You are viewing a single comment's thread from:

RE: হৃদয়ের অন্ধকারাচ্ছন্ন দিক- অনুভূতির ভিন্ন দিক

in আমার বাংলা ব্লগ4 years ago

ভাইয়া আপনি চরম একটি বাস্তবতা তুলে ধরেছেন আসলে আমাদের কখন কোন বিষয়গুলো সম্মুখীন হতে হয় তা আমরা জানিনা ।আমিও কোন কাজের পেছনে স্থিরভাবে লেগে রাখতে পারিনা। আমরা প্রতিনিয়ত ও আমাদের আপনজনদের খুশি রাখতে ব্যস্ত কখনো পারি কখন পারিনা ।আমরা যতক্ষণ তাদের খুশি রাখতে পারি ,তাদের সন্তুষ্ট রাখতে পারি ,ততক্ষণ তারা আমাদের প্রতি সন্তুষ্ট কিন্তু আপনার সীমাবদ্ধতার কারণে যদি কখনো ব্যত্যয় ঘটে দেখবেন তাদের আসল রূপ ।আপনি সারা বছর কোন কিছু দিয়েছেন কিন্তু একটা সময় যদি কখনো দিতে না পারেন তাহলে আপনার ওই দেওয়ার বা পাশে থাকার কোনো মূল্য তারা দেবেনা ।মানুষের রূপ কেন এমন বদলায়? মানুষ কেন সব সময় নিজের স্বার্থটাই দেখে বলেন? আমাদের সবার মাঝেই কিছু কষ্ট , কিছু কিছু অনুশোচনা, দুঃখ লুকিয়ে থাকে যা আমরা কারো সাথে প্রবেশ করতে পারি না। হয়তো সামান্য কিছুই প্রকাশ করি কিন্তু অন্তরে থেকে যায় গভীর ক্ষত ।ক্ষত সারিয়ে দেওয়ার মতো আমরা কাউকে কখনো পায় না। সেই ক্ষত বুকের মাঝে লুকিয়ে রেখে আপনজনকে ভালো রাখায় ব্যস্ত থাকি আমরা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65374.38
ETH 1915.44
USDT 1.00
SBD 0.38