেশি সমৃদ্ধ করতে পারছি। সবচেয়ে বশ বড় কথা হলো শ্রদ্ধেয় দাদার কথায় অনুপ্রাণিত হয়ে। যেহেতু তিনি আমাদের পাশে রয়েছেন তাই ব্লগিং ক্যারিয়ার হিসাবে বেছে নিলাম। আমার জানামতে এমন কোন কমিউনিটি নেই যেখানে ইস্টিমিট এবং পোস্ট করার যাবতীয় বিষয় শেখানো হয়।

এইটি খুবই মহৎ উদ্দেশ্য। যেখানে সাধারণ ইউজারদের জন্য এই উদ্যোগটি আমাদের শ্রদ্ধেয় দাদা গ্রহণ করেছে। আমাদের এডমিন মডারেটর ভাই বোনেরা নিঃস্বার্থভাবে সকল বিষয় সুন্দরভাবে শিখাচ্ছেন। এজন্য আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এভাবে আমি একে একে শুভ ভাইয়ে করা সব প্রশ্নের উত্তর দিতে থাকি। তারপর আমার লেখা একটি কবিতা কল্পনার অনুভূতিতে ভাসি আবৃত্তি করি

শ্রদ্ধেয় প্রিয় দাদা যিনি
দেখিয়ে দিয়েছেন কিভাবে
ব্যর্থতাকে সফলতার রূপান্তর করতে হয়।
শ্রদ্ধেয় প্রিয় দাদা যিনি
আমার বাংলা ব্লগ কমিউনিটিকে
নিয়ে যাবেন সফলতার দূর থেকে বহু দূরে।

শ্রদ্ধেয় প্রিয় দাদা যিনি
আমাদের সবাইকে আগলে
রেখেছেন মানবিক হৃদয়ের
আন্তরিকতা এবং ভালোবাসার ছায়ায়।

সেই সুশীতল ছায়ায় আমরা হাজারো স্বপ্ন দেখি
কত রকম কল্পনার অনুভূতিতে ভাসি
হৃদয়ের ক্যাম্পাসে ছবি আঁকি
আপনাকে ভালোবেসে প্রিয় দাদা ‌ ।

তারপর উপস্থিত শ্রোতা দর্শকসারি থেকে আমাকে প্রশ্ন করা হয়। আমি সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। সবার প্রশ্নের উত্তর দিতে পেরে খুব ভালো লাগলো। সবাই খুবই সুন্দর দুর্দান্ত প্রশ্ন করেছে। তারপর তিনজনকে সেরা প্রশ্নকারী হিসেবে খুঁজে বের করি। আসলে সবাই খুব ভালো প্রশ্ন করেছে তার মধ্যে তিনজনকে খুঁজে বের করা খুবই কঠিন ছিলো আমার জন্য। নিয়ম অনুযায়ী আমি তিনজনকে বাছাই করে নিলাম। এভাবে সবার সাথে আড্ডার মুহূর্ত গুলো কেটে গেলো আমার। সবার মাঝে আড্ডার মাধ্যমে নিজের অনুভূতি গুলোকে শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো। আড্ডার প্রতিটি মুহূর্ত আমার জন্য খুবই দুর্দান্ত ছিলো। বেশ ভালো সময় কাটিয়েছি। পরিশেষে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আড্ডা থেকে বিদায় নিলাম।


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 last year 

1000065059.jpg

1000065060.jpg

1000065061.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনি রবিবারের আড্ডা অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন জেনে ভালো লাগলো। এখানে বেশ অনেক বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে এবং অতিথির পার্সোনালি অনেক কথাবার্তা হয়। এ থেকে একজন ব্যক্তি সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। আপনি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সেই অনুভূতি প্রকাশ করেছেন দেখে ভালো লাগলো।

 last year 

ধন্যবাদ আপনাকে ভাই, পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য।

 last year 

সত্যি ভাই আপনাকে রবিবারের আড্ডায় অতিথি হিসেবে পেয়ে খুবই ভালো লাগছিলো। কেননা আপনার কথা বলার ধরন এবং উপস্থিত সময়টা খুবই উপভোগ্য ছিলো। কবিতা আবৃত্তিটিও চমৎকার ছিলো। আমাকে সেরা প্রশ্নকারী হিসেবে নির্বাচন করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি ভাই। রবিবারের আড্ডায় অতিথি হিসেবে গিয়ে তার অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আপনাদের সকলকে পাশে পেয়ে খুব ভালো লাগছিলো । ধন্যবাদ আপনাকে ভাই।

 last year 

আমি খুবই দুঃখিত ভাই। এবারের রবিবারের আড্ডায় আমি উপস্থিত থাকতে পারি নি। তবে আপনার অনুভূতি নিয়ে লেখাগুলো ভীষণ মন দিয়ে পড়লাম। কিছুটা হলেও আড্ডার স্বাদ পেলাম। ভীষণ ভালো লাগলো আপনার অনুভূতি গুলো পড়ে ভাই।

 last year 

ধন্যবাদ আপনাকে আপু খুব সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 last year 

ঐদিন রবিবারে আড্ডা আপনাকে পেয়ে আমরা নিজেরা আনন্দিত হয়েছি। তবে রবিবার আড্ডা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম। আপনার কথাগুলো সুন্দরভাবে শুনেছিলাম। এবং প্রশ্নকারী থেকে আপনি তিনজনকে সুন্দরভাবে বাছাই করলেন। এবং আপনার মনের অনেক অনুভূতি সেদিন রবিবারের আড্ডায় আমরা জানতে পারলাম। ধন্যবাদ রবিবার আড্ডা আশা পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকে ধন্যবাদ আপু পাশে থেকে আড্ডা উপভোগ করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64092.15
ETH 1863.95
USDT 1.00
SBD 0.36