You are viewing a single comment's thread from:

RE: এর শেষ কোথায়??

in আমার বাংলা ব্লগ4 years ago

এলার্জির মত বিরক্তকর অসুখ আমার মনে হয় না আর আছে। এই এলার্জি জীবন থেকে অনেক কিছু কেড়ে নেয়, শান্তিতে ঘুমানো যায় না, নিজের পছন্দের খাবার গুলো খাওয়া যায় না খেলেও এলার্জি বেড়ে যায়, মন মত চলাফেরা করা যায় না। আমাদের বাংলাদেশী এসব ডাক্তারকে বিশ্বাস করা যায় না ভাইয়া। তারা একের পর এক টেস্ট এবং অসুখ ভালো না হলে একের পর এক ওষুধ চেঞ্জ করে কিন্তু তাও বলে না যে অন্য একজন ডাক্তার দেখান ভালো দেখে। ভাইয়া আমার যতটুকু জানা আছে যাদের রক্তে প্রচুর পরিমাণে এলার্জি তাদের এলার্জি সমস্যাটা যায় না, এই এলার্জি মোটামুটি আমারও আছে কিন্তু বেশি না, কিছু কিছু খাবার খেলে যেমন চিংড়ি মাছ , ইলিশ মাছ, হাঁসের মাংস , হাঁসের ডিম,গরুর মাংস,পুটি মাছ পুঁইশাক, মিষ্টি কুমড়া, ঢেঁড়সএগুলো খেলে আমারো মাঝে মাঝে একটু আকটু এলার্জি দেখা দেয়। যাইহোক ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করছি খুব শীঘ্রই আপনি এর একটি সলিউশন পাবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 63064.84
ETH 1764.67
USDT 1.00
SBD 0.39