You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: মহাভারত মার্ডার্স- নকুল পর্ব এবং অনুশাসন পর্ব ( ৩য় & ৪র্থ পর্ব )

in আমার বাংলা ব্লগ4 years ago

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর ভাবে এত কষ্ট করে দুইটি পর্বের রিভিউ আমাদের সাথে তুলে ধরার জন্য ।এই ধরনের ডিটেকটিভ সিরিজগুলো বা ক্রাইম সিরিজ গুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে দুটি পর্ব নিখুত ভাবে আমাদের মাঝে রিবিয় দিয়েছেন যেখানে আমরা দেখতে পাই প্রকাশ কোকেন খাওয়ার কারণে কুকিং ব্যবসার সাথে জড়িত থাকার কারণে ভিকি নামক লোক তার মৃত্যুর সাথে জড়িত ।এই ভিকি নামক লোকটি প্রায় সব খুনীর সাথে কোন না কোন ভাবে জড়িত থাকে। তারপর তারা একজন ডক্টর তু মেরে ফেললো সেই সাথে নকল পর্বের সমাপ্তি ঘটে ।
পরবর্তী অনুশাসন পর্ব আপনি খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। এই পর্বে আমরা দেখতে পাই মন্ত্রী কে একজন ব্ল্যাকমেইল করা শুরু করে এবং তিনি তার থেকে বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা চায় কিন্তু মন্ত্রী বুদ্ধি করে তিনি তার সবকিছু প্রিয়াঙ্কাকে বলে দেন। আর এই ভাবেই খুনের রহস্যের জট খুলতে থাকে। পরিশেষে দেখা গেল মন্ত্রীর বাড়িতে থাকা সেই ছেলেটি যার নাম আবির সেও এই খুন গুলোর সাথে কোন না কোন ভাবে জড়িত।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64499.14
ETH 1878.77
USDT 1.00
SBD 0.38