You are viewing a single comment's thread from:

RE: আলোকচিত্র : শান্তিনিকেতনে কিছুদিন -০২

in আমার বাংলা ব্লগ4 years ago

দাদা প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি রবি ঠাকুরের শান্তিনিকেতন সম্পর্কে অসাধারণ তথ্য দিয়েছেন ।আসলেই তিনি ছিলেন অসাম্প্রদায়িক তার কাছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান গুরুত্ব পেতেন। এছাড়াও আপনি সত্যজিৎ রায়ের পরিবার সম্পর্কে লিখেছেন ।ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার কাহিনী আপনি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন যে তারা হিন্দু ধর্মের কুসংস্কার ছিন্নভিন্ন করে ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেছেন।অপরদিকে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমিলা দেবী ছিলেন ব্রাহ্ম ধর্মের। এরপর আপনি খুব সুন্দর ভাবে শান্তিনিকেতনের ফটোগ্রাফি গুলো তুলে ধরেছেন। এর আগে বৌদির ফটোগ্রাফি গুলো আমরা দেখেছিলাম। প্রতিটি ঐতিহাসিক স্থাপনা দেখে খুবই ভালো লাগলো। তবে এত সব ফটোগ্রাফির মাঝে আমাদের প্রিয় বৌদি ও টিনটিন বাবুকে অনেক কিউট লাগছে। আপনাকে নিয়ে আর কি বলব আপনাকে তো দেখাই যায় না যাইহোক আপনি উল্লেখ করেছেন আদিবাসীদের তৈরি মালা ক্ষীর আপনি চোখে দেখেছেন কিন্তু আপনার চোখ তো বাধা 🤪🤪😋🤭।

যাইহোক এত সুন্দর একটি গুরুত্বপূর্ণ ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65258.47
ETH 1901.09
USDT 1.00
SBD 0.38