You are viewing a single comment's thread from:

RE: স্বরচিত কবিতা - লাশের বোঝা(বর্তমানে ঘটে যাওয়া ট্রাজেডিকে ভিত্তি করে)

in আমার বাংলা ব্লগ4 years ago

আপু আমি যখন সকালে ঘুম থেকে উঠলাম অনলাইনে যাই তাই আমার গাটা শিঁউরে উঠলো ।বাংলাদেশ আরও একবার জ্বলে উঠছে। এত ভয়াবহ অগ্নিকাণ্ড বাংলাদেশ এর আগে কখনো ঘটেনি। মানুষের হাহাকার ,আর্তনাদ ,চিৎকার আমাকে ভীষণ ব্যথিত করেছে। এই ক্ষতি বাংলাদেশের অপূরণীয় ক্ষতি। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের দেহ পোড়া দেহের গন্ধ আহা কী কষ্ট। বাবা হারিয়েছে ছেলেকে মা হারিয়েছে সন্তানকে ছেলে হারিয়েছে বাবাকে। নিদারুণ ভয়াবহ এক ঘটনা ঘটে গেল চট্টগ্রামের সীতাকুণ্ডে। আসলেই এই বিষয়গুলো কবিতায় লিখে কখনো প্রকাশ করা সম্ভব নয়। আপনার কবিতা পড়ে মন্তব্য করার মত শক্তি আমার নেই সত্যিই আপু আমি ভীষণ ব্যতীত এ বিষয়টি নিয়ে। এর আগে যখন পুরান ঢাকায় এমন একটি অগ্নিকাণ্ড ঘটেছিল সেখানে আমার এক সহপাঠী পুড়ে মারা গিয়েছিল তখনও আমি ব্যথিত হয়েছিলাম ভিশন। আমি এই লোকগুলো শহীদ বলব তাই শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

Sort:  
 4 years ago 

সত্যিই এই ক্ষতি পুষানোর মতো নয়।ভাবা যায়না এসব!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 63279.59
ETH 1777.49
USDT 1.00
SBD 0.39