RE: ঝিঙে দিয়ে বাগদা চিংড়ির তরকারি
কিন্তু কচি অবস্থায় রান্না করে খাওয়ায় বুদ্ধিমানের কাজ।
দাদা এটা আপনি একদম ঠিক বলেছেন। ঝিঙ্গে কচি খাওয়াই ভালো। কচি ঝিঙ্গে এর সাথে যে কোন মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আমার আম্মুর ঝিঙ্গে গাছ আছে সেখান থেকে আম্মু ঝিঙ্গে ধরলে কচি কচি থাকতে গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসে। বেশি বাতি হয়ে গেলে ওটা খেলে তেমন একটা ভালো লাগে না চিবিয়ে চিবিয়ে খেলে অনেকগুলো শ্বাসের মত বের হয়। সব সময় ঝিঙ্গে রান্না করে খেয়েছি। রান্না ছাড়া জে এটি খাওয়া যায় সেটা আগে জানতাম না। আপনি যেহেতু বলেছেন একবার খেয়ে দেখব। আম্মু সব সময় বড় মাছ দিয়ে ঝিঙে রান্না করে। চিংড়ি দিয়ে কখনো রান্না করে খাই নি দাদা। আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে চিংড়ি দিয়ে খেতে এটা অত্যন্ত সুস্বাদু। তাই আম্মুকে বলব অবশ্যই চিংড়ি দিয়ে যেন একবার রান্না করে। আর এই গরমে আমাদের সকলেরই উচিত বিভিন্ন ধরনের শাকসবজি খাওয়া শরীর খারাপ করে না।খুব লোভনীয় একটা রেসিপি শেয়ার করেছেন দাদা ।আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।আপনার জন্য শুভেচ্ছা রইল।